এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদম মোবারক উচ্চবিদ্যালয়ে বিদায় ও নবীন বরণ অনুষ্ঠানকদম মোবারক সিটি করপোরেশন উচ্চবিদ্যালয়ের ২০১২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান সম্প্রতি বিদ্যালয় মিলনায়তনে প্রধান শিক্ষক মো. মোখলেচুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইএএস গ্রুপের চেয়ারম্যান আবুল বশর । প্রধান আলোচক ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ডের কাউন্সিলর জহুর লাল হাজারী। বক্তব্য দেন সহকারী মো. আবদুল গফুর, আশীষ বরণ সরকার, এ এস এম আবদুল মালেক, শাকিল মোস্তফা, আবরার খান প্রমুখ। বিজ্ঞপ্তি।উচ্চাঙ্গসংগীত শিল্পীদের সংবর্ধনাউচ্চাঙ্গসংগীত সম্মেলন উপলক্ষে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিল্পীদের ৩ ফেব্রুয়ারি সংগীত পরিষদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। পরিষদ ভবনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সহসভাপতি মীর রমজান আলী। বক্তব্য দেন সম্পাদক তাপস হোড়, অধ্যক্ষ সুজিত কুমার সেন, জসীম মোস্তফা, স্বর্ণময় চক্রবর্তী, সুখরঞ্জন হালদার, রওশন আরা প্রমুখ। সংবর্ধিত অতিথিদের মধ্যে ছিলেন ভারতের অর্ণব চট্টপাধ্যায়, গোপাল মিশ্র, বিপ্লব ভট্টাচার্য্য, কল্যাণ মুখাপাধ্যায়, দেবাশীষ কর্মকার, ঢাকার শিল্পী ড. ইসরাত জাহান, মৃত্যুঞ্জয় দাশ, সবুজ আহম্মেদ ও নারায়ণগঞ্জের সুপর্ণা সাহা। বিজ্ঞপ্তি।কাব্য গ্রন্থের মোড়ক উম্মোচন তরুণ কবি সাইফুল নিজামীর প্রথম কাব্যগ্রন্থ মেঘবতী ও জলের কাব্য-এর মোড়ক উম্মোচনের আয়োজন করেছে সামাজিক সংগঠন মানবিক। এ উপলক্ষে আলোচনা, গান ও আবৃত্তির এক সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে গেল ৫ ফেব্রুয়ারি বিকেল পাঁচটায় শিশু একাডেমী চত্বরে। সংগঠনের সভাপতি বশির বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক ওমর কায়সার। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিশু একাডেমীর জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জি এস আবদুস সালাম। জয়িতা হাসান সঞ্চালিত অনুষ্ঠানে ফাবিলহা আলাবি কবির পরিচিতি তুলে ধরেন। আবৃত্তি পরিবেশন করেন জুবায়ের জুয়েল, ফয়সাল অভি, চৌধুরী ফাহাদ, রায়হান মাহমুদ, শাওনীল হোসেন, সেলিনা আক্তার, নাসির রিদওয়ান। বিজ্ঞপ্তি এনায়েত বাজার মহিলা কলেজে পুরস্কার বিতরণী অনুষ্ঠানএনায়েত বাজার মহিলা কলেজের উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সভাপতি সাংসদ নুরুল ইসলাম বিএসসি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী।কলেজ অধ্যক্ষ মাহমুদা খানমের সভাপতিত্বে বক্তব্য দেন পরিচালনা পরিষদের সদস্য মাহবুবল আলম তালুকদার, জামসেদুল আলম চৌধুরী, শাহজাদা ফরিদ উদ্দিন, উপাধ্যক্ষ ততুরীন সবুর, শিক্ষার্থী জাহানারা ইমাম প্রমুখ।সাংসদ নুরুল ইসলাম বিএসসি বলেন, যোগ্য মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। তিনি শিক্ষার্থীদের পাঠ্য বইয়ের পাশপাশি অন্যান্য বই পড়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি। সোতোকান কারাতে স্কুল খেলোয়াড় ফান্ড গঠনদরিদ্র কারাতে খেলোয়াড়দের কল্যাণের লক্ষ্যে সোতোকান কারাতে স্কুল (এসকেএস) খেলোয়াড় ফান্ড গঠন করেছে। এসকেএস সাধারণ সম্পাদক এম এ হান্নানের পরিচালনায় প্রথম সভায় এই কারাতে খেলোয়াড় ফান্ডের কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্ল্যাক ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের প্রতিষ্ঠাতা প্রশিক্ষক আবু ছিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন মো. আলী আকবর, শিবু শীল, মনির আহমেদ, আব্দুল খালেক প্রমুখ। আলোচনা শেষে সভায় নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে কানিজকে সভাপতি ও শারমিন আক্তারকে সম্পাদক করে ১৯ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।খলিলুর রহমান সওদাগর স্মৃতি ফাউন্ডেশনের ক্রিকেট টুর্নামেন্ট শুরুনগরের উত্তর গ্রিন ভিউ এলাকায় খলিলুর রহমান সওদাগর স্মৃতি শর্ট পিচ দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট ২ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবলীগের তথ্য ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক মো. ইসমাইল। বক্তব্য দেন মো. জাহাঙ্গীর, আব্দুল গনি, খোরশেদ আলম, মো. জসিম, মহিউদ্দিন, মুক্তার, বাবু প্রমুখ। শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে খেলা উদ্বোধন করা হয়। উদ্বোধনী খেলায় জিহাদ ক্রিকেট একাডেমি বনাম সাকসেস ওয়ারিয়ার প্রতিদ্বন্দ্বিতা করে। বিজ্ঞপ্তি।ডিসি হিলে সাংস্কৃতিক উৎসব ২৩ ফেব্রুয়ারি থেকে২৩, ২৪ ও ২৫ ফেব্রুয়ারি নগরের ডিসি হিলে অনুষ্ঠিত হবে ‘শঙ্খ দেয়াং’ শীর্ষক চট্টগ্রাম সাংস্কৃতিক উৎসব। এতে বৃহত্তর চট্টগ্রামের লোক-সাংস্কৃতিক প্রদর্শনী, লোকজ মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও বিখ্যাত লোকগাথা ‘আমিনা সোন্দরী’ মঞ্চস্থ হবে। বিজ্ঞপ্তি।ভাষাসৈনিক মাহফুজুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সভা‘চট্টগ্রামের পটিয়ার সন্তান ভাষাসৈনিক ও শিক্ষাবিদ মাহফুজুল হক একজন ক্ষণজন্মা পুরুষ। যিনি খুব অল্প সময়ের মধ্যে তাঁর প্রতিভার দ্যুতি ছড়িয়েছেন।’ ড. মাহফুজুল হকের ৪৬তম মৃত্যুবাষির্কী উপলক্ষে আয়োজিত সভায় বক্তারা এ কথা বলেন। স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. হোসেন খানের সভাপতিত্বে ২ ফেব্রুয়ারি এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন এসকান্দর আলী চৌধুরী, এমদাদ হোসেন, ফরিদুল আলম চৌধুরী, এম শামসুল হক চৌধুরী, আবুল কালাম আজাদ, অনিমেষ বড়ুয়া, জাহেদুর রহমান, আসিফ ইকবাল, আতিকুল ইসলাম, আব্দুর রশিদ, আশরাফ আহমেদ, সাইফুল হক, সিরাজদ্দৌলা, মো. মহিউদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি। তারুণ্যের উচ্ছ্বাসের আবৃত্তি কর্মশালাবাচিক শিল্পচর্চাকেন্দ্র তারুণ্যের উচ্ছ্বাসের পরিচালনায় পাঁচ মাসব্যাপী শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার শুরু হয়েছে ৩ ফেব্রুয়ারি শুক্রবার। কর্মশালার উদ্বোধন উপলক্ষে মনিরুজ্জামান ইসলামাবাদী মেমোরিয়াল মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বক্তব্য দেন সংগঠনের সভাপতি শাওন সরকার, কদম মোবারক এমওয়াই উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু জহুর ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সদস্য রণজিৎ রক্ষিত। কর্মশালার পরবর্তী ক্লাস আগামী ১০ ফেব্রুয়ারি শুক্রবার বিকেল তিনটায় মনিরুজ্জামান ইসলামাবাদী মেমোরিয়াল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। কর্মশালায় দেশের খ্যাতনামা আবৃত্তিশিল্পী, কবি, সাংবাদিক ও প্রশিক্ষকেরা ক্লাস নেবেন। বিস্তারিত ফোনে (০১৮১-৩১৯৮২৪৪) জানা যাবে। বিজ্ঞপ্তি।কায়সার রায়হান হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলনসুইডেন পলিটেকনিকেল ইনস্টিটিউটে ২৩ জানুয়ারি পুলিশের গুলিতে নিহত ছাত্র মোহাম্মদ সাঈদ কায়সারের পরিবার দায়ী ব্যক্তিদের বিচারের দাবি করেছেন। ১ ফেব্রুয়ারি সাঈদের পরিবারের সদস্যরা চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে শহীদ রায়হানের পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন রায়হানের বড় ভাই সাইম কায়সার। তাঁরা রায়হান হত্যাকাণ্ডের নির্দেশকারীর উপযুক্ত শাস্তি এবং এ হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। বিজ্ঞপ্তি।