এই তো সময়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই তো সময় আমাদের কিছু করবার
রাজপথে নয়, সময় যে এখন
কেবলই ঘরে থাকবার।
এই তো সময় ঘোড়া ছুটিয়ে চলবার
বনপথে নয়, রূপকথা পড়ে
কল্পনা শুধু করবার।
এই তো সময় বল নিয়ে শুধু ছুটবার
মাঠঘাটে নয়, তোমার খাতাতে
রং–তুলিতে আঁকবার।
এই তো সময় চলো আজ হাত ধুই বারবার
একবারই নয়, সারা দিনটাতে
সময়টা সাবান মাখবার।
দশম শ্রেণি, ময়মনসিংহ জিলা স্কুল, ময়মনসিংহ