প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি—বাংলাদেশ তাঁদের স্থাপত্য বিভাগের দশ বছর পূর্তি উপলক্ষে ৪ থেকে ৭ জানুয়ারি বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করেছে। থাকবে স্থাপত্য বিষয়ক আলোচনা, কর্মশালা, প্রদর্শনী, প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ও স্থাপত্যবিদদের নিজেদের ক্যাম্পাসে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকেরা। ‘এআইইউবি স্থাপত্য সপ্তাহ ২০১৬’ শিরোনামে অনুষ্ঠানটির বিস্তারিত জানা যাবে এই ওয়েবসাইট থেকে: www.aiub.edu/celebrating-10-years-of-architecture-at-aiub