এ প্লাস, তোমাকেই খুঁজছে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৪ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে। বরাবরের মতো এবারও নিশ্চয়ই ফল প্রকাশের দিন সবচেয়ে আলোচিত বিষয় থাকবে কে জিপিএ-ফাইভ পেয়েছে, আর কে পায়নি। আর কী ঘটবে সেদিন? ভেবেছেন মাহবুব আলম

.
.

কী তাবিজ দিছেন আপনি? বলেছিলেন এ প্লাস পাব; আমি তো এ প্লাস পাই নাই!
বলেন কী, মামা! আমার তাবিজ তো বৃথা যাওয়ার কথা না। আপনি তাহলে কী পাইছেন?
গোল্ডেন এ প্লাস পাইছি।

.
.

আচ্ছা দোস্ত, ছেলেরা ফেল করলে মা-বাবারা রিকশা কিনে দেওয়ার কথা বলে কেন?
যাতে অন্যের রিকশায় উঠে আর টাকা খরচ করতে না হয়।

.
.

আম্মু, তুমি যে বললে, আমাকে যেভাবেই হোক এ প্লাস পেতে হবে। কিন্তু কেন?
কারণ আছে।
এ প্লাস পেলে ভালো কলেজে ভর্তি হতে পারব, সে জন্য?
না।

.
.

এ প্লাস পেলে সবাইকে মিষ্টি খাওয়াবে, সে জন্য?
এগুলো কিছুই না।
তাহলে কিসের জন্য আমাকে এ প্লাস পেতেই হবে?
তুই এ প্লাস না পেলে পাশের বাসার ভাবির সামনে মুখ দেখাব ক্যামনে?