এই কিডনি কয়েক দশক টেকসই হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনার তৈরি এ কিডনি কি আসল কিডনির মতোই কাজ করবে?জটিল কিডনি রোগে আক্রান্ত হওয়ার বড় দুটি কারণ হলো ডায়াবেটিক ও হাইপারটেনশন। এ দুটি রোগই দক্ষিণ এশিয়ায় ক্রমবর্ধমান। এ ক্ষেত্রে আমি বলতে পারি, ব্যয়বহুল ডায়ালাইসিস আসল কিডনির মাত্র ১৩ ভাগ কাজ করে। জটিল কিডনি রোগের আদর্শ চিকিৎসা হলো কিডনি প্রতিস্থাপন। কিন্তু দুষ্প্রাপ্যতার কারণে খুব কমসংখ্যক রোগী এ সুযোগ পান। আবার কিডনি প্রতিস্থাপনের ক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা থাকে এবং দাতার কিছু রোগ গ্রহীতার শরীরে চলে আসে। কৃত্রিম কিডনির ক্ষেত্রে সেটা হওয়ার আশঙ্কা নেই। এই কিডনির একটি অংশ (সেকশন) রক্ত থেকে বর্জ্য পরিশোধন করে, অন্য অংশ (কম্পার্টমেন্ট) আসল কিডনির অন্যান্য কার্যক্রম পরিচালনা করবে। এই কিডনি কয়েক দশক টেকসই হবে।সাধারণ্যের কাছে সহজলভ্য হবে?এটা বলা কঠিন, কবে নাগাদ কৃত্রিম কিডনি বাণিজ্যিকভাবে বিপণন সম্ভব হবে। তবে অর্থনৈতিক দিকটা নিশ্চিত হলে পাঁচ বছরের মধ্যে ক্লিনিক্যাল ট্রায়ালে যেতে পারব। মানবদেহে প্রতিস্থাপন সম্ভব হলে এটা সাধারণের নাগালের মধ্যে রাখার চেষ্টা করা হবে।দামটা কেমন হবে?এখনই তা বলতে পারছি না। তবে যুক্তরাষ্ট্রের বাজারে এটি ২৫ হাজার ডলারের মধ্যেই থাকবে বলে আমি আশাবাদী। এটা সম্ভব হলে বাংলাদেশ ও ভারতের মতো দেশে গুরুতর কিডনি রোগীরা শরীরে সহজে কৃত্রিম কিডনি প্রতিস্থাপন করতে পারবেন।