এই জানালা সুযোগ ও সম্ভাবনার জানালা—অ্যালান ফ্রিডম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিবিসি জানালা’ প্রকল্পের লক্ষ্য কী?বিবিসি জানালার উদ্দেশ্য মূলত সারা বাংলাদেশের মানুষের জন্য সুযোগ ও সম্ভাবনা বৃদ্ধি করা। নতুন এবং অভিনব উপায়ে এ দেশের মানুষকে ইংরেজি শিখতে সহায়তা করা এবং এর মাধ্যমে অর্থনৈতিক অগ্রগতি সাধন করাই বিবিসি জানালার কাজ। ‘ইংলিশ ইন অ্যাকশন’-এর আওতায় এটি কাজ করছে। জানালা নামটি বেছে নেওয়ার কারণ কী?বিভিন্ন বয়সী তরুণ-তরুণী ও নানা পেশার মানুষের সঙ্গে আমরা কথা বলেছি। তারাই আমাদের বলেছে জানালা নামটি তাদের পছন্দ। জানালা শব্দটি বাংলায় অনেক গভীর অর্থ প্রকাশ করে। এই জানালা সুযোগ ও সম্ভাবনার জানালা। এই জানালার ভেতর দিয়ে মানুষের জীবন বদলে যেতে পারে। আপনারা ইংরেজি শেখাটাকে এক ধরনের ‘ক্ষমতায়ন’ হিসেবে দেখছেন।অবশ্যই। আমরা এখন বিশ্বায়নের যুগে বাস করছি। আর প্রায় পুরো বিশ্ব অর্থনীতি এক অর্থে ইংরেজির ওপর দাঁড়িয়ে আছে। বিভিন্ন পেশার, বিভিন্ন স্তরের মানুষ যাদের ওপর আমরা জরিপ পরিচালনা করেছি তারাই বার বার জোর দিয়ে বলেছে তাদের উন্নত ভবিষ্যতের জন্য ইংরেজি শেখাটা দরকার। তার মানে এই নয় যে তারা বাংলা শিখতে চায় না। বাংলা ভাষা নিয়ে তারা গর্ব করে। একইসঙ্গে সম্ভাবনা বৃদ্ধির একটি উপায় হিসেবে তারা ইংরেজি ভাষাকে বেছে নিয়েছে।বিবিসি জানালা মূলত মুঠোফোনভিত্তিক। মুঠোফোনকে বেছে নেওয়ার কারণ কী?মুঠোফোন বিপুলসংখ্যক মানুষের হাতে হাতে পৌঁছে গেছে। এটি তুলনামূলক কম দাম এবং একইসঙ্গে মোবাইল ফোন অতি আকর্ষণীয় একটি যন্ত্র। আপনি যেকোনো জায়গায় বসে যেকোনো সময় শেখার কাজটি সহজেই এর মাধ্যমে করতে পারেন। কিন্তু এটি ছাড়া আরও কয়েকটি গুরুত্বপূর্ণ অংশ আছে। এর মধ্যে আছে বিবিসি বাজ। সামনে ২৪ পর্বের একটি টিভি ধারাবাহিকও আমরা তৈরি করছি। বাংলাদেশে ইংরেজি শেখার পথে সমস্যাগুলো কী?উচ্চারণ শেখানোটা আমার মনে হয় একটা বড় সমস্যা। প্রতি ভাষার মানুষের জন্যই কিছু সমস্যা অবশ্য হতে পারে। যেমন: ইংরেজি ভাষার কিছু ধ্বনি অন্য ভাষায় নেই। বাংলাদেশিদের জন্য কিছু কিছু ইংরেজির সঠিক উচ্চারণ শেখাটা সত্যিই কঠিন। ভাষাটাকে ‘জীবন্ত’ করে তোলা বা ইংরেজির পরিবেশ তৈরি করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের মানুষ খুব বেশি ‘নেটিভ ইংলিশ’ শোনে না। তবে দৃশ্যপট এখন পাল্টাচ্ছে। আমরা কাজ করে যাচ্ছি।এ পর্যন্ত বিবিসি জানালার অগ্রগতি নিয়ে কি আপনি খুশি?আমরা অনেক অনেক বেশি খুশি। আমরা আনন্দিত এবং হতবাক হয়েছি বাংলাদেশের মানুষের ইংরেজি শেখার আগ্রহ দেখে। তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতারও শেষ নেই। আমরা মানুষের চাওয়া পূরণ করতে চাই। আমরা এই কাজটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি এবং কঠোর পরিশ্রম করছি।