এই গুলি গুলি না...
দেশ এগিয়ে যাচ্ছে—এ রকম একটা উদাহরণ দে তো দেখি।
স্যার, মানুষ আগে জন্মের পর পড়াশোনা করে ভালো রেজাল্ট করে ভার্সিটিতে এসে গুলি খেত। এখন মায়ের পেটে থাকতেই গুলি খাচ্ছে। এ থেকে আমরা বলতে পারি, দেশ এগিয়ে যাচ্ছে।
সুকান্ত নতুন শিশুদের জন্য পৃথিবী বাসযোগ্য করার অঙ্গীকার করে গিয়েছেন, আর এখনকার রাজনৈতিক দলের কাজ দেখ, শিশু পৃথিবীতে আসার আগেই গুলি করছে!
তারা আসলে সুকান্তের ‘বাসযোগ্য পৃথিবী’ গড়ার কাজ করছে! বাইরের পৃথিবীতে তো গোলাগুলি দেখতেই হবে, তাই আগেই শিশুকে একটু রিহার্সাল দিয়ে রাখছে আরকি!
আপনি অযথাই টেনশন করছেন! মায়ের গর্ভ হচ্ছে বাচ্চার জন্য সবচেয়ে নিরাপদ জায়গা, আপনার বাচ্চা বেশ নিরাপদেই আছে।
ডাক্তার সাহেব, আপনি মনে হয় ইদানীং দেশের খোঁজখবর রাখেন না!
কিরে, জ্যাকেট পরে আছিস ক্যান, ঠান্ডা লাগছে নাকি?
তুই তো দেখি অনেক ব্যাক ডেটেড! এইটা নরমাল জ্যাকেট না, বুলেটপ্রুফ জ্যাকেট। বলা তো যায় না, ছাত্রলীগ আবার কখন কোন দিকে গোলাগুলি শুরু করে!