এই নগর দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজি চাঁন্দ মিঞা সওদাগর ডেভেলপমেন্টের প্রকল্প উদ্বোধনহাজি চাঁন্দ মিঞা সওদাগর ডেভেলপমেন্ট লিমিটেডের প্রথম আবাসিক প্রকল্প ‘বাবে মতিন’ এর নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠান গত শুক্রবার ডিসি সড়কের পশ্চিম বাকলিয়ায় প্রকল্পস্থলে অনুষ্ঠিত হয়। প্রকল্প উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। এ সময় প্রকল্পের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইকবালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।পটিয়ায় বঙ্গবন্ধু শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধনপটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের দক্ষিণ মেহের আটি শেখ রাসেল ক্রীড়া চক্র আয়োজিত বঙ্গবন্ধু শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্ট ৬ এপ্রিল উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্টের আহ্বায়ক এরশাদ তালুকদার। প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক মো. নাসির উদ্দিন। বক্তব্য দেন সরোয়ার খান, নুরুল আবছার, নুরুল ইসলাম চৌধুরী, নুরুল আলম প্রমুখ। টুর্নামেন্টে ১২টি দল অংশ নিচ্ছে। বিজ্ঞপ্তি।তির্যকের নাট্যকর্মী সংগ্রহ চলছেতির্যক নাট্যদল প্রতিবছরের মতো এবারও নতুন কর্মী সংগ্রহের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে নতুন নাট্যকর্মী সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আবেদন ফরম ২০ এপ্রিল পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারসংলগ্ন থিয়েটার ইনস্টিটিউট, চট্টগ্রামের (টিআইসি) কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।বিস্তারিত ফোনে (০১৭১৩ ১০৫০২৬ ) জানা যাবে। বিজ্ঞপ্তি।বন্ধুসভার বৈঠক কালআগামীকাল সকাল ১০টায় ডেইলি স্টার কার্যালয়ে (৬৭ জামাল খান, চতুর্থ তলা) চট্টগ্রাম বন্ধুসভার সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছে। এতে সংশ্লিষ্ট বন্ধুদের উপস্থিত থাকতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি।শাফায়াত আহমাদ সিদ্দিকী মেমোরিয়াল ট্রাস্টের গুণীজন সংবর্ধনাসমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য চট্টগ্রামের ২৫ গুণীকে সম্মাননা দিয়েছে অধ্যক্ষ শাফায়াত আহমাদ সিদ্দিকী মেমোরিয়াল ট্রাস্ট। শাফায়াত আহমাদ সিদ্দিকীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত শুক্রবার নগরের থিয়েটার ইনস্টিটিউটে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্টের সভাপতি মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ। ট্রাস্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ নেয়াজের রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেনর্ অধ্যাপক শহীদ উদ্দিন, আবদুল মান্নান, এ জে এম নুরুদ্দীন চৌধুরী ও আবু জাফর চৌধুরী। অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে ২৫ জন গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।