এই নগরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রকাশনা অনুষ্ঠানে শিল্পমন্ত্রীবই মানুষকে আলোর পথ দেখায়বই মানুষকে আলোর পথ দেখায়। জীবনের নানা দিক উপলব্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বই। নারী, মানবাধিকার ও বর্তমান সমাজ প্রেক্ষাপট গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিল্পমন্ত্রী দীলিপ বড়ুয়া। ১৫ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবে ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে মানবাধিকারকর্মী অ্যাডভোকেট কামরুন নাহার বেগমের লেখা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক সদস্য মাহবুব উদ্দিন আহমদ, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি সালেহ উদ্দিন হায়দার সিদ্দিকী, ড. জিনবোধি ভিক্ষু ও চট্টগ্রাম লেখিকা সংঘের সভাপতি ফাহমিদা আমিন। বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য আনোয়ারুল কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রন্থের লেখক কামরুন নাহার বেগম তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। বক্তারা বলেন, কামরুন নাহার বেগম তাঁর গ্রন্থে বিশ্বের বিভিন্ন দেশের নারীরা যেভাবে অবহেলিত-নির্যাতিত হচ্ছেন এবং প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে তার সঠিক চিত্র তুলে ধরেছেন। তাঁরা গ্রন্থের বহুল প্রচার কামনা করেন। দিলরুবা খানমের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক ফয়জুর রহমান, অ্যাডভোকেট কামরুন নাহার শওকত, বাসন্তি পালিত, স ম জিয়াউর রহমান, মোহাম্মদ হোসেন প্রমুখ। বিজ্ঞপ্তি। রাউজান ক্লাবের উদ্যোগে সেলাই যন্ত্র বিতরণ রাউজান ক্লাবের উদ্যোগে গরিব ও দুস্থ নারীদের মধ্যে সেলাই যন্ত্র বিতরণ ও ডায়াবেটিক সমিতির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সমাজসেবা কার্যালয় চট্টগ্রামের উপপরিচালক পারভিন মেহ্তাব। নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ পরিষদের সদস্য আরমান বাবু। বক্তব্য দেন মু. রফিকুল ইসলাম, মো. জাহেদুল আলম, গিয়াসউদ্দিন চৌধুরী, আবদুল ওয়াহেদ চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, হাফেজ হাবিবুল্লাহ, রাশেদুল আমিন চৌধুরী, রিদোয়ান চৌধুরী, ডা. শান্তনু পালিত প্রমুখ। বিজ্ঞপ্তি।চট্টগ্রাম একাডেমির সাহিত্য ও সংস্কৃতি সম্মিলনের প্রস্তুতি সভাচট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের এক সভা ২০ সেপ্টেম্বর অধ্যাপক রীতা দত্তের সভাপতিত্বে একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ৩০ সেপ্টেম্বর চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে সাহিত্য ও সংস্কৃতি সম্মিলন আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে অধ্যক্ষ আনোয়ার আলমকে আহ্বায়ক, হাসিনা মোতালেবকে যুগ্ম আহ্বায়ক, নেছার আহমদকে সচিব ও তালুকদার হালিমকে যুগ্ম সচিব করে একটি সম্মিলন উদ্যাপন পরিষদ গঠন করা হয়। সভায় বক্তব্য দেন আবুল কালাম বেলাল, বিকিরণ বড়ুয়া, রহমান হাবীব, রাশেদ রউফ, এস এম আবদুল আজিজ, রোকেয়া হক, মো. জাহাঙ্গীর মিঞা, অরুণ শীল, আমিনুর রশীদ কাদেরী প্রমুখ। বিজ্ঞপ্তি।বিডি-রেড আবাসন মেলা উপলক্ষে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতাইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ১২ থেকে ১৫ অক্টোবর বিডি-রেড আবাসন মেলা অনুষ্ঠিত হবে। মেলা চলবে সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত। আবাসন মেলা উপলক্ষে ডিসি হিল প্রাঙ্গণে ৭ অক্টোবর শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ছবি আঁকার বিষয় ‘আমাদের বাড়ি’। ছয় থেকে ১৪ বছর বয়সের শিশুরা এতে অংশ নিতে পারবে। প্রতিযোগিতায় বিজয়ীদের জন্য থাকছে কম্পিউটারসহ নানা পুরস্কার। বিস্তারিত ফোনে (০১৭২৪৩০৮০৮৮, ০১৮১৮১৫৭৪২৮, ০১৭১১৪৪০৪৯৪) জানা যাবে। বিজ্ঞপ্তি।শিশু পাচার প্রতিরোধ বিষয়ক কর্মশালাদাতা সংস্থা ডিয়াকোনিয়ার সহযোগিতায় ইউনাইট থিয়েটার ফর সোশ্যাল অ্যাকশনের (উৎস) উদ্যোগে শিশু পাচার প্রতিরোধবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ১৮ সেপ্টেম্বর সিটি করপোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ডের মসজিদের ইমাম ও খতিবেরা এই কর্মশালায় অংশ নেন।কর্মশালায় অংশ নেওয়া ২৪ জন ইমাম, খতিব ও ধর্মীয় নেতাদের মধ্যে সনদ বিতরণ করেন জামাল উদ্দিন আহমেদ, উৎসের নির্বাহী পরিচালক মোস্তফা কামাল, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা শাখার তদন্তকারী কর্মকর্তা নুরুল কবির। বিজ্ঞপ্তি।ত্রিতরঙ্গের কর্মশালাত্রিতরঙ্গ আবৃত্তি দলের আয়োজনে শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, সংবাদ পাঠ ও উপস্থাপনা বিষয়ে চার মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হতে যাচ্ছে।ভর্তির বিষয়ে বিস্তারিত ফোনে (০১৮১৯৯৬৮৪২৪) জানা যাবে। বিজ্ঞপ্তি।এফএলটিসির ভাষা শিক্ষা কোর্সে ভর্তি চলছেফরেন ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টারের (এফএলটিসি) ইংরেজি, আরবি ও কোরিয়ান ভাষায় ভর্তি চলছে। ভর্তির ন্যূনতম যোগ্যতা এসএসসি বা সমমানের ডিগ্রি। এফএলটিসির চট্টগ্রাম কেন্দ্র চট্টগ্রাম কলেজের একাডেমিক ভবন-২-এ ভর্তির জন্য যোগাযোগ করতে হবে। বিজ্ঞপ্তি। নারী নির্যাতনবিষয়ক সেমিনারবাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) সম্প্রতি অপর্ণাচরণ সিটি করপোরেশন বালিকা উচ্চবিদ্যালয়ে নারী নির্যাতনবিষয়ক এক সেমিনারের আয়োজন করে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মমতা বেগমের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন সহ-প্রধান শিক্ষিকা নুরজাহান বেগম, জ্যেষ্ঠ শিক্ষক নিজাম উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।