এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেইস উৎসবে পোশাকশ্রমিকদের অন্য রকম দিন প্রতিবছরের মতো এবারও ১ জানুয়ারি অনুষ্ঠিত হলো বেইস উৎসব। ‘এখানে শ্রম, শ্রমঘন ইতিহাস, মালিক-শ্রমিক এ জীবনের আশ্বাস’ এই স্লোগানে উৎসব আয়োজন করে বেইস টেক্সটাইল লিমিটেড। দিনব্যাপী আয়োজনে ছিল আলোচনা, মেজবান, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান কর্মসূচি, ক্রীড়া প্রতিযোগিতা ও র‌্যাফেল ড্র।উৎসব উদ্বোধন করেন প্রধান অতিথি দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক। সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন রেডিও টুডের সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা শাকিল মঞ্জুর ও সমাজসেবক গোলাম মোস্তফা। বক্তব্য দেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল হুদা চৌধুরী, পরিচালক এস এম জামাল উদ্দীন ও বিপণন পরিচালক মো. হাসান শিবলী। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস এম নুরুল হুদা চৌধুরী বলেন, দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে মালিক-শ্রমিক মধ্যে সুসম্পর্ক বজায় রেখে আন্তরিকভাবে কাজ করে যেতে হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের পাশাপাশি গান পরিবেশন করেন বিভিন্ন শিল্পীরা। গান, নাচ ও কৌতুকের এ আনন্দ উৎসব চলে সন্ধ্যা পর্যন্ত। বিজ্ঞপ্তি।‘যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই’ স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে শেখ রাসেল স্মৃতি পরিষদ চট্টগ্রাম মহানগরের উদ্যোগে এক সমাবেশ গত ২৯ ডিসেম্বর মুরাদপুর চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সাধারণ সম্পাদক আজগর আলী। প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচার বাংলার মাটিতে হবেই। মুক্তিযোদ্ধারা যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন করেছেন তা সফল করতে হবে।প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম। অতিথি ছিলেন তারেক সোলেমান সেলিম, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন ও রেহেনা কবির, নজরুল ইসলাম ও দেলোয়ার হোসেন। বক্তব্য দেন এস এম আলম, জহির উদ্দিন, মো. বাবর, মাঈনুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।শ্রীরামকুঞ্জের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্ম সভারাঙ্গুনিয়া পৌরসভার সৈয়দ বাড়ি গ্রামে শ্রীরামকুঞ্জের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক ধর্ম সভা ২৪ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। শ্রীরামকুঞ্জের সভাপতি চন্দন দাশের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাচ্য ভাষা বিভাগের অধ্যাপক ড. জিনবোধি ভিক্ষু। প্রধান বক্তা ছিলেন ফ্যাশন ল্যান্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মিলন কান্তি দাশ। বিশেষ অতিথি ছিলেন রামঠাকুর আশ্রম সমন্বয় পরিষদের আহ্বায়ক নীপেন রঞ্জন হোড়, শিল্প সম্ভার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কালিপদ সেন ও গীতা ভারতী মিশনের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক প্রবীর ভট্টাচার্য। স্বাগত বক্তব্য দেন শ্রীরামকুঞ্জের সাধারণ সম্পাদক কনকন দাশ। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল ভক্তিগীত পরিবেশন, গুণীজন সংবর্ধনা, বস্ত্র বিতরণ ও সত্যনারায়ণ পূজা । বিজ্ঞপ্তি আসলাম স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র প্রদানস্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান আসলাম স্মৃতি ফাউন্ডেশনের বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে এলাকার শীতার্ত মানুষের মধ্যে ৭০০ কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. এস এম এম হাসান, কোষাধ্যক্ষ এস এম মহসিনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ছাড়া ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রতি বৃত্তি পরীক্ষা-২০১১ সম্পন্ন হয়।