এ বি এম মনজুরুল হক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষাবিদ ও লেখক, চারুকলা কলেজের সাবেক উপাধ্যক্ষ এ বি এম মনজুরুল হক ১৮ ডিসেম্বর ভোর চারটায় ইন্তেকাল করেন। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।এ বি এম মনজুরুল হক স্ত্রী শামসুন নাহার, দুই পুত্র, নাতিসহ অসংখ্য ছাত্র, বন্ধুবান্ধব ও অনুরাগী রেখে যান। মনজুরুল হক ছিলেন চট্টগ্রাম কলেজের বাংলা বিভাগের অত্যন্ত জনপ্রিয় একজন শিক্ষক। সদালাপী, বন্ধুবৎসল ও স্বভাবসুলভ সরলতা দিয়ে তিনি সবার মন জয় করেছিলেন। তাঁর মৃত্যুতে চট্টগ্রামের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুর আগের দিন ১৭ ডিসেম্বর সন্ধ্যায় চট্টগ্রাম কলেজের ১৯৮৮ সালের ব্যাচের শিক্ষার্থীদের এক পুনর্মিলনীতে তিনি প্রধান অতিথি ছিলেন। সেই সূত্রেই বর্তমান বাসস্থান ঢাকা থেকে মনজুরুল হকের চট্টগ্রামে আসা। রোববার চট্টগ্রাম কলেজ মাঠে বেলা তিনটায় প্রথম জানাজা এবং চারটায় নাসিরাবাদ চশমাহিল মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁকে চশমাহিল মসজিদসংলগ্ন কবরস্থানে দাফন করা হয়। এ বি এম মনজুরুল হক সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কক্সবাজার সরকারি কলেজে তিনি তাঁর শিক্ষকতা জীবন শুরু করেন। বিজ্ঞপ্তি।