এ বছরের নোবেল পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১. শান্তি
শান্তির নোবেল এবার ভাগাভাগি হলো চির বৈরী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে। পাকিস্তানের মালালা ইউসুফজাই এবং ভারতের কৈলাস সত্যার্থী যৌথভাবে পেয়েছেন এই পুরস্কার। মালালা নারীশিক্ষা আন্দোলনের কর্মী এবং কৈলাস কাজ করেন শিশু অধিকার নিয়ে।
২. পদার্থবিদ্যা
নীল এলইডি (ব্লু লাইট এমিটিং ডায়োড) উদ্ভাবনের জন্য নোবেল পুরস্কার পেলেন তিন জাপানি বিজ্ঞানী, ইসামু আকাশাকি, হিরোশি আমানো ও সুজি নাকামুরা।
৩. রসায়ন
দুই মার্কিন এবং এক রুমানীয় বিজ্ঞানী যৌথভাবে জিতে নিলেন রসায়নে নোবেল। লাইট মাইক্রোস্কোপের উন্নয়নে অবদান রাখার জন্য স্টেফান ডব্লিউ হেল, উইলিয়াম ই মোয়েরনার এবং এরিক বেতজিগকে এ পুরস্কার দেওয়া হয়েছে।
৪. চিকিৎসা
চিকিৎসায় নোবেল পুরস্কার পেলেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন গবেষক অধ্যাপক জন ও’কিফি এবং নরওয়ে জিয়ান দম্পতি এডভার্ড আই মুসার ও মে-ব্রিট মুসার। মস্তিষ্কের ভেতরকার ‘জিপিএস’ ব্যবস্থা উদ্ভাবনের জন্য ওই পুরস্কারে ভূষিত করা হয়।
৫. অর্থনীতি
অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ফরাসি অর্থনীতিবিদ জ্যাঁ তিরল। ‘বড় কোম্পানি, বাজার সক্ষমতা ও নিয়ন্ত্রণ’ নিয়ে গবেষণার জন্য জ্যাঁ তিরল এ পুরস্কার পান।
৬. সাহিত্য
সাহিত্যে বিশেষ অবদানের জন্য নোবেল পুরস্কার পেয়েছেন ৬৯ বছর বয়সী ফরাসি সাহিত্যিক পাত্রিক মোদিয়ানো।