এই আমাদের বাংলা বিভাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার জন্যই তো ছিল রাষ্ট্রভাষা আন্দোলন। দেশের মানুষ তখন একাত্ম হয়েছিল সেই অধিকার আদায় করতেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরাও তখন অন্যসবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েশরিক হয়েছিল সে আন্দোলনে। বাংলা বিভাগে পড়া মানে, এই ভাষার সঙ্গে সুনিবিড় সম্পর্ক গড়ে তোলা, বাংলার লোকসংস্কৃতি আর ঋদ্ধ সাহিত্যের মাঝে ডুব দেওয়া।দেখুন তো নামগুলো চেনা চেনা লাগছে কিনা!মুনীর চৌধুরী, আবু হেনা মোস্তফা কামাল, রায়হান, মো. মনিরুজ্জামান, জিয়া হায়দার, রশীদ হায়দার, ফেরদৌসী মজুমদার, শামসুজ্জামান খান, জ্যোতিপ্রকাশ দত্ত, আসাদ চৌধুরী, রফিক আজাদ, আবদুল মান্নান সৈয়দ, আখতারুজ্জামান ইলিয়াস, সেলিম আল দীন...। হ্যাঁ, এরা সবাই এই বিভাগেরই শিক্ষার্থী।১৯৫৩ সাল। অধ্যাপক মুনীর চৌধুরী তখন ঢাকা জেলে আটক। সামনে একুশে ফেব্রুয়ারি। সহবন্দী রণেশ দাশগুপ্ত বললেন, জেলের মধ্যে এমন একটি নাটক লিখতে, যে নাটকে রাজবন্দিরা অভিনয় করতে পারবেন। মুনীর চৌধুরী লিখলেন, কালজয়ী একাঙ্কিকা কবর। বাংলা নাটকের ইতিহাসে যে নাটক অবস্থান নিয়েছে একটি ঐতিহাসিক ট্র্যাজেডি রূপে। হয়ে উঠল বাংলা ভাষা আন্দোলনের এক দুর্দান্ত প্রতীক। তারপর সময় গড়িয়ে এল ১৯৭১। দেশ স্বাধীন হওয়ার মাত্র দুদিন আগে আলবদরেরা বাড়ি থেকে ধরে নিয়ে যায় তাঁকে। শহীদ হন মুনীর চৌধুরী।ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়্রে প্রথমে ইংরেজ্রি বিভাগ থেকে তিনি মাস্টার্স পাস করেন। এরপর্র জেলে থেকেই আবার বাংলা বিভাগে মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম হলেন। শিক্ষকতাও শুরু্রকরেছিলেন প্রথমে ইংরেজি বিভাগে, পরে বাংলায়। আর বাংলা বিভাগে শিক্ষকতার সময় রচনা করেন বহু সাহিত্যকর্ম। শিক্ষক হিসেবে যেমন, তেমনি সাহিত্যিক হিসেবে কিংবা অসাধারণ বক্তা হিসেবে তাঁর দক্ষতার পরিচিতি পেলেন এই বিভাগের সঙ্গে জড়িত হওয়ার মধ্য দিয়ে। বিভিন্ন পটপরিবর্তনে ভূমিকার কারণে বাংলা বিভাগের এই শিক্ষককে প্রাণও দিতে হলো। শুধু তাঁকেই নয়,মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন বাংলা বিভাগের আরও দুই শিক্ষক—শহীদ মোফাজ্জল হায়দার চৌধুরী, শহীদ আনোয়ার পাশা। আরও শহীদ হন প্রাক্তন ছাত্র শহীদ আ ন ম গোলাম মোস্তফা, শহীদ জাহাঙ্গীর মুনীর, শহীদ নজরুল ইসলাম, শহীদ মোস্তফা কামাল শাহরিয়ার এবং শহীদ মোহাম্মদ আজমলুল হক, চিশতী হেলালুর রহমান। ইতিহাসই বলে দেয়, এ বিভাগটির সঙ্গে জড়িয়ে আছে এ দেশের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, তারও পরে স্বৈরাচারবিরোধী আন্দোলন। সব সময়ই এর শিক্ষার্থী আর শিক্ষকেরা ছিলেন দেশপ্রেমে উজ্জীবিত। কখনো পিছু হটতেন না দাবি আদায়ে। অনেক প্রখ্যাত ভাষাবিদ, সাহিত্যিক, কবি আর শিক্ষকের হাত ধরে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেক্রেযাত্রা শুরু করা বাংলা বিভাগ আগামী ১ জুলাই পা দেবে ৮৯ বছরে। এত বছরেও জৌলুশ একটুকুও কমেনি এই বিভাগের। বরং প্রতিবছরই গৌরবের সঙ্গে এ বিভাগের শিক্ষার্থীর সংখ্যা বেড়েই চলছে, সঙ্গে রয়েছে এ বিভাগের ঐতিহাসিক গুরুত্ব। এ বিভাগের শিক্ষার্থী্র হয়্রে তৌহিদা ফেরদৌসি, আসিফ আজিজসহ আরও কয়েকজন নিজেদের অনুভূতি জানালেন এভাবে, ‘একটি ঐতিহ্যবাহী বিভাগে পড়তে পেরে খুব ভালো লাগছে। যে বিভাগের বারান্দায়, সিঁড়িতে, শ্রেণীকক্ষে একসময় হরপ্রসাদ শাস্ত্রী, ড. মুহাম্মদ শহীদুল্লাহ, মুনীর চৌধুরী, রুদ্র মুহাম্মদ শহীদুল্লাহ, হুমায়ুন আজাদের মতো ব্যক্তিত্বদের ছাপ রয়ে গেছে, সেখানে আমরা বসে ক্লাস করি, পড়ালেখা করছি, আমাদের শিক্ষাজীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়টি পার করছি, এর চেয়ে বড় গৌরবের আর কী হতে পারে?’ কয়েকজন বললেন, জন্মলগ্ন থেকে বাংলা বিভাগ একটি সন্তানকে মা যেভাবে লালন করে, সেই অনুভূতি দিয়ে এ দেশের সাংস্কৃতিক পরিমণ্ডল ও বুদ্ধিচর্চাকে বাংলা বিভাগ্রলালন করেছে এবং করছে।ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থীরা যে এখানে পড়তে পেরে গর্বিত আর নিজেদের অবস্থান নিয়ে সচেতন, তা এ কথাতেই বোঝা যায়।বিভাগের শিক্ষক অধ্যাপক রফিকুল্লাহ খান বলেন, ভাষা আন্দোলনের আগে এ বিভাগের শিক্ষকেরাই ভাষা নিয়ে ভেবেছেন। এ দেশে স্বাধিকার আন্দোলনে এই বিভাগের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। বাংলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা ভূমিকা রেখেছিলেন ভাষা আন্দোলন, আইয়ুববিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধ-পরবর্তী গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আন্দোলনে সক্রিয় অংশ নিয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার ঠিক পেছনের বারান্দাতেই ক্লাস হয় এ বিভাগের। কলাভবনের দোতলায়। ভবনের ২০১৭, ২০৬৬, ২০৬১, ২০৬৫ নম্বর শ্রেণীকক্ষগুলোয় সব সময় জমে ওঠে সাহিত্য আড্ডা; প্রকাশিত হয় দেশ, সমাজ আর জাতি নিয়ে নিজেদের ভাবনা। সেখানেই তাদের স্বপ্ন নিয়ে বসবাস। যে অপরাজেয় বাংলা আমাদের ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ আর স্বাধীনতার প্রতীক, এটিকে সামনে রেখেই এগিয়ে চলে বাংলা বিভাগ। প্রতিদিন আরও বেশি করে বাঙালি হয়ে ওঠার স্বপ্ন দেখেন বাংলা বিভাগের শিক্ষার্থীরা। ্রএ বিভাগে বিশেষ দিনগুলো উদ্যাপিত হয় আনন্দ আর গুরুত্বের মধ্য দিয়ে। শিক্ষার্থীদের অংশগ্রহণে পয়লা বৈশাখ, নবান্ন, বসন্তবরণ ছাড়া রবীন্দ্র, নজরুলজয়ন্তী পালন করে তারা। এগুলোর সঙ্গে মিশে থাকে নিজের সংস্কৃতিকে চেনার, জানার তুমুল আগ্রহ। এ বিভাগের প্রায় ৮০০ শিক্ষার্থী বাঙালি ঐতিহ্যের সঙ্গে যেসব উত্সব জড়িয়ে আছে, ওই উত্সবে একটু বেশিই প্রাণের টানে মেতে ওঠেন। আর বিভাগের ২৮ জন শিক্ষক নিজেদের গৌরবময় অতীতকে পুঁজি করে শিক্ষার্থীদের দিয়ে যাচ্ছেন নতুন জীবনের দীক্ষা।