এই ঈদে যা চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে গরমের আঁচটা বেশ ভালোই পাওয়া যাবে। এ জন্য আরামদায়ক পোশাকের দিকেই ঝোঁক বেশি। তবে ঈদের দিন বলে কথা। পোশাকে কিছুটা উৎসবের রোশনাই তো থাকতেই হবে। এবারের ঈদপোশাকের সম্ভারে জমকালো এবং কম কাজ করা—দুই ধরনের পোশাকেরই বেশ চাহিদা দেখা যাচ্ছে।পাঞ্জাবিতে রকমফেরখাটো, সেমি লম্বা পাঞ্জাবির পাশাপাশি এবার লম্বা পাঞ্জাবিও চলছে। কে ক্র্যাফটের পরিচালক খালিদ মাহমুদ খান বলেন, ‘রুচি অনুযায়ী একেকজন একেক রকম পাঞ্জাবি পছন্দ করছে। তবে এক ছাটের পাঞ্জাবির চল বেশি। হালকা কাজের মধ্যে উজ্জ্বল রঙের প্রাধান্য রয়েছে, যাতে করে উৎসবের আমেজ ফুটে ওঠে। একটু ভরাট ধরনের হাতের কাজ ও এমব্রয়ডারি করা হয়েছে হাতে ও গলার নকশায়। অনেকে আবার সাদা বা ধূসর রঙের নিখুঁত কাজের পাঞ্জাবিও কিনছেন।’ফ্যাশন হাউস ব্যাঙের প্রধান সায়েম হাসান জানান, তরুণেরা বিভিন্ন রং-বেরঙের চেকের পাঞ্জাবিও পছন্দ করছেন। তাতে হাতা একটু ভাঁজ করা, বোতামের নকশায় ভিন্নতা থাকছে। সব মিলিয়ে পাঞ্জাবি স্টাইলিশ হতে হবে। এ ছাড়া ছেলেদের জন্য টি-শার্ট, পাতলা কাপড়ের শার্টও বেশ দেখা যাচ্ছে। এসবে নানা রকম স্লোগান ব্যবহার করা হয়েছে। পোশাকে হালকা রংটাই চলছে।শাড়িতে পাড়অঞ্জন’স-এর ফ্যাশন ডিজাইনার শাহীন আহমেদ জানান, এবার সুতি, সিল্ক, হাফ সিল্ক, জুট, মসলিন, এন্ডি, এন্ডি সিল্ক প্রভৃতি শাড়ির বেশ চাহিদা আছে। এ ছাড়া সুতা (উইভিং) দিয়ে তৈরি নকশা করা শাড়িগুলোও বেশ জনপ্রিয়তা পাচ্ছে।’ যেহেতু গরম, তাই ব্লক প্রিন্ট করা কোটা শাড়ি, টাঙ্গাইল তাঁতের শাড়ির ওপর জরির সুতার কাজ করা, জামদানির বাজারও বেশ রমরমা।শাড়ির আঁচলে ও পাড়ে এবার নকশার পরিবর্তন লক্ষ করা যাচ্ছে। জামদানি শাড়িতে আঁচল এবং পাড়ে বেনারসি এবং কাতান কাপড় ব্যবহারের চল বেশ আকর্ষণ তৈরি করেছে। এ বছরও জামদানি শাড়িতে অ্যাপ্লিক, হাতের কাজ আছে। দু-তিন ধরনের চিকন কাপড় পর পর লাগিয়ে পাড় হিসেবে বসানো হচ্ছে। এ ছাড়া পাড়ে ব্লক করা সিল্কের পাড়, বেনারসি, হাতের কাজ ও পুঁতি বসানো কাজ প্রাধান্য পাচ্ছে। এ ছাড়া কন্ট্রাস্ট ব্লাউজের চল দেখা যাচ্ছে এবার। তাতে থাকছে নকশার বৈচিত্র্য।পাথর বসানো অনুষঙ্গজুতা-স্যান্ডেলে আগের বছরের ট্রেন্ডও রয়েছে। কম বয়সের মেয়েরা পিপটোস, পাম্প শু বেশি কিনছে। তাদের উঁচু হিলের জুতা-স্যান্ডেলের দিকে ঝোঁক দেখা গেছে এবার। ‘সব বয়সের মেয়েদের জন্য কুন্দন, পাথরের ফ্ল্যাট ও উঁচু হিল—দুই ধরনের স্যান্ডেলরই চাহিদা রয়েছে।’ বলেন শিমার অ্যান্ড শুজের প্রধান মাহজাবীন সাইদ। তিনি বলেন, পাথর বসানো ক্লাচগুলো এবার চলছে। পোশাকের সঙ্গে মিলিয়ে আকারের বৈচিত্র্য থাকবে। ‘পাথর বসানো, দেশি কাঠ, মাটি ও মেটালের গয়না তো রয়েছেই। তবে এ বছরের ঈদে জনপ্রিয় কুন্দনের গয়না। পলকির মধ্যে নানা ধরনের কুন্দন দিয়ে গয়নার চাহিদা বেশি। কানে লম্বা দুল, গলায় কয়েক লহরের মুক্তা দিয়ে তৈরি মালার পাশে কোনো পুঁতি বা ফুলেল নকশা ও কণ্ঠ চিকের ট্রেন্ড দেখা যাচ্ছে। যেহেতু কানে গলার গয়না জমকালো। ফলে হাতে হালকা কিছু পরলেই চলবে।’ বলেন অ্যারাবিয়ানসের ব্যবস্থাপক সনৎ হাজরা।ঈদের মেকআপখুব গাঢ় নয়, বরং হালকা এবং উজ্জ্বল সাজই হবে এবারের ঈদের মেকআপ ট্রেন্ড। রূপবিশেষজ্ঞ আফরোজা কামাল জানান, ‘বয়স ও পোশাকের সঙ্গে মিল রেখে সাজলেই দেখতে বেশি ভালো লাগবে।’ এবার কাজলটি একটু মোটা করে লাগাতে হবে। আইলাইনারের ক্ষেত্রেও একই কথা। তবে একটু ভিন্নতা চাইলে দুটি ভিন্ন রঙের কাজল ও আইলাইনার দিতে পারেন। সকালের দিকে খুব গাঢ় রঙের আইশ্যাডো না দিলেই ভালো। খুব কালচে রঙের আইশ্যাডো এবার ঈদে ব্যবহার না করাই উচিত। ত্বকের রঙের সঙ্গে মিলিয়ে ব্লাশঅন লাগানোর চল চলছে এখন। এ ছাড়া হালকা গোলাপি রঙে রাঙিয়ে নিতে পারেন গালের দুই ধারের অংশ।পোশাকের রং যদি অনেক উজ্জ্বল হয়ে থাকে, তাহলে সাজ একেবারে ন্যাচারাল হলে ভালো লাগবে দেখতে। লিপস্টিকের বেলায় হালকা গোলাপি, লাল, ম্যাজেন্টা, মভ, বাদামি, ন্যাচারাল রং—এগুলোই জনপ্রিয় এখন। এ ছাড়া এবার বড় চুল রাখার ট্রেন্ড চলছে। সালোয়ারকামিজের সঙ্গে টাইটস, প্যান্ট, চুড়িদার, চাপা সালোয়ার এবার বেশ চলবে ঈদে।লম্বা কামিজ ও টপ খাটো কামিজ এবার নেই বললেই চলে। হাঁটুর কাছ থেকে গোড়ালি পর্যন্ত লম্বাই বেশি দেখা যাচ্ছে। কাপড় হিসেবে সুতিটাই এগিয়ে আছে। তবে একটু জমকালো পোশাক চাইলে মসলিন, এন্ডি, খাদি, সিল্ক কাপড়ের দিকে যেতে হবে। ব্লক প্রিন্ট ছাড়াও হাতের কাজ, মেশিন এমব্রয়ডারি, অ্যাপ্লিক, জারদৌসি কাজ বেশ ব্যবহূত হচ্ছে সালোয়ার-কামিজে। নিপুণের প্রধান ফ্যাশন ডিজাইনার ফয়সাল মাহমুদ জানান, ‘ইয়কের প্রচলন অনেক দিন পর আবার জনপ্রিয়তা পেয়েছে।’রঙের ক্ষেত্রে প্রাধান্য পাবে বেশ উজ্জ্বল রংগুলো। বিভিন্ন শেডের বেগুনি, ম্যাজেন্টা, সাদা, কমলা, গোলাপি, হলুদ রংগুলো বেশ চোখ ধাঁধিয়ে দিচ্ছে। মেয়েদের টপ ও কুর্তায় দেখা যাচ্ছে বৈচিত্র্যময় কাট।বাটিক, প্রাকৃতিক রঙে রাঙানো কাপড়ের ব্যবহারও বেশ দেখা যাচ্ছে।ছোটদের পোশাকেগরমের কারণে ছোটদের পোশাকে এবার অনেক বেশি উজ্জ্বল রং ব্যবহার করা হয়েছে। নন্দনের স্বত্বাধিকারী ইশরাত আরা জানান, শিশুদের জমকালো পোশাকে এবার সাটিনের কাপড় ব্যবহারের চল এসেছে। ফ্রক, টপস, সালোয়ার-কামিজ, ট্রাউজার বানানো হচ্ছে সুতি, টিস্যু, জর্জেটের কাপড় দিয়ে। শিশুদের পোশাকে কার্টুন, ফুল, পাখির নকশা দেখা যাবে।টেক্সমার্টের ডিজাইনার তাসলিমা জেসি জানান, ছেলেদের টি-শার্টে বিভিন্ন কার্টুনের ছবি উঠে এসেছে। ছোট হাতার টি-শার্ট চলছে এবার বেশি। মেয়েদের পোশাকে ঘটি হাতার পাশাপাশি বিভিন্ন কাট চলছে। ফ্রকে অনেক কুঁচি এবং স্তর থাকছে এবার।