প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাবি, আপনার ছেলেটা তো খুব লক্ষ্মী! ফেসবুক-টেসবুক না করে খেলাধুলা করতে বাইরেও যায়!
আর বলবেন না, ভাবি! আগে এত করে ঠেলতাম, বাইরে যা বাইরে যা, প্রকৃতিটা দেখ! এখন অবশ্য বলতে হয় না। বাসায় গরমের চোটে থাকতে না পেরে নিজেই বাইরে চলে যায়।

আজ আমরা দেখাব কীভাবে ডিম সেদ্ধ করতে হয়। প্রথমে ডিম কিনতে দোকানে যান। তারপর বাসায় এনে খেয়ে ফেলুন।
এতটুকুই?
হ্যাঁ, এতটুকুই। কারণ, এই গরমে বাসায় আসতে আসতে ডিমটা অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে!

করো কী করো কী! পকেটে মাছ, মাংস, সবজি রাখতেছ ক্যান?
তুমি না বললা ‘পকেটের গরম নাই’, তাই ঠান্ডা পকেটে এই সব রাখতেছি। এই গরমে ফ্রিজের তো হিটস্ট্রোক হয়ে গেছে!

ওস্তাদ, আমারেও একটু বাতাস খিলান, যা গরম!

হাওয়া মে উড়তা যায়ে মেরা লাল দোপাট্টা মালমাল...
বাকের ভাই, এই গরমে হাওয়া পাইলেন কই?