প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাড়ি পটুয়াখালীর গঙ্গাচার, একেবারে সাগরপাড়ে। বাবুল চিশ্তী। ঢাকার বিভিন্ন সড়কের ফুটপাতে বসে মানুষের হাত দেখেন, নানা কিছু বিক্রি করেন। কথায় কথায় বললেন— ‘বউ রহিমা কথা ঠিকমতো কইতে পারে না। বউ ভিক্ষাটিক্কা করে, কাগজ টোকায়। মাঝে মাঝে যাই দেশের বাড়ি। কখনো বউ-বাচ্চাদের সঙ্গে দেখা হয়, কখনো হয় না। আমার তো কোনো ঠিকানা নাই। মাজারে-দরবারে থাকি। পাইলে খাইলাম, না পাইলে নাই। খাওয়াদাওয়া, গোসল, ঘুমানোর কোনো ঠিকঠিকানা নাই। ছোটবেলা থেকেই মাজারে মাজারে ঘোরাঘুরি করি। হাত দেখা নিজে নিজে শিখেছি। আমার কোনো ওস্তাদ নাই। পাথর বেচা, নামের শেষে রাশি মেলানো—সব শিখছি নিজে নিজে। প্রতিদিন সাত-আট শ বেচলে দেড় থেকে দুই শ টাকা লাভ থাকে।