প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরের সাবেক উপপরিচালক এ বি এম নুরুল আবচারের (৭৫) ইছালে সওয়াব মাহফিল ২০ জুলাই নগরের রুমঘাটার বাসভবনে অনুষ্ঠিত হবে। তিনি গত ১০ জুন রাত সোয়া ১০টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলইর পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি লক্ষ্মীপুর, পটিয়া, বানিয়াচং, সিলেট, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও চট্টগ্রামে প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং উপপরিচালকের দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি।