এই গ্রীষ্মে ত্বকের যত্নআত্তি
গ্রীষ্মকালে প্রখর রোদ, মাঝেমধ্যে প্যাঁচপ্যাঁচে বৃষ্টি আর বাতাসে চরম আর্দ্রতা ত্বকের নানা সমস্যার সৃষ্টি করতে পারে। এই সময়ের সরাসরি রোদের অতিবেগুনি রশ্মি ত্বকের জন্য ক্ষতিকর। আবার প্রচণ্ড গরমে ত্বকের আর্দ্রতা কমে যায়। ত্বক স্বাভাবিক উজ্জ্বলতা হারায়। এ সময় প্রচুর ঘাম হয়, যা ত্বকের নানা সংক্রমণ, বিশেষত ছত্রাকজনিত সংক্রমণের হার বাড়িয়ে দিতে পারে। রোদে যাঁরা কাজ করেন তাঁদের ত্বকে পোড়াভাব দেখা যাওয়া, ছোট ছোট সাদা ফুটকির মতো দাগ এবং মেছতার কালো দাগ দেখা দিতে পারে। তাই এ সময় ত্বকের যত্নের বিষয়ে সচেতন থাকুন।
-প্রচণ্ড রোদ ও গরমে ত্বক পানি হারায়। তাই ত্বক আর্দ্র ও সুস্থ রাখতে প্রতিদিন কমপক্ষে তিন লিটার পানি পান করুন।-রোদে বা সূর্যালোকে বের হওয়ার ১৫ থেকে ২০ মিনিট আগে ত্বকে সানস্ক্রিন বা সানব্লক লাগিয়ে নিন।
-পানিশূন্যতা ও রুক্ষতা দূর করতে প্রচুর মৌসুমি ফলমূল খান।
-এ সময় বন্ধ জুতা ও মোজা না পরে যতদূর সম্ভব খোলা স্যান্ডেল ব্যবহার করুন। পা বেশি ঘেমে গিয়ে জীবাণুর সংক্রমণ বাড়িয়ে দিতে পারে।
-তরল খাবার ক্ষেত্রে চিনিযুক্ত কার্বনেটেড পানীয় বেছে না নিয়ে সাধারণ পানি, কাঁচা আমের জুস ও অন্যান্য ফলের রস বেছে নিন।
-জামাকাপড় ছায়ায় না শুকিয়ে কড়া রোদে শুকান। নয়তো ত্বকে ছত্রাক সংক্রমণ হতে পারে।
l চর্ম বিভাগ, বারডেম হাসপাতাল।