এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্তমান সরকার নির্বাচনী ওয়াদার বেশির ভাগ পূরণ করেছে’নগর আওয়ামী লীগের নেতা সাংসদ নুরুল ইসলাম বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তন হয়। বর্তমান সরকার সাড়ে তিন বছরে নির্বাচনী ওয়াদার বেশির ভাগই পূরণ করেছে। এ সময় বিদ্যুৎ পরিস্থিতির অভাবনীয় উন্নতি হয়েছে। দ্রব্যমূল্য স্থিতিশীল রয়েছে। পবিত্র রমজান ও ঈদ জনগণ শান্তিতে পালন করেছে। অপর দিকে বিএনপি-জামায়াতের সময় দুর্নীতি ও লুটপাট ছাড়া দেশের কোনো উন্নয়ন হয়নি। নূরুল ইসলাম ২৪ আগস্ট নগরের পশ্চিম বাকলিয়ার শফি হাজির বাসভবন, পশ্চিম বাকলিয়া প্রাথমিক বিদ্যালয় ও আফগান মসজিদ এলাকায় গরিব ও দুস্থ লোকজনের মাঝে চাল বিতরণকালে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন পশ্চিম বাকলিয়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম, এম এ হান্নান, সাধারণ সম্পাদক আলী নেওয়াজ, স্থানীয় আওয়ামী লীগ নেতা সিরাজুর রহমান, সাইফুল ইসলাম, মাসুদ করিম প্রমুখ। বিজ্ঞপ্তি। সাতকানিয়ায় উন্নয়নের দাবিতে মানববন্ধনসাতকানিয়ার রাস্তাঘাট সংস্কারের দাবিতে ‘সাতকানিয়া নাগরিক পরিষদ’-এর উদ্যোগে ২১ আগস্ট সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাতকানিয়ার কেরানীহাট থেকে কাঞ্চনা ফুলতলা পর্যন্ত পালিত হলো ‘মানববন্ধন কর্মসূচি’। সকাল থেকে কর্মসূচি উপলক্ষ করে এ অঞ্চলের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মানববন্ধন কর্মসূচিতে ছাত্র-শিক্ষক, কৃষক-শ্রমিক, ব্যবসায়ীসহ সব ধরনের পেশাজীবী মানুষ সংহতি প্রকাশ করে সাতকানিয়ার রাস্তাঘাট সংস্কারের দাবি জানান। ওই কর্মসূচিতে স্বতঃস্ফূর্ত আলোচনায় বক্তারা বলেন, সাতকানিয়ার উন্নয়নে প্রতিবন্ধকতা আর সহ্য করা হবে না। এ অঞ্চলের মানুষকে আর অবহেলার চোখে না দেখার আহ্বান জানিয়ে অবিলম্বে রাস্তাঘাট সংস্কারে সংশ্লিষ্ট সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানান। অন্যথায় সাতকানিয়ার সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। উল্লেখ্য, সাতকানিয়ার রাস্তার মাথা থেকে বাঁশখালীর গুণাগরি পর্যন্ত বিস্তৃত সড়কটি সাতকানিয়া ও বাঁশখালী উপজেলার ১০ লক্ষাধিক মানুষের চলাচলের একমাত্র পথ, যার কোনো সংস্কার হয়নি দীর্ঘদিন ধরে। সড়কটি দিয়ে বর্তমানে গাড়ি চলাচল তো দূরের কথা, ঠিকমতো হাঁটাচলা করাও কষ্টসাধ্য ব্যাপার। স্থানে স্থানে সড়কটি এমন আকার ধারণ করেছে যে, মনে হয় কোনো ধানখেত বা ছোটখাটো পুকুর। অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের নিরাপদ চলাচল কঠিন হয়ে পড়েছে। এ অঞ্চলের মানুষ প্রায়ই শিকার হচ্ছে পঙ্গুত্বসহ বিভিন্ন দুর্ঘটনার। তাই অবিলম্বে গুরুত্বপূর্ণ ওই সড়কটি সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি কামনা করা হয় মানববন্ধন কর্মসূচি থেকে।নারী নির্যাতন প্রতিরোধ দিবসে মহিলা ফোরামের মানববন্ধন সাম্প্রতিককালে আশঙ্কাজনকভাবে বাড়ছে নারী নির্যাতন। খুন, ধর্ষণ ও সহিংসতার বলি হচ্ছেন বহু নারী। মোবাইল-ইন্টারনেটে পর্নোছবি ছড়িয়ে দেওয়ার কারণে বহু নারী আত্মহত্যার পথও বেছে নিচ্ছেন। এ ছাড়া ঘরে ও কর্মক্ষেত্রে নারীকে হতে হচ্ছে বৈষম্যের শিকার।নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলার উদ্যোগে আয়োজিত সমাবেশে বক্তারা এ কথা বলেন। প্রেসক্লাব চত্বরে এ উপলক্ষে আয়োজিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন জেলা শাখার সভাপতি পপি চাকমা, বক্তব্য দেন মহিলা ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পারভিন আক্তার, সহসভাপতি কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস ও সাংগঠনিক সম্পাদক মনিদীপা ভট্টাচার্য। সভা পরিচালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক নাসিমা আক্তার। সভা শেষে একটি মিছিল নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে শেষ হয়। বিজ্ঞপ্তি।দোহাজারী উত্তর চাগাচর খান মসজিদ কমিটি গঠিতদোহাজারী উত্তর চাগাচর খান মসজিদ কমিটি গঠনকল্পে এক সভা আবু তাহেরের সভাপতিত্বে এবং মাস্টার বাহারুল আলমের সঞ্চালনায় ২৪ আগষ্ট শুক্রবার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন কামরুল হুদা, কাজী আবদুস সালাম, ইকবাল হোসেন, ওবাইদুল আকবর টুটুল, সেলিম উদ্দিন, অলিদুল হুদা প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মসজিদ পরিচালনার জন্য একটি কমিটি গঠন করা হয়। কমিটির কর্মকর্তারা হলেন সভাপতি আলীউজ্জামান মাস্টার, সহসভাপতি নজরুল ইসলাম, সহসভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক অধ্যাপক মিনহাজুল হুদা, যুগ্ম সম্পাদক ওবাইদুল আকবর টুটুল, সাংগঠনিক সম্পাদক আবদুল দয়ান ফয়সল, সহসাংগঠনিক সম্পাদক আবছার উদ্দিন, কোষাধ্যক্ষ এস এম শহীদুল আলম, সহকোষাধ্যক্ষ জসিম উদ্দিন, সদস্য সামশুল ইসলাম, আবুল হোসেন, আবদুস ছালাম, জালাল আহমদ, আবু ফয়েজ, নাছির উদ্দিন। সর্বসম্মতিক্রমে একটি উপদেষ্টা কমিটিও গঠন করা হয়। উপদেষ্টা কমিটির কর্মকর্তারা হলেন প্রধান উপদেষ্টা বাহারুল আলম, উপদেষ্টা আবদুল হাই, আবু তাহের, নুরুন্নবী মেম্বার, খায়ের আহমদ, নুরুল হুদা, কাজী আবদুস সালাম, জামাল হোসেন, আবু জাকের, মোহাম্মদ হোসেন, আবদুজ জাহের। প্রতিবন্ধীদের মধ্যে সিএসডির হুইলচেয়ার ও কাপড় বিতরণপ্রতিবন্ধী সেবা সংগঠন কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড (সিএসডি) ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার ও কাপড় বিতরণ করেছে। ১৮ আগস্ট ১০৫ জন প্রতিবন্ধীকে ঈদবস্ত্র, একজনকে হুইলচেয়ার প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মো. আলী আজগর চৌধুরী।অনুষ্ঠানে প্রধান অতিথি প্রতিবন্ধীদের সমস্যা মোকাবিলার ক্ষেত্রে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শিক্ষক পলাশ গুপ্ত, সিএসডির যুগ্ম সম্পাদক আনন্দ মোহন চাকমা। অনুষ্ঠানের শুরুতে সিএসডির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত শুভেচ্ছা বক্তব্য দেন। বিজ্ঞপ্তি। প্রত্যয় সাংস্কৃতিক সংসদের মতবিনিময় সভাচট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার (সিজেকেএস) সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন বলেছেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে সংস্কৃতিকর্মীদেরও ভূমিকা রাখতে হবে। বর্তমানে গণতান্ত্রিক সরকার ঘোষিত ভিশন-২০২১ কর্মসূচির সঙ্গে সমাজের সব স্তরের মানুষকে সম্পৃক্ত করতে পারলেই এ লক্ষ্য অর্জন সম্ভব। তিনি ২৩ আগস্ট সিজেকেএস কার্যালয়ে প্রত্যয় সাংস্কৃতিক সংসদের নবনির্বাচিত কমিটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন। প্রত্যয় সাংস্কৃতিক সংসদের বিদায়ী সভাপতি এস কে দেব সজলের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন কার্যকরী সভাপতি বিধান মিত্র। বক্তব্য দেন সহসভাপতি আশুতোষ দাশ, অমর বরণ দেওয়ানজী ও দিদারুল আলম চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, উপদেষ্টা দিলীপ কুমার মিত্র, যুগ্ম সম্পাদক মো. হানিফ চৌধুরী, সৈয়দ মো. ইসমাইল, রুবি দাশগুপ্তা, মো. মিজানুর রহমান, অসীম বিশ্বাস, বুলবুল চৌধুরী, সুধীর রঞ্জন শীল, প্রদ্যুৎ কুমার বড়ুয়া, মো. সোহেল, মো. ইজাজ, বিপুল চাকমা প্রমুখ। বিজ্ঞপ্তি।বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের নানা কর্মসূচিবাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৭তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, কালো পতাকা উত্তোলন, খতমে কোরআন, আলোচনা সভা ও মিলাদ মাহফিল। উপবিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক পীযুষ দত্ত, কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া, বিদ্যালয় পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম, উপপরিচালক মো. মঈন উদ্দিন, উপসচিব মোহাম্মদ মাহবুব হাসান, উপপরীক্ষা নিয়ন্ত্রক জামাল উদ্দিন আহমেদ, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মো. ওসমান গণি, কর্মচারীদের মধ্যে গাজী আবদুল কাইয়ুব, মো. জাহেদ হোসেন মো. জাহেদ হোসেন প্রমুখ। বক্তারা বলেন, দীর্ঘ ৩৬ বছর পর হলেও জাতির জনক ও তাঁর পরিবারের সদস্যদের ঘাতকদের বিচার সম্পন্ন হয়েছে। এতে জাতি অনেকটা কলঙ্কমুক্ত হয়েছে। সভায় বক্তারা আশাবাদ ব্যক্ত করেন সরকার পলাতক খুনিদের খুঁজে বের করে তাদের শাস্তি কার্যকর করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। সভায় শুরুতে ১৫ আগস্ট শাহাদাতবরণকারী জাতির জনক ও তাঁর পরিবারের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল ও মোনাজাত এবং দুস্থ লোকজনের মাঝে তবারক বিতরণ করা হয়।