এ ভালো না সে ভালো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ ভালো না সে ভালো আসলে ভাই কে ভালো?এ দল যখন ক্ষমতায়চাঁদাবাজি তেল তোষামোদচলে পরম মমতায়। সে দল তখন শহর ছেড়েগহিন বনে পালায়যন্ত্রণা ও জ্বালায়। সে দল যখন গদিতে শান্তি এবং মানবতা ভাসে ডোবা, নদীতে। এ দল তখন কান্না করে নিজের গলা ফাটিয়ে দিনগুলো দেয় কাটিয়ে। এ দল যখন চেয়ারে দলের যত গুন্ডা-পান্ডা থাকে বিশেষ কেয়ারে। সে দল তখন গুম হয়ে যায় নয় তো জেলে ঢোকে নিজের কপাল ঠোকে। সে দল যখন ফর্মেবাহুবলের বাহাদুরি দেখায় সকল কর্মে। এ দল তখন নিচু স্বরে বলে ম্যাও ম্যাও সুখে থাকতে দ্যাও। এ দল যখন শাসনে দুই পা তুলে বসা থাকে আরামদায়ক আসনে।সে দল তখন টক শো করে টিভি-পর্দা কাঁপায় ঘরে ফিরে হাঁপায়। এ ভালো না সে ভালো আসলে ভাই কে ভালো?