এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আশিয়া উচ্চবিদ্যালয়ে পুনর্মিলনী উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা পটিয়ার আশিয়া উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা ২৪ আগস্ট বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় আগামী ২৪ নভেম্বর ১২ দিনব্যাপী পুনর্মিলনী উৎসব উদ্যাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। অনুষ্ঠানমালায় রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, স্মৃতিচারণা, গুণীজন সংবর্ধনা, র‌্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সভায় সভাপতিত্ব করেন অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল আলম। বক্তব্য দেন উদ্যাপন পরিষদের আহ্বায়ক আবুল কালাম, সদস্যসচিব ও প্রধান শিক্ষক মোাম্মদ আবদুল জলিল, প্রাক্তন ছাত্র সন্তোষ কুমার দাশ, ফরহাদুল ইসলাম খান, মুহাম্মদ মিয়াজী খান, মুহাম্মদ আলী চৌধুরী, মো. হেলাল উদ্দীন, আকতার কামাল, সাদ্দাম হোসেন চৌধুরী, মো. মনিরুল মোরশেদ, মো. আবুল কালাম, মো. আনিছুর রহমান, মোহাম্মদ আবদুল আজিজ চৌধুরী, মোহাম্মদ রুমান-উল করিম চৌধুরী, মোহাম্মদ নুরুল আমিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মুহাম্মদ আয়ুব আলী চৌধুরী। বিজ্ঞপ্তি।ফুলবাড়ী দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশফুলবাড়ী দিবস উপলক্ষে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি চট্টগ্রাম জেলা শাখার সমাবেশ শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। জাতীয় কমিটির চট্টগ্রাম জেলা সদস্যসচিব দেলোয়ার মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন রাজনীতিবিদ শাহ আলম, মানস নন্দী, নাসিরুদ্দিন, রাজা মিঞা, হাসান মারুফ, অমৃত বড়ুয়া, ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস, অপু দাশগুপ্ত প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, ২০০৬ সালের ২৬ আগস্ট দিনাজপুরের ফুলবাড়ীর জনগণ তিন শহীদের রক্তের বিনিময়ে এশিয়া এনার্জির সঙ্গে উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন চুক্তি রুখে দিয়েছিল। এরপর জনগণের সম্মতির ভিত্তিতে কয়লা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণসহ ফুলবাড়ী চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু সেই চুক্তির মূল ধারাগুলো এখনো বাস্তবায়ন হয়নি।সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি।সংবাদপত্র হকার্স সমবায় সমিতির ২২তম বার্ষিক সাধারণ সভাচিটাগাং সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতির ২২তম বার্ষিক সাধারণ সভা ও কল্যাণ তহবিল প্রকল্পের উদ্বোধন হয়েছে গত বুধার। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সমিতির প্রধান উপদেষ্টা বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোশাররফ হোসেন। বুধবার চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সাধারণ সভায় বক্তব্য দেন চট্টগ্রাম জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রিয়াজুল কবির। তিনি সমিতির প্রতিষ্ঠাতা সদস্য অলি আহমদের হাতে ডিপিএসের পাসবই তুলে দিয়ে প্রকল্প উদ্বোধন করেন। সমিতির সভাপতি ওবায়দুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমিতির উপদেষ্টা সিপিবি নেতা শাহ আলম, সাংবাদিক অঞ্জন কুমার সেন, ঢাকা সংবাদপত্র হকার্স সমিতির ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল। সভায় বক্তব্য দেন চট্টগ্রাম সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি রইস মিঞা, সাবেক সম্পাদক মোস্তফা খোকন ও প্রতিষ্ঠাতা সম্পাদক মনির হোসেন। সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন। সাধারণ সভায় সমিতির আয়-ব্যয়ের হিসাব, চলতি অর্থবছরের সম্ভাব্য বাজেট ও ৩৩৯ সদস্যের ভোটার তালিকা অনুমোদন করা হয়। সভায় দুর্নীতি ও অর্থ আত্মসাতের দায়ে অভিযুক্ত পাঁচ সাবেক কর্মকর্তাসহ ছয়জনের সদস্যপদ স্থগিতের সিদ্ধান্তসহ ১৫টি সিদ্ধান্ত অনুমোদন করা হয়। সভাপতি ওবায়দুল হক মজুমদার সমাপনী বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।আলী শাহ (র.) মসজিদ ওয়াক্ফ এস্টেটের সভানগরের পশ্চিম নাসিরাবাদ হজরত পীর আলী শাহ (র.) মসজিদ পরিচালনা কমিটির ঈদ পুনর্মিলনী সভা ২৫ আগস্ট মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আলী আকবর সর্দার। বক্তব্য দেন আবুল হোসেন, নুর মোহাম্মদ, নুরুল আমিন, আমীর পারভেজ, আবদুল হামিদ, আহসান উল্লাহ, মো. রফিক প্রমুখ। সভা পরিচালনা করেন মাহবুবুল আলম। বিজ্ঞপ্তি। পশ্চিম গাটিয়াডেঙ্গা মেহেদী ক্লাবের ঈদ পুনর্মিলনীসাতকানিয়া পশ্চিম গাটিয়াডেঙ্গা মেহেদী ক্লাবের ২০ বছর পূর্তি উপলক্ষে ২২ আগস্ট বেলা দুইটায় ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও র‌্যাফল ড্র অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেহেদী ক্লাবের সভাপতি মো. নুরন্নবী। প্রধান অতিথি ছিলেন আর এফ বিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেন। প্রধান বক্তা ছিলেন ডা. ফয়েজ আহম্মদ। এ সময় ক্লাবের কম্পিউটার ল্যাবও উদ্বোধন করা হয়। সভায় বক্তব্য দেন এস এম ইলিয়াছ, আবদুল আজিজ, আবদুর রশিদ, নুরুল আমিন প্রমুখ। এরপর ক্লাবের চারজন প্রতিষ্ঠাতা সদস্য ফরিদুল আলম, ইউসুফ আলী, সিরাজুল ইসলাম ও জাবেদ রানার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। সভার শেষ পর্যায়ে লিখিত বক্তব্যের মাধ্যমে ক্লাবের বর্তমান ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন আবু বক্কর। বিজ্ঞপ্তি।সাংসদ আনিসুল ইসলামের সঙ্গে শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের মতবিনিময়বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের নেতা-কর্মীরা ২৫ আগস্ট হাটহাজারীতে সাংসদ আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় শিক্ষা জাতীয়করণ, শিক্ষানীতি—২০১০ বাস্তবায়নসহ শিক্ষকদের ১৭ দফা দাবি বাস্তবায়নে সাংসদের সহযোগিতা কামনা করেন।সাংসদ আনিসুল ইসলাম শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা ঘোষণা করেন। পাশাপাশি এ দাবি আদায়ে তিনি শিক্ষাবিদ, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান। মতবিনিময়কালে শিক্ষক নেতারা জানান, দাবি আদায়ে ৮ থেকে ১৩ সেপ্টেম্বর লাগাতার ধর্মঘট ও ১৬ সেপ্টেম্বর মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। মতবিনিময় সভায় বক্তব্য দেন কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোহাম্মদ জাহাঙ্গীর, বাংলাদেশ শিক্ষক সমিতির (বাশিস) আঞ্চলিক সাধারণ সম্পাদক সৈয়দ লকিতুল্লাহ, উত্তর জেলা সভাপতি প্রশান্ত কুমার বড়ুয়া, সাধারণ সম্পাদক জানে আলম, মহানগর সম্পাদক প্রদীপ কানুনগো, অঞ্চল চৌধুরী, মো. ফিরোজ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।রোটারি ক্লাব অব চিটাগং রোজ গার্ডেনের শোক দিবস পালনজাতীয় শোকদিবস পালন উপলক্ষে রোজ গার্ডেন রোটারি ক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা সম্প্রতি মৌসুমি আবাসিক এলাকার চৈতালী ভবনে অনুষ্ঠিত হয়। রোটারিয়ান শামসুন নাহার করিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী হাসান মাহমুদ। বক্তব্য দেন ওয়ার্ড কাউন্সিলর রেখা আলম, মহিলা আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি কামরুন্নাহার বেগম, অধ্যাপিকা আলেয়া চৌধুরী, ডা. আইরিন সুলতানা, শেহরিন আফসানা প্রমুখ। প্রধান অতিথি বলেন, বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যাকারীরা যুদ্ধাপরাধী, মানবতাবিরোধীদের দোসর। এরা এখনো বাংলাদেশের স্বাধীনতাকে মেনে নেয়নি। মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার অবশ্যই হবে। এ ব্যাপারে তিনি সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন। বিজ্ঞপ্তি। গাউসিয়া কমিটি পটিয়া বেলখাইন শাখার সম্মেলনগাউসিয়া কমিটি পটিয়া বেলখাইন ওয়ার্ড শাখার বার্ষিক সম্মেলন গত ২৪ আগস্ট সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মো. মহিউদ্দীন সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বড়লিয়া ইউনিয়ন শাখার জ্যেষ্ঠ সহসভাপতি মো. আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন ইউনিয়ন শাখার সহসভাপতি আলী আকবর ও সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দীন চৌধুরী। সম্মেলনে মো. রাশেদ চৌধুরীকে সভাপতি, রবিউল হাসানকে সাধারণ সম্পাদক ও শাহীনুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যের কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।কাপ্তাইয়ে বিজিবির অনুষ্ঠাননানা আয়োজনের মধ্য দিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করল কাপ্তাইয়ে অবস্থিত ৪-বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ উপলক্ষে ২৬ আগস্ট দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল তৈলাক্ত বাঁশের ওপরে ওঠা, তিন পায়ে দৌড়, বস্তা দৌড়, রশি টানাটানি, সুঁইয়ে সুতা ঢোকানো, বালিশ বদল, বাঘের মুখে বল নিক্ষেপ, তির নিক্ষেপ, যেমন খুশি তেমন সাজো ইত্যাদি গ্রামীণ খেলাধুলা। আনন্দঘন পরিবেশে ওয়াগ্গাছড়া জোন সদর দপ্তরে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিজিবির সর্বস্তরের কর্মকর্তা ও সৈনিকেরা সপরিবারে উপস্থিত ছিলেন। বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন ৪-বিজিবির অধিনায়ক মেজর মো. নঈম রেজভী। এ সময় উপস্থিত ছিলেন উপ-অধিনায়ক মেজর মো. জাকির হোসেন। — কাপ্তাই প্রতিনিধি