এ বয়সে আর কোন পেশায় যাব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আজ থেকে ৩৫ বছর আগে এ পেশায় এসেছি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে কম্পিউটার কোর্সটা করতে পারিনি। এখন যে বয়স অন্য্রপেশায় যেতেও পারছি না। তেমন কোনো কাজকর্মও নেই। ভগবানের আশীর্বাদে কোনোমতে বেঁচে আছি।’ হতাশার সুরে কথাগুলো বলছিলেন নগরের আদালত ভবন এলাকার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট) তপন কান্তি ঘোষ।এমন আহাজারি শুধু তপন কান্ত্রিঘোষের একার নয়। গত বৃহস্পতিবার আদালত ভবনে সরেজমিন ঘুরতে গেলে অনেকেই এমন হতাশার কথা শোনান। অথচ আজ থেকে ১৫ থেকে ১৬ বছর আগেও মুদ্রাক্ষরিকদের অবস্থা ছিল রমরমা।জানা গেছে, নতুন প্রযুক্ত্রিকম্পিউটারের সঙ্গে পাল্লা দিয়ে টিকতে না পারলেও নগরের আগ্রাবাদ, আন্দরকিল্লা, জিপিওর পাশে এবং আদালত ভবনে এখনো কিছু মুদ্রাক্ষরিক কোনোক্রমে কাজ চালিয়ে যাচ্ছেন। বড় কোনো কাজ না থাকলেও ছোট ছোট কাজ করে কায়ক্লেশে জীবিকা নির্বাহ করছেন তাঁরা। আদালত ভবনের নোটারি পাবলিক কার্যালয়ের সামনে একটি টুলে বসে অলস সময় কাটাচ্ছিলেন মিলন দাশ। সামনে একটি মুদ্রাক্ষর যন্ত্র (টাইপ রাইটার)। কথা বলতে চাইতেই পাশের টুলে বসার অনুরোধ করলেন। বললেন, ‘এখন তো কাজকর্ম নেই। তাই কথা বলতে সমস্যা কী! সারা দিন বসে থাকলে ছোটখাটো কিছু কাজ আসে। বাকি সময় বসেই থাকি।্র আগের মতো কাজ থাকলে আপনার সঙ্গে কথা বলার সময়ই হতো না।’ নারী ও শিশু্রআদালতের সামনে উদাসভাবে বসেছিলেন মুদ্রাক্ষরিক সুনীল বরণ দে। আয়-রোজগার কেমন জানতে চাইলে বললেন, ‘এখন তো সব বড় কাজ কম্পিউটারে করে সবাই। আমাদের সব কাজই এখন কম্পিউটারে করা যায়। যাঁরা কম টাকায় কাজ করাতে চান তাঁরা আমাদের কাছে আসেন। দু-একটি মামলার আরজি, রায়ের ডিক্রির অনুলিপি, বিভিন্ন সনদপত্রের অনুলিপি, চিঠির খামের ওপর ঠিকানা, ক্রয়-বিক্রয় রসিদ লেখা ইত্যাদি ছোটখাটো কাজ পাই। আগে একটা কাজ করেই ৪০০-৫০০ টাকা পেতাম। এখন সারা দিনে কোনোমতে ২০০-২৫০ টাকা রোজগার হয়। কোনো কোনো দিন কোনো কাজই পাই না।’আদালত ভবনের দক্ষিণে ‘টাইপিস্ট শেডে’ উঁকি দিতেই দেখা গেল জনা ত্রিশেক মুদ্রাক্ষরিক পুরোনো মুদ্রাক্ষরযন্ত্রে খটাখট টাইপ করে চলছেন। সবার বয়স ৫০-এর ওপর। কিন্তু এখানেও সেই হতাশার সুর। কথা হলো চট্টগ্রাম আদালত ভবন মুদ্রাক্ষরিক কল্যাণ সমিতির সেক্রেটারি আবদুল মোমিন চৌধুরীর সঙ্গে। বললেন, ‘নতুন করে এ পেশায় আর কেউ যোগ দিচ্ছেন না। আমাদের সমিতির ৩৮ জন সদস্যের সবাই পুরোনো লোক। যাঁরা সময়ের সঙ্গে তাল মিলিয়ে কম্পিউটার কোর্স করে নিতে পারেননি তাঁরাই রয়ে গেছেন এ পেশায়। তা ছাড়া কম্পিউটার কিনে একটি দোকানঘর ভাড়া নেওয়াও সবার পক্ষে সম্ভব ছিল না। আর এখন তো পেশা পরিবর্তন করার বয়সও নেই।’এ প্রসঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের সভাপতি অধ্যাপক ইন্দ্রজিৎ কুণ্ডু বলেন, ‘এটি সমাজের একটি স্বাভাবিক প্রক্রিয়া। নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাওয়াতে না পারলে এ ধরনের সাময়িক বেকারত্ব্রসৃষ্ট্রিহতে পারে। তবে তাঁরা ধীরে ধীরে পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নেন। কেউ পুরোনো পেশায় বিশেষত্ব আনেন, কেউবা অন্য্রপেশায় চলে যান।’