এই অধমের ঈদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ এসেছে তাই—বউ-পোলাপান নিয়ে সবাই মার্কেটেতে যাই। যাচ্ছে সবাই, যাই আমিও অন্য সবার মতো মানিব্যাগের অবস্থাটা নয়তো ভালো অত। ঘর থেকে বের হবার আগে দুকন্যাকে বলি নেই উপরি, অল্প বোনাস মেপে যেন চলি। বড় মেয়ের দাবি এবার তিনটা পোশাক চাই ছোট মেয়ের জিন্স ফতুয়া ভালো জুতা নাই। দু কন্যাকে দিলাম কিনে এবার বউয়ের পালা লাগবে শাড়ি, সঙ্গে থ্রি-পিস বাড়ছে বুকে জ্বালা। সবার দাবি দিই মিটিয়ে ফিরছি যখন বাড়ি বউ-কন্যা ভীষণ খুশি মুখটা আমার হাঁড়ি। মানিব্যাগে নেই তো টাকা ঘরে ঢুকে শেষে ট্যাক্সি ভাড়া দিলাম আমি কাষ্ঠ হাসি হেসে। বউ-কন্যা ঈদের দিনে পরবে নতুন কাপড় আগামী মাস কেমনে যাবে লাগছে বুকে ফাঁপর।