এই গরমে ঠান্ডা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকাল থেকেই বাড়তে থাকে রোদের তীব্রতা। পাল্লা দিয়ে গরমও। আবহাওয়ার এই বিরূপ আচরণের প্রভাব পড়ে শরীরে। গরমেই লেগে যায় ঠান্ডা। শুরু হয় নাক দিয়ে পানি পড়া, সেই সঙ্গে গলাব্যথা। বড়দের পাশাপাশি শিশুরা এসময়ে আক্রান্ত হচ্ছে সর্দি-কাশিতে। তাই হতে হবে সতর্ক, নিতে হবে বাড়তি যত্ন। বারডেম হাসপাতালের অধ্যাপক শুভাগত চেৌধুরী দিয়েছেন কিছু পরামর্শ। হালকা গরম পানিতে লবণ মিশিয়ে কুলিকুচি করলে গলাব্যথা কমবে। সর্দি-কাশিতে পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। বিশেষ করে ঘুম সর্দি-কাশি কমাতে সাহায্য করে। ওষুধ খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হতে হবে।  এই সময়ে বারবার হাত ধুতে হবে। ঠান্ডার জীবাণুগুলো এ সময় ছড়ানো থাকে চারদিকে। আর হাত থেকে খুব সহজেই চলে যায় মুখে। আর দ্রুত সংক্রমণ ঘটে শরীরে। তাই হাত ধুতে হবে বারবার। পানি খেতে হবে বেশি করে। ঘরের পানি ফুটিয়ে বিশুদ্ধ করে নিন।  শাক-সবজি খান নিয়মিত। পুষ্টির চাহিদা মেটাবে। রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়াবে। খেতে পারেন আদা চা। আদা ঠান্ডাজনিত রোগের বিরুদ্ধে বড় ভালো অস্ত্র।এই সময়ে শিশুদের অসুস্থ হওয়ার প্রবণতা যেহেতু বেশি থাকে, তাই কথা বলেছিলাম গুলশান মা ও শিশু হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা সাকিল সরোয়ারের সঙ্গে। তিনি বলেন, Èএই সময়ে শিশুর পাতলা পায়খানা, সর্দি, কাশি ও টাইফয়েড হয় বেশি। শিশুর অসুস্থতায় মা-বাবা প্রচণ্ড ঘাবড়ে যান। কী করতে হবে বুঝে উঠতে পারেন না। তাই মাথা ঠান্ডা রেখে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শমতো চলতে হবে। আর সবচেয়ে বড় কথা, একটু সচেতন হলেই এসব রোগ কিন্তু এড়ানো যায়।' শিশুকে বিশুদ্ধ পানি খাওয়াতে হবে। খাবার পানি অন্তত ৩০ থেকে ৪০ মিনিট ফোটাতে হবে। খোলা ও বাসি খাবার শিশুকে একদমই খাওয়ানো যাবে না। পরিবারের কারও সর্দি-কাশি হলে শিশুকে তঁার কাছ থেকে দূরে রাখুন। শিশুকে বারবার গোসল করানো যাবে না। খেলাধুলা শেষে শিশু বাড়ি ফিরলে, শিশুর পোশাক বদলিয়ে দিন, ঘাম যেন শিশুর শরীরে না বসে যায়। আর ধুলা বালিতে আটকে থাকা জীবাণু প্রতিরোধে শিশুকে মাস্ক ব্যবহার করতে উৎসাহিত করুন। লেখক: চিকিৎসক