এই নগরে - দূর গ্রামে
নির্মূল কমিটি বাঁশখালী শাখার আলোচনা সভাজাতীয় শোক দিবস ও অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বাঁশখালী শাখার উদ্যোগে ২৪ আগস্ট বিকেলে উপজেলার চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের নেতা সাইফুদ্দীন খালেদ। তিনি বলেন, আদালতে বঙ্গবন্ধু হত্যার বিচারের রায় ঘোষণার পর কিছু খুনিকে ফাঁসিতে ঝোলানো সম্ভব হলেও অনেকে এখনো বিদেশে পালিয়ে আছে। তাদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের মাধ্যমে বঙ্গবন্ধু হত্যার বিচারকার্য সম্পন্ন করতে হবে। সংগঠনের সভাপতি আবুল হাসনাত মো. আবদুল্লাহর সভাপতিত্বে এতে প্রধান আলোচক ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মো. ইয়াকুব হোসেন, সাবেক ছাত্রনেতা শাহাদাত ফারুক, সাবেক ছাত্রনেতা এ আর সাঈদ চৌধুরী, মহানগর যুবলীগ নেতা নুর মোহাম্মদ, আবুল কালাম, দক্ষিণ জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন। বিজ্ঞপ্তিরাউজান ক্লাবের উদ্যোগে প্রবাসীদের সংবর্ধনা রাউজান ক্লাবের উদ্যোগে ওমান ও আরব আমিরাত প্রবাসীদের সংবর্ধনা অনুষ্ঠান ২৪ আগস্ট নগরের একটি রেস্টুরেন্টে সংগঠনের সভাপতি মোহাম্মদ ওমর ফারুকের সভাপতিতে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালন করেন মুহাম্মদ মহসীন চৌধুরী। এতে প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধু পরিষদ ওমান শাখার সভাপতি মোহাম্মদ সিরাজুল হক। বক্তব্য দেন দাতা সদস্য মোহাম্মদ লোকমান, প্রবাসী নুরুল ইসলাম, শফিকুল ইসলাম, এম এস আজিম, মুহাম্মদ শাহ আলম, মুহাম্মদ রেজাউল করিম প্রমুখ। আরব আমিরাত প্রবাসীদের মধ্যে উপস্থিত ছিলেন আহমেদ হুমায়ুন চৌধুরী, ইউসুফ সিকদার ও আমানত উল্লাহ। বিজ্ঞপ্তি।দুস্থ শিশুদের মধ্যে পোশাক বিতরণহালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটি দুস্থ শিশুদের মধ্যে পোশাক বিতরণ করে। এ উপলক্ষে সম্প্রতি হালিশহর হাউজিং এস্টেট মাঠের কাছে সংগঠনের কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেলিম অ্যান্ড ব্রাদার্সের নির্বাহী পরিচালক মনজুর মোর্শেদ । বিশেষ অতিথি ছিলেন কর আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, জে ব্লক মহল্লা কমিটির সভাপতি কাজী মিনহাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোর্শেদ চৌধুরী প্রমুখ। সভাপতিত্ব করেন হালিশহর ফ্রেন্ডস ইউনিক সোসাইটির সভাপতি কামাল উদ্দিন। অনুষ্ঠানে ৬৩ জন শিশুর মধ্যে পোশাক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।পূর্ব কালিয়াইশে জাতীয় শোক দিবস পালিতসাতকানিয়া উপজেলার পূর্ব কালিয়াইশ শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সংগঠনের সভাপতি মো. মাসুদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মোনাফ, আওয়ামী লীগ নেতা মঞ্জুর কামাল চৌধুরী, মো. মহিউদ্দীন, যুবলীগ নেতা জাহেদুর রহমান, দোহাজারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবদুল্লা আল নোমান বেগ, শাহাদাৎ কবির প্রমুখ।বক্তারা বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানান। বিজ্ঞপ্তি।কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেবে মুক্তিযোদ্ধা সংসদচট্টগ্রাম জেলার বিভিন্ন উপজেলার ২০১১ সালের পিএসসি (প্রাথমিক শিক্ষা সমাপনী), জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট), ২০১২ সালের এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ এবং ২০১২ সালে নতুন চাকরিপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তানদের সংবর্ধনা দেবে মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ড। সংশ্লিষ্ট কৃতী শিক্ষার্থী ও চাকরিপ্রাপ্ত মুক্তিযোদ্ধার সন্তানদের এক কপি ছবি, নম্বর ফর্দের ফটোকপি, চাকরির নিয়োগপত্র এবং মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে জমা দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটার মধ্যে মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ডের কার্যালয়ে (সাবেক দারুল ফজল মার্কেট) অথবা স্ব-স্ব উপজেলা কমান্ডের কার্যালয়ে সনদ জমা দেওয়া যাবে। বিজ্ঞপ্তি। পটিয়ায় হুমায়ূন আহমেদ স্মরণ সভাকথাসাহিত্যিক, লেখক, নাট্যকার, চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদ স্মরণে পটিয়ার সৃজনশীল সাহিত্যগোষ্ঠী মালঞ্চ’র উদ্যোগে এক সভা ২৫ আগস্ট বিকেলে পটিয়া কলেজ গেটের একটি বেসরকারি সংস্থার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি অজিত কুমার মিত্রের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পটিয়া পৌরসভার মেয়র হারুনুর রশিদ। বক্তব্য দেন অধ্যাপক দোর্দণ্ড প্রতাপ বড়ুয়া, ডা. হাসান শহীদুল আলম, পুঁথি গবেষক মুহাম্মদ ইসহাক চৌধুরী, অধ্যাপক ভগীরথ দাশ, অ্যাডভোকেট খুরশীদ আলম, শহীদুল্লাহ সাদা, গোফরান রানা, আবদুর রহমান, নজরুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন মালঞ্চকর্মী রশীদ এনাম। সভার শুরুতে হুমায়ূন আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি বলেন, ‘পটিয়া সাহিত্য-সংস্কৃতি চর্চার জন্য প্রসিদ্ধ স্থান। সাহিত্যবিশারদ, আহমদ শরীফসহ বহু গুণী জন্ম নিয়েছেন এখানে। এসব গুণী ব্যক্তির যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের দায়িত্ব। মালঞ্চ এ দায়িত্ব সঠিকভাবে পালন করছে।’ পটিয়া পৌর ভবন প্রতিষ্ঠা হলে সেখানে পাঠাগার স্থাপনসহ সাহিত্য-সংস্কৃতি চর্চার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন মেয়র। অধ্যাপক দোর্দণ্ড প্রতাপ বড়ুয়া পটিয়ায় পাঠাগারগুলোর দৈন্যদশা তুলে ধরেন। বক্তারা বাংলা সাহিত্যের বিভিন্ন ক্ষেত্রে হুমায়ূন আহমেদের বিশাল অবদানের কথা স্মরণ করেন। বিজ্ঞপ্তি।