এই গরমে কৃত্রিম হাওয়া
এই গরমে প্রাকৃতিক হাওয়ার ওপর ভরসা করলে তো চলবে না। জেনে নিন তাই কৃত্রিম বাতাসের ব্যবস্থা অর্থাৎ ফ্যানের দরদাম।দেশীয় সিলিং ফ্যানন্যাশনাল ইলেকট্রনিকস লিমিটেডদুই ধরনের ন্যাশনাল ফ্যান পাওয়া যাবে বাজারে। একটা টঙ্গী ন্যাশনাল অ্যালুমিনিয়ামের তৈরি আর অন্যটা সাধারণ স্টিলের। অ্যালুমিনিয়াম ফ্যানের দাম অপেক্ষাকৃত বেশি। ৫৬ ও ৫৪ ইঞ্চি এই দুই সাইজের সিলিং ফ্যান পাওয়া যাবে দুই হাজার ৩৫০ ও দুই হাজার ৩০০ টাকায়। আর স্টিলের ৫৬ ইঞ্চি পাওয়া যাচ্ছে এক হাজার ৩৫০ টাকায়। এতে ১০ বছরের গ্যারান্টি কার্ড পাবেন। এর মধ্যে কোনো সমস্যা হলে সম্পূর্ণ নতুন বডি পাওয়া যাবে। এলিট ফ্যানস ইন্ডাস্ট্রিজএলিট কোম্পানির ৫৬ ও ৪৮ ইঞ্চি ফ্যান পাওয়া যাবে এক হাজার ৫৫০ এবং এক হাজার ৪৫০ টাকায়। সঙ্গে পাঁচ বছরের গ্যারান্টি কার্ড। সিটি ইলেকট্রনিকসস্টিলের তৈরি সিটি ইলেকট্রনিকসের চারটি আকারের সিলিং ফ্যান পাওয়া যাচ্ছে। ৫৬ ও ৪৮ ইঞ্চির দাম এক হাজার ৫০০ টাকা। এ ছাড়া ৩৬ ও ২৪ ইঞ্চি ফ্যানের দাম পড়বে এক হাজার ৪৫০ টাকা। পাঁচ বছরের গ্যারান্টি রয়েছে। গাজী গ্রুপগাজী গ্রুপের অ্যালুমিনিয়াম ও স্টিলের তৈরি ৫৬ এবং ৪৮ ইঞ্চি সিলিং ফ্যান রয়েছে। পাওয়া যাবে এক হাজার ৩০০ থেকে দুই হাজার ৪০০ টাকায়। গোল্ড স্টার ইলেকট্রনিকসপাঁচ বছরের গ্যারান্টিসহ চার আকারের ফ্যান রয়েছে গোল্ড স্টার ইলেকট্রনিকসের। ৫৬ ও ৪৮ ইঞ্চির দাম এক হাজার ৫০০ ও এক হাজার ৪০০ টাকা। আর ৩৬ ও ২৪ ইঞ্চির দাম এক হাজার ৩৫০ থেকে এক হাজার ৩০০ টাকা।বিদেশি সিলিং ফ্যানজিএফসি, ভিআইপিকোনো ধরনের গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই এগুলোর ক্ষেত্রে। ৫৬ ও ৪৮ ইঞ্চির সিলিং ফ্যান পাওয়া যাবে দুই হাজার ৯৫০ টাকায়। নাভিল৫৬ ও ৪৮ ইঞ্চি নাভিল ফ্যানের দাম হচ্ছে দুই হাজার ৮০০ টাকা। ওয়াহিদ ইন্ডাস্ট্রিজওয়াহিদ ইন্ডাস্ট্রিজের ডিলাক্স ও ম্যাজিক ফ্যানের ৫৬ ইঞ্চির দাম দুই হাজার ৭০০ থেকে দুই হাজার ৯০০ টাকা। বিভিন্ন ধরনের টেবিল ফ্যানজিএফসি কোনো রকম গ্যারান্টি ছাড়া ১৮ ও ১৬ ইঞ্চি টেবিল ফ্যান পাওয়া যাবে দুই হাজার ৮০০ টাকায়। এশিয়া ও এয়ারকুলার১৮ ও ১৬ ইঞ্চি এশিয়া ও এয়ারকুলার টেবিল ফ্যান পাওয়া যাবে ৯৫০ থেকে এক হাজার ৪০০ টাকায়। স্ট্যান্ড ফ্যানপাকিস্তানি জিএফসি ও পাকস্ট্যান্ড ফ্যান ২৪ ও ২০ ইঞ্চি পাওয়া যাবে চার হাজার ১০০ থেকে চার হাজার ৩৫০ টাকার মধ্যে। এ ছাড়া চায়না কোম্পানির ইডোরনাল এবং এশিয়া ভিনার ১৮ ইঞ্চি পাওয়া যাবে সর্বোচ্চ এক হাজার ৮০০ টাকার মধ্যে। প্রাপ্তিস্থানঢাকার নিউমার্কেট, কারওয়ান বাজার, চকবাজার, মোহাম্মদপুরের টাউন হল মার্কেটসহ দেশের সব বিভাগ ও জেলা শহরের ইলেকট্রনিক পণ্যের বাজারে পাওয়া যাবে।