এ সময়ে ত্বক ভালো রাখতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিনেত্রী িমমের মতো ত্বক ভালো রাখতে এ সময় ময়েশ্চারাইজার হিসেবে তেল বা লোশন ব্যবহার করতে পারেন। ছবি: অধুনা
অভিনেত্রী িমমের মতো ত্বক ভালো রাখতে এ সময় ময়েশ্চারাইজার হিসেবে তেল বা লোশন ব্যবহার করতে পারেন। ছবি: অধুনা

হালকা ঠান্ডা বাতাস বইছে। এ সময়ে ত্বকের জন্য তাই চাই বাড়তি যত্ন। ত্বক ভালো রাখতে ময়েশ্চারাইজার হিসেবে তেল বা লোশন ব্যবহার করতে পারেন। লোশন ব্যবহারের সুবিধা বেশি। তেল ত্বকের লোমকূপ পূর্ণ করে অনেক সময় ফলিকুলাইটিস বা প্রদাহ সৃষ্টি করতে পারে।
* এ সময় রোদ আরামদায়ক হলেও বাইরে বের হওয়ার আগে সানস্ক্রিন লোশন বা ক্রিম বা সানব্লক ব্যবহার করতে পারেন।
* ফুলহাতা পোশাক পরতে পারেন।
* হাতের তালু ও পায়ের তলায় পেট্রোলিয়াম জেলি ব্যবহার করুন। শরীরের এসব অংশে লোশন তেমন কার্যকর নয়। সপ্তাহে এক দিন পা ঘষার ব্রাশ দিয়ে পায়ের গোড়ালি আলতো করে ঘষতে পারেন।
* বেশি গরম পানি নয়, কুসুম গরম পানি দিয়ে গোসল করা ভালো। বেশি সময় না নিয়ে তাড়াতাড়ি গোসল সারবেন।
* চুলের যত্নে অ্যান্টিড্যানড্রাফ শ্যাম্পু বা মেডিকেটেড কিটোকোনাজল শ্যাম্পু ব্যবহার করতে পারেন। রুক্ষতা দূর করতে কন্ডিশনার ব্যবহার করুন।
* সপ্তাহে দুই থেকে তিন দিন শ্যাম্পু করতে পারেন। শ্যাম্পু ব্যবহারের আগে চুলের যত্নে তেল দিতে পারেন।
* যাঁদের বেশি ঠোঁট ফাটে, তাঁরা কুসুম গরম পানিতে পরিষ্কার কাপড় ভিজিয়ে নিয়ে ঠোঁটে হালকা করে তিন-চারবার চাপ দিন। তারপর পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন লাগিয়ে নিন। চ্যাপস্টিক ব্যবহার করতে পারেন।
* মুখের ত্বকের যত্নে ক্রিম ব্যবহার করতে পারেন। যাঁদের ব্রণের সমস্যা আছে, তাঁরা একটু পানি মিশিয়ে নিতে পারেন। ত্বকের যত্নে যে প্রসাধনীই ব্যবহার করুন না কেন, মনে রাখবেন, বেশি দাম দিয়ে কিনলেই তা ভালো নয়। ভালো সেটাই, যেটা আপনার ত্বকের সঙ্গে মানিয়ে যায়।

ডা. এম মনিরুজ্জামান খান : ত্বক বিশেষজ্ঞ, বারডেম হাসপাতাল