এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাগরণ রিয়েল এস্টেটের ইফতার অনুষ্ঠানজাগরণ রিয়েল এস্টেট লিমিটেডের চট্টগ্রাম কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান ও ইফতার সম্প্রতি মুরাদপুরের কোম্পানির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। জাগরণ গ্রুপের চেয়ারম্যান মো. আবদুল হাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গ্রিন বাংলার চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ চৌধুরী। অধ্যাপক মো. শাহ আলমের পরিচালনায় আরও বক্তব্য দেন কোম্পানির পরিচালক মো. আবু তাহের ও হামদর্দ ল্যাবরেটরিজের (ওয়াকফ) চট্টগ্রাম ও সিলেট বিভাগের ইনচার্জ মো. জাফর সাদেক, ব্যবসায়ী আনিসুর রহমান চৌধুরী, মো. জানে আলম, মো. আলমগীর আলম, অধ্যাপক মো. আবদুল আজিজ প্রমুখ। বিজ্ঞপ্তি।খুরুস্কুলে পূজা উদ্যাপন পরিষদের বৃক্ষরোপণকক্সবাজার সদরের খুরুস্কুল ইউনিয়ন পূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে কেন্দ্রীয় মহাশ্মশান প্রাঙ্গণে গত ৩০ জুলাই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন খুরুস্কুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম। এ সময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদ্যাপন পরিষদের সমাজকল্যাণ সম্পাদক সনজিৎ চক্রবর্তী, সদর উপজেলা পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম আহ্বায়ক বলরাম দাশ, খুরুস্কুল ইউনিয়ন পূজা কমিটির সভাপতি অমল কান্তি দে, সাধারণ সম্পাদক কফিল দে, সাংগঠনিক সম্পাদক পরিতোষ দত্ত, মহিলা সদস্য অর্চনা প্রভা দে, নেকমের মাঠ ব্যবস্থাপক শফিকুর রহমান, কর্মকর্তা গফর উদ্দিন, আবুল কাশেম, পূজা কমিটির সদস্য রিপন কান্তি দে, বিপ্লব কান্তি দে, পলাশ কান্তি দে, বাদল কান্তি দে প্রমুখ। বিজ্ঞপ্তি।নোয়াখালী সমিতির ইফতার অনুষ্ঠাননোয়াখালী সমিতির উদ্যোগে ইফতার অনুষ্ঠান নগরের আগ্রাবাদের একটি হোটেলে গত ২৮ জুলাই অনুষ্ঠিত হয়।ব্যবসায়ী মো. শাহ আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র মোহাম্মদ মন্জুর আলম। বক্তব্য দেন সমিতির মহাসচিব জসীম উদ্দিন ফিরোজ, অ্যাডভোকেট বদিউজ্জামান, ওয়ার্ড কাউন্সিলর রেহানা বেগম, মো. আবুল কাসেম, মো. ইউসুফ, মোস্তফা কামাল প্রমুখ। মো. সাইফুল্লাহ মনসুরের পরিচালনায় মাহফিলে দোয়া পরিচালনা করেন মাওলানা নুরুল আমিন।ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের নতুন অনুষদচট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ অনুষদ নামে একটি নতুন অনুষদ খোলা হয়েছে। ২০১২-১৩ শিক্ষাবর্ষে এ অনুষদে মোট ৫০টি আসনে ছাত্র-ছাত্রী ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সোমেন দেওয়ানকে ফিশারিজ অনুষদের ডিনের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন নতুন অনুষদের জন্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী নিয়োগের অনুমোদন দিয়েছে। বিজ্ঞপ্তি।তৃতীয়বারের মতো কাজেম আলী স্কুলের সভাপতি হলেন সৈয়দ ওমর ফারুকদৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক তৃতীয়বারের মতো কাজেম আলী উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অন্য সদস্যরা হলেন: প্রধান শিক্ষক মোহাম্মদ গিয়াসউদ্দিন, দাতা সদস্য মো. সেকান্দর, অভিভাবক সদস্য মো. আয়ুব আলী চৌধুরী, অভিভাবক সদস্য মোহাম্মদ মোস্তফা আকন্দ, মুজিবুর রহমান, মো. হাসান, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য মনোয়ারা বেগম, শিক্ষক প্রতিনিধি আবদুল হান্নান, মোকাম্মেল হোসাইন, সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি শাহিন আকতার। বিজ্ঞপ্তি।