এই নগরে, দূরগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরবিট ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের ক্রীড়া প্রতিযোগিতা অরবিট ক্যাডেট স্কুল অ্যান্ড কলেজের ফিরিঙ্গিবাজার ও মাদারবাড়ি ক্যাম্পাসে গত ২৮ ডিসেম্বর বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়। ফিরিঙ্গিবাজার ক্যাম্পাসে প্রধান অতিথি ছিলেন সাংসদ হাসিনা মান্নান এবং মাদারবাড়ি ক্যাম্পাসে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৩০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জহির আহমদ চৌধুরী। দুই ক্যাম্পাসের অনুষ্ঠানেই বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক এস এম নুর উদ্দিন চিশতি, দারোগাহাট মহল্লা কমিটির সভাপতি সালাহউদ্দিন ইবনে আহমেদ, ফিরিঙ্গিবাজার শাখার অধ্যক্ষ সরোজ কুমার হাজারী ও পূর্ব মাদারবাড়ি শাখার অধ্যক্ষ নূর মোহাম্মদ, জেসমিন সুলতানা।ফুলকিতে শিল্পসমঝদারির ওপর কর্মশালাফুলকি মিলনায়তনে গত মঙ্গলবার আবারও বসেছিল ইচ্ছাতলার আসর। এবারের বিষয় ছিল শিল্পসমঝদারি। এ বিষয়ে আলোচনা করেন শিল্পসমালোচক অধ্যাপক আবুল মনসুর। আলোচনার সময় তিনি বিখ্যাত শিল্পীর চিত্রকর্ম দেখান। শিল্প-সাহিত্য, চলচ্চিত্র ও সমাজভাবনা-বিষয়ক তরুণদের এ আসর প্রতি মঙ্গলবার বসছে ফুলকিতে। আসরে যোগ দিতে আগ্রহীদের ফুলকি, ৪৬ বৌদ্ধমন্দির সড়ক—এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে। বিস্তারিত ফোনে (০৩২-৬১৮১৩৭) জানা যাবে। বিজ্ঞপ্তি করদাতা শনাক্তকরণ ও টিআইএন প্রদানকর অঞ্চল চট্টগ্রাম-৩-এর উদ্যোগে নতুন করদাতা শনাক্তকরণ ও টিআইএন প্রদান অনুষ্ঠান ২ জানুয়ারি সকালে আন্দরকিল্লায় ইসলামি ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর অঞ্চল-৩-এর সার্কেল কর্মকর্তা অতিরিক্ত সহকারী কর কমিশনার এরিনা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথি ছিলেন কর অঞ্চল চট্টগ্রাম-১-এর কর কমিশনার হাবিবুর রহমান আখন্দ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর অঞ্চল চট্টগ্রাম-২-এর কর কমিশনার আ জা মু জিয়াউল হক, কর অঞ্চল চট্টগ্রাম-৩-এর কমিশনার অপূর্ব কান্তি দাস, অতিরিক্ত কর কমিশনার মো. ইকবাল হোসেন, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী। অনুষ্ঠানে এ পর্যন্ত রেকর্ড সংখ্যক (৩৫০ জন) নতুন করদাতা নিবন্ধিত হয়েছেন। বিজ্ঞপ্তিসৈয়দবাড়ি গাউসিয়া তৈয়বিয়া ফোরকানিয়া মাদ্রাসার নতুন কমিটিরাঙ্গুনিয়ার সৈয়দবাড়ি গ্রামে গাউসিয়া তৈয়বিয়া ফোরকানিয়া মাদ্রাসার নতুন কমিটি গঠনের লক্ষ্যে এক সভা গত ৩০ ডিসেম্বর মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সরোয়ার সালেক সিকদার। বক্তব্য দেন শামসুল হুদা সিকদার, ইউনুছ মিঞা, শাহজাহান সিকদার, নাজিম উদ্দিন, নুরুল হক প্রমুখ। সভায় সর্বসম্মতিতে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। এতে নির্বাচিত হয়েছেন: সভাপতি রহিম উদ্দিন সিকদার, সহসভাপতি মো. নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক মো. আবু সায়েম, সহসাধারণ সম্পাদক মাহবুব আলম সিকদার, অর্থসম্পাদক মো. হারুন, সাংগঠনিক সম্পাদক মো. সোহেল, দপ্তর সম্পাদক ওয়ালিউল্লাহ, প্রবাসী সদস্য সাইদুল ইসলাম, সদস্য মাসুদ পারভেজ, আবদুল্লাহ আল মামুন ও অনিক ইসলাম। বিজ্ঞপ্তি।