এ সপ্তাহের চাকরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদের নাম: চাবিমেকার

সম্প্রতি রাজধানী ঢাকার গুলশানে একটি অত্যাশ্চর্য তালা আবিষ্কৃত হয়েছে। এই তালা শুধু আটকানো অবস্থায়ই থাকে। এর চাবি যে কার কাছে থাকে, সেটা এক রহস্য! কারও কাছে চাবি না থাকলেও ওই ভবনটিতে বিশেষ একশ্রেিণর লোকজন ঢোকেন ও বের হন। তাঁরা ছাড়া অন্য কেউ ওই ভবনে প্রবেশ করতে পারেন না। এমনকি দেশের প্রধানমন্ত্রীও সামান্য ওই তালার সামনে অসহায় অবস্থায় দাঁড়িয়ে থাকেন। জনশ্রুতি আছে যে ওই তালার চাবি কখনো ক্ষমতাসীন দলের কাছে থাকে, আবার কখনো ক্ষমতাহীন দলের কাছে থাকে। আদতে কার কাছে যে চাবিটা থাকে, সেটা সম্পর্কে কোনো তথ্য–প্রমাণ পাওয়া যায়নি।
এই বিশেষ ও ভৌতিক তালা খোলার জন্য একজন চাবিমেকার আবশ্যক। আগ্রহী যে কেউ যোগাযোগ
করতে পারেন।

পদের যোগ্যতাসমূহ
বয়স: তালা চেনার জন্য যতটুকু বয়স হওয়া দরকার
চাকরির ক্ষেত্র: গুলশান, ঢাকা
অভিজ্ঞতা: কমপক্ষে একটি তালা খুলতে পারার বাস্তব অভিজ্ঞতা (ভিডিওসহ)
বেতন: দুই দলেরই তালা খোলার প্রয়োজন, তাই তাদের প্রয়োজন অনুযায়ী যখন যার কাছ থেকে যা নিতে পারেন
বাড়তি প্রণোদনা: প্রচারমাধ্যমে চেহারা দেখানোর সুযোগ