এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কদলপুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সভারাউজানের কদলপুর উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রসমিতির এক সভা সমপ্রতি বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি বিশ্বজিত ভট্টাচার্য্য। বক্তব্য দেন মো. সেলিম উদ্দিন, মো. ফরহাদুর রহমান চৌধুরী, মো. রবিউল হোসেন শাহ্, মঈনুদ্দিন চৌধুরী, মো. আজগর আলী, মো. কায়সার শাহ, মো. জাহিদ উদ্দিন চৌধুরী, মো. মহিউদ্দিন চৌধুরী, চন্দন দাশ প্রমুখ। সভায় ঈদের পর দিন বিকেলে ঈদ পুনর্মিলনী সভা ও বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সাধন কৃষ্ণ চক্রবর্ত্তীর বিদায় সংবর্ধনা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।হালিশহর জে-ব্লক মহল্লার কমিটি গঠন হালিশহর জে-ব্লক মহল্লা কমিটির কার্যকরী পরিষদের সভা ২০ জুলাই কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। কাজী মিনহাজ উদ্দিনকে সভাপতি ও গোলাম মোরশেদ চৌধুরীকে সাধারণ সম্পাদক করে আগামী ২০১২-১৪ বর্ষের নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্য কর্মকর্তারা হলেন: সহসভাপতি এবাদুর রহমান চৌধুরী, এ কে এম বেলায়েত হোসেন ও বোরহান উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক আমিন উল্লাহ খান, অর্থসম্পাদক আমিন রসুল, সহ অর্থসম্পাদক মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মুস্তফা, সমাজ কল্যাণ সম্পাদক আবদুল্লাহ মানিক, ক্রীড়া সম্পাদক ইকবাল আহমেদ, সদস্য-আবদুল হক, আবুল কাশেম, নাছির উদ্দিন ও রাবেয়া সুলতানা। বিজ্ঞপ্তি। এস এম জামাল উদ্দিন স্মরণসভাবৃহত্তর চট্টগ্রামের উন্নয়ন সংগ্রাম কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এস এম জামাল উদ্দিনের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা নগরের একটি সামাজিক যোগাযোগকেন্দ্রে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজনীতিবিদ শাহ আলম। সভায় প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ডিন অব ফ্যাকাল্টিজ অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বক্তব্য দেন উন্নয়ন সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আবদুর শুক্কুর, সহসভাপতি নুরুল ইসলাম সিদ্দিকী, আবুল কালাম চৌধুরী, সাইফুদ্দিন খালেদ, মাজহারুল হক শাহ চৌধুরী, লুবনা হারুন, মাহবুবুর রহমান, সুরজিত দত্ত সৈকত, জিয়া উদ্দিন, আশেক রসুল খান, আফতাব উদ্দিন চৌধুরী, সাইফুল ইসলাম, মো. কাশেম, মো. খোকন, খোরশেদ আলম, শাহ জালাল, এস এম ফরহাদ আলী, এস এম তৌহিদুল আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।বাশিস কোতোয়ালি থানা শাখার সভাবাংলাদেশ শিক্ষক সমিতি (বাশিস) কোতোয়ালি থানা শাখার এক সভা ২৫ জুলাই সংগঠনের সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন আবদুল হালিম দোভাষ। বক্তব্য দেন সৈয়দ লকিতুল্লাহ, বাদল চন্দ্র সিকদার, এমদাদুল আলম, প্রদীপ কানুনগো, শান্তি রঞ্জন চক্রবর্তী, শওকত আলী, মনিকা সেন, ব্রিজেড ডায়েস, নূর নাহার, জানে আলম, বরুণ চক্রবর্তী, মানস চক্রবর্ত্তী, অজিত ধর, স্বপ্না বিশ্বাস, অঞ্চল চৌধুরী, আ মা ম মুবিন, দেবেশ দাস, কৃষ্ণ শেখর দত্ত, রতন পাল, আবদুল হাফেজ, আ ন ম নুরুল আনোয়ার। সভায় বক্তারা প্রবর্তিত স্কেলে পূর্ণাঙ্গ উৎসব ভাতা ও আগস্ট পর্যন্ত বেতন-ভাতা ঈদের আগে প্রদানের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। বক্তারা শিক্ষক, কর্মচারীদের নতুন পে-স্কেলে বার্ষিক ইনক্রিমেন্ট, চিকিৎসাভাতা, আবাসিক ভাতাসহ প্রধান শিক্ষকদের স্কেল ঈদের পূর্বে ঘোষণার জন্য জোর দাবি জানান। সভায় ২০১১ সালে অনুষ্ঠিত বৃত্তি পরীক্ষায় ফলাফল ঘোষণা করা হয়। মাছ চাষবিষয়ক দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালাজাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সম্প্রতি নগরে দুদিনব্যাপী মাছ চাষের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় আর্থিক সহযোগিতা করেছে চট্টগ্রাম জেলা পরিষদ। সার্বিক ব্যবস্থাপনায় ছিল জেলা মৎস্য অধিদপ্তর। কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব। চট্টগ্রাম জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সৈয়দা সারোয়ার জাহান প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করতে গিয়ে বলেন, ‘আর্থসামাজিক উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে মাছ চাষ সহায়ক ভূমিকা পালন করবে।’ জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব বলেন, ‘আমিষের চাহিদা পূরণ ও বৈদেশিক মুদ্রা অর্জনে মাছ চাষ সহায়ক ভূমিকা পালন করে।’ প্রশিক্ষণ কর্মসূচিতে মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. নাসির উদ্দিন, সুজিত কুমার চ্যাটার্জি, শ্রীবাস চন্দ্র ও মো. কামাল উদ্দিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে চট্টগ্রামের ৪১ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। বিজ্ঞপ্তি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভলিবল খেলোয়াড় সমিতির সংবর্ধনাচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) উপাচার্য দপ্তরের সভাকক্ষে ২৬ জুলাই ভলিবল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড় সমিতির উদ্যোগে ভলিবল দলের বিদায়ী কৃতী খেলোয়াড়দের সম্মাননা ও জাতীয় দলে অন্তর্ভুক্ত চবি খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ারুল আজিম আরিফ।উপাচার্য তাঁর বক্তব্যে কৃতী খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বলেন, ‘ভলিবল, হকি, সাঁতার, টেনিস, অ্যাথলেটিক্স ইত্যাদি প্রতিযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়দের আন্তবিশ্ববিদ্যালয়সহ জাতীয় পর্যায়ে তাদের দক্ষতা ও পারদর্শিতা প্রদর্শন করেছে। এটি আমাদের জন্য খুবই আনন্দের ও গৌরবের বিষয়।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য ড. মো. আলাউদ্দিন।চবি ভলিবল খেলোয়াড় সমিতির সভাপতি এ এইচ এম রাকিবুল মাওলার সভাপতিত্বে ও তাঁর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চবি শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোয়াজ্জেম হোসেন এবং বিদায়ী ও সংবর্ধিত ক্রীড়াবিদ যথাক্রমে নাসরিন পপি ও সাইফুল্লাহ মুনির। বিজ্ঞপ্তি।সাংবাদিকদের সঙ্গে শিক্ষক-কর্মচারীদের ঐক্যজোটের মতবিনিময়শিক্ষা ক্ষেত্রে বৈষম্য দূর করতে বেসরকারি স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণসহ ১৭ দফা দাবিতে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট নেতারা চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন। ২৫ জুলাই বিকেলে ঐক্যজোট চট্টগ্রাম শাখার সভাপতি অধ্যাপক মো. নাজমুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাশিস (বাংলাদেশ শিক্ষক সমিতি) কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. মুহিব্বুর রহমান চৌধুরী। শিক্ষক-কর্মচারীদের দাবির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন সংগঠনের চট্টগ্রাম শাখার সচিব সাইফুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মো. মোস্তফা প্রমুখ।