এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ায় দুস্থদের মধ্যে ঈদবস্ত্র ও সেমাই বিতরণ রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নে দুস্থদের মধ্যে ১৩ আগস্ট ঈদবস্ত্র ও সেমাই বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস। পোমরা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে (ইউপি) অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান মো. ফজলুল কবীর। প্রধান অতিথি বলেন, ঈদের আনন্দ যাতে সবাই আমরা সমানভাবে উপভোগ করতে পারি সেদিকে সমাজের বিত্তবান ব্যক্তিদের নজর দেওয়া প্রয়োজন। এক মাসের সংযম শেষে খুশির ঈদ যেন সবাইকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করতে পারে, আমাদের সে চেষ্টা করে যাওয়া উচিত। সভায় বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী, জাতীয় সমাজকল্যাণ পরিষদের সদস্য আরমান বাবু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. হারুন অর রশিদ, সমাজসেবা কর্মকর্তা অভিজিৎ সাহা, আফজাল হোসাইন। বিজ্ঞপ্তি।সুবিধাবঞ্চিত শিশুদের নতুন পোশাক কিনতে অর্থ দিল বন্ধুসভাসুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করে নিলেন চট্টগ্রাম বন্ধুসভার বন্ধুরা। তাঁদের জমানো টাকা দিয়ে নতুন পোশাক কিনে দিচ্ছেন শিশুদের। গত রোববার নগরের খাজা সড়কের অপরাজেয় বাংলাদেশের ড্রপ ইন গার্লস সেন্টারের শিশুদের জন্য নতুন পোশাক কেনার টাকা তুলে দেন প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের হাতে। এ সময় উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের বিভাগীয় সমন্বয়ক রাশেদুল হাসান, হিসাব কর্মকর্তা কাজল মিত্র, সেন্টার ব্যবস্থাপক পীযূষ দাশ গুপ্ত ও শেলি রক্ষিত, বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন, সহসভাপতি নুরুন্নাহার বেগম, সাংগঠনিক সমপাদক নুরুল আবরার, বন্ধু শিখতা শিমু, রাহাত আলী, রিমঝিম আহমেদ, তুষার, রিনি, সানজিদা প্রমুখ। বিজ্ঞপ্তি।অনোমার নতুন নির্বাহী কমিটি গঠনঅনোমা সাংস্কৃতিক গোষ্ঠীর নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ১৯ জুলাই এক সভা সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট প্রেমাঙ্কুর বড়ুয়া। সভায় গঠিত নতুন নির্বাহী কমিটির কর্মকর্তারা হলেন: প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট প্রেমাঙ্কুর বড়ুয়া, উপদেষ্টা অধ্যাপক বাদল বরণ বড়ুয়া, অধ্যাপক শিশির বড়ুয়া, সত্যব্রত বড়ুয়া, ড. মাহবুবুল হক, বেগম মুশতারী শফি, অরুণ বিকাশ চৌধুরী, অধ্যাপিকা রীতা দত্ত, প্রতিভা মুৎসুদ্দি ও অধ্যাপক প্রভাত চন্দ্র বড়ুয়া, প্রধান পৃষ্ঠপোষক লায়ন রূপম কিশোর বড়ুয়া, সভাপতি অ্যাডভোকেট দীপক কুমার বড়ুয়া, জ্যেষ্ঠ সহসভাপতি সুভাষ চন্দ্র রাজবংশী, সহসভাপতি অধ্যাপক শিমুল বড়ুয়া, মহাসচিব আশীষ কুমার বড়ুয়া, সহকারী মহাসচিব যতীশ চন্দ্র বড়ুয়া, অর্থ সচিব তুষার কান্তি বড়ুয়া, সাংগঠনিক মহাসচিব সুজন কুমার বড়ুয়া, সাংস্কৃতিক সচিব অধ্যাপক শ্যামল কান্তি বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সচিব বিপ্লব বড়ুয়া, শিক্ষা ও সমাজকল্যাণসচিব দীপ্তিময়ী বড়ুয়া, দপ্তর সচিব করুণা সিংহ, নির্বাহী সদস্য সিদ্ধার্থ বড়ুয়, পৃথ্বীশ বড়ুয়া, মিলি বড়ুয়া, বীথি বড়ুয়া, লিপিকা বড়ুয়া, চুমকি বড়ুয়া, রঞ্জন বড়ুয়া, সুমন কুমার বড়ুয়া, প্রকৌশলী রাজীব বড়ুয়া, অ্যাডভোকেট জিকো বড়ুয়া, সৈকত বড়ুয়া, তপন সিংহ, সৌরভ বড়ুয়া ও সজীব চৌধুরী । বিজ্ঞপ্তি।কলকাতায় প্যান্টোমাইমের ‘রক্তকরবী’র প্রদর্শনীচট্টগ্রামের মূকাভিনয় দল প্যান্টোমাইম মুভমেন্ট কলকাতায় অনুষ্ঠিত টেগোর ন্যাশনাল মাইম থিয়েটার উৎসবে যোগদান করছে। কলকাতার পূর্বাঞ্চলীয় সাংস্কৃতিক জোনে ২৪-২৬ আগস্ট এই উৎসব অনুষ্ঠিত হবে। প্যান্টোমাইম মুভমেন্ট রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী নাটক রক্তকরবী মঞ্চায়ন করবে। এই মূক নাটকের নির্দেশনা দিয়েছেন রিজোয়ান রাজন। ২৬ আগস্ট নাটকটি কলকাতায় মঞ্চস্থ হবে। নাটকের শিল্প নির্দেশনায় আছেন তামিমা সুলতানা, আলোক পরিকল্পনায় সাখাওয়াত শিবলী, আবহসংগীতে রাজ ঘোষ এবং চিত্রনাট্য ও গবেষণায় মোস্তফা মহিম। উল্লেখ্য, ভারতের বিভিন্ন রাজ্য থেকে প্রায় ২০টি দলের সঙ্গে চট্টগ্রামের প্যান্টোমাইম মুভমেন্ট এই উৎসবে অংশগ্রহণ করছে। বিজ্ঞপ্তি।বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে রেলওয়ে শ্রমিক লীগের সভা বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগ চট্টগ্রাম শাখার ইফতার মাহফিল ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আলোচন সভা ৮ আগস্ট নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রেলওয়ে শ্রমিক লীগের প্রধান উপদেষ্টা সিরাজ উল্লাহ। প্রধান অতিথি ছিলেন বাগমনিরাম ওয়ার্ডের কাউন্সিলর গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।সভায় বক্তব্য দেন দিদারুল আলম, হাবিব উল্লাহ, আবদুস সালাম, আবদুল মতিন, মনহর আলী, শহীদুল ইসলাম, আবদুল করিম, জাকারিয়া পিন্টু প্রমুখ। বিজ্ঞপ্তি।আশিয়া উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পরিষদের সভা ২৪ আগস্টআশিয়া উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনী উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা ২৪ আগস্ট বিকেল তিনটায় স্কুল মিলনায়তনে অনুষ্ঠিত হবে। সভায় সব প্রাক্তন ছাত্র-ছাত্রীকে উপস্থিত থাকার জন্য পরিষদের আহ্বায়ক আবুল কালাম অনুরোধ জানিয়েছেন। বিস্তারিত জানা যাবে ০১৮১৭ ৭৭১৩৯৪ নম্বরে। বিজ্ঞপ্তি।মেট্রোপলিটন হাসপাতালে মতবিনিময় সভাচট্টগ্রামের হূদেরাগ বিশেষজ্ঞদের সম্মানে ৬ জুলাই চট্টগ্রাম মেট্রোপলিটন হার্ট সেন্টারের উদ্যোগে ইফতার মাহফিল ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য দেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এফ এ আর শোকরানা। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ মেট্রোপলিটন হাসপাতাল হার্ট সেন্টার কার্ডিয়াক সার্জারি, এনজিওগ্রাম ও এনজিওপ্লাস্টিসহ বিশ্বমানের কার্ডিয়াক সেবা দিয়ে আসছে। স্বল্প ব্যয়ে চট্টগ্রামবাসীকে এ সেবা নেওয়ার জন্য সব কার্ডিওলজিস্ট ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোকে সহযোগিতার আহ্বান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হার্ট সেন্টারের প্রধান কার্ডিয়াক সার্জন ডা. মো. শওকত আলী, কার্ডিয়াক সার্জন ডা. সোহেল আহমেদ প্রমুখ। বিজ্ঞপ্তি। সৎসঙ্গের উদ্যোগে চিকিৎসা সেবা ও বৃক্ষরোপণসৎসঙ্গ বিহার চট্টগ্রামের প্রার্থনালয় উদ্বোধন উপলক্ষে কর্ণফুলী নদীর উত্তর পূর্বপাশে সৎসঙ্গ বিহার প্রাঙ্গণে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ জুলাই দিনব্যাপী এই অনুষ্ঠানের উদ্বোধন করেন সৎসঙ্গ বাংলাদেশের সম্পাদক ধৃতব্রত আদিত্য। সংগঠনের চট্টগ্রামকেন্দ্রের সভাপতি জনার্দন ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সুব্রত আদিত্য, প্রকৌশলী আশীষ চৌধুরী, দীপংকর ভট্টাচার্য, প্রদীপ কুমার দেব, সুনীল দাশ, পীযূষ পালিত, মনিরথ দাশ প্রমুখ। অনুষ্ঠানে শতাধিক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং কর্ণফুলী নদীর তীরে সহস্রাধিক ফলদ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ করা হয়। বিজ্ঞপ্তি।ইছানগর যুব সংঘের আলোচনা সভাকর্ণফুলী নদীর দক্ষিণপাড়ের সামাজিক সংগঠন ইছানগর যুব সংঘের উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল ১৪ আগস্ট সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। আলী হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক হাকিম আলী। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন কর্ণফুলী থানার সভাপতি এম এ মারুফ। অন্যান্যের মধ্যে সংগঠনের নেতা আবদুল হাকিম, মো. ওয়াসিম, মো. জসীম উদ্দিন, নুরুল ইসলাম, মারুফ রায়হান বক্তব্য দেন।পটিয়ায় গুয়াদণ্ডী সমাজ উন্নয়ন পরিষদের ইফতার মাহফিল গুয়াদণ্ডী সমাজ উন্নয়ন পরিষদের উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা ১০ আগস্ট নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র অধ্যাপক হারুনুর রশিদ। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধিরা আন্তরিকতার সঙ্গে কাজ করলে এলাকার সমস্যা সমাধান ও উন্নয়নে বেশি সময় প্রয়োজন হয় না।গুয়াদণ্ডী সমাজ উন্নয়ন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার পটিয়া সার্কেলের নজরুল ইসলাম, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুর রশিদ, পটিয়া পৌরসভা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাছির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আবদুল খালেক, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোজাম্মেল হক ও সমাজসেবক কবির আহমদ। সভায় প্রধান অতিথি এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে মসজিদের সামনে একটি নলকূপ, দীঘিরপাড় সড়কে কার্পেটিং এবং আমির ভান্ডার রেলগেট থেকে দক্ষিণভূর্ষি পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটির উন্নয়নের ঘোষণা দেন।