এই নগরে - দূর গ্রামে
আগামীকাল হুমায়ূন আহমেদ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনীচট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্র ৭ সেপ্টেম্বর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআসি) মিলনায়তনে হুমায়ূন আহমেদ স্মরণে চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। প্রয়াত সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক হুমায়ূন আহমেদ পরিচালিত এবং তাঁর উপন্যাস অবলম্বনে নির্মিত তিনটি চলচ্চিত্র প্রদর্শিত হবে। ৭ সেপ্টেম্বর বেলা ১১টায় প্রদর্শিত হবে হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মোরশেদুল ইসলাম পরিচালিত প্রিয়তমেষু, বিকেল চারটায় হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে মুস্তাফিজুর রহমান পরিচালিত শঙ্খনীল কারাগার এবং সন্ধ্যা সাতটায় হুমায়ূন আহমেদ রচিত ও পরিচালিত শ্রাবণ মেঘের দিন। বিজ্ঞপ্তি। আজ ফেইমের ১৪ বছর পূর্তি উৎসবের উদ্বোধন চট্টগ্রামের অন্যতম সংস্কৃতি চর্চাকেন্দ্র ফেইম স্কুল অব ডান্স, ড্রামা অ্যান্ড মিউজিক গত ১৮ জুলাই পূর্ণ করেছে সংস্কৃতি অঙ্গনে পথ চলার ১৪ বছর। এ উপলক্ষে ফেইম থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ৬, ৮ ও ৯ সেপ্টেম্বর তিন দিনব্যাপী পঞ্চম সমাবর্তন ও ১৪ বছর পূর্তি উৎসবের আয়োজন করেছে। তিন দিনব্যাপী এ উৎসবের উদ্বোধনী দিনে সন্ধ্যা সাড়ে ছয়টায় অতিথি হিসেবে থাকবেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষ ও আলিয়ঁস ফ্রঁসেস চট্টগ্রামের পরিচালক স্যামুয়েল বার্থে। সন্ধ্যা সোয়া সাতটায় ফেইম নৃত্যকলা ও শিশুনাট্য বিভাগ পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নৃত্যনাট্য কালমৃগয়া। ৮ ও ৯ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটায় পরিবেশিত হবে ফরাসি নাট্যকার হেলেন সিক্সুস রচিত এবং অসীম দাশ অনুবাদিত ও নির্দেশিত নাটক বাঁধ। এ ছাড়াও প্রতিদিন মুক্তমঞ্চে সন্ধ্যা সাতটায় থাকছে ফেইমের বিভিন্ন বিভাগের পরিবেশনা। রূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের সভারূপালী ক্রেডিট কো-অপারেটিভ লিমিটেডের ২০তম বার্ষিক সাধারণ সভা গত ২৮ আগস্ট নগরের একটি কমিউনিটি সেন্টারে সমিতির চেয়ারম্যান মো. আবুল কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় ২০১০-১১ সালের কার্যবিবরণী পাঠ করেন জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক মাহমুদুর রহমান। ব্যবস্থাপনা কমিটির বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন সমিতির চেয়ারম্যান। বাজেট উপস্থাপন করেন মহাব্যবস্থাপক মো. আফতাব উদ্দীন। নিরীক্ষিত হিসাব বিবরণী উপস্থাপন করেন সমিতির জ্যেষ্ঠ সহকারী মহাব্যবস্থাপক মো. আবু তাহের। সমিতির ঋণগ্রহণের সীমা ২০১০-১১ সালের অডিট আপত্তির সম্পর্কিত বিষয় তুলে ধরেন সহকারী মহাব্যবস্থাপক মো. ইলিয়াস। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সমিতির ভাইস চেয়ারম্যান মো. সামছুল কিবরিয়া, সদস্য মো. ইসহাক, ডা. কামরুল হাসান, এস এম ফজলুল হক, সাখাওয়াত উল্লাহ, ডা. মোশারফ হোসেন, মো. শাহ আলম, জাহিদ তোফাজ্জল হোসেন, কুতুব উদ্দিন আহমদ চৌধুরী, মিলাদুল আমিন, এইচ এম হাবিবুল্লাহ, আয়ুব সাদেক প্রমুখ। সভায় শুভেচ্ছা বক্তব্য দেন ইউসিবিএলের ব্যবস্থাপক এ কে এম জিল্লুর রহমান। বিজ্ঞপ্তি। ডব্লিউটিসিতে অফিস স্থাপনে চিটাগাং চেম্বারের সঙ্গে এক্সিম ব্যাংকের চুক্তি ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে এক্সিম ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের প্রধান কার্যালয় স্থাপনের জন্য দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও এক্সিম ব্যাংকের মধ্যে লিজ প্রদান চুক্তি ৩ সেপ্টেম্বর ডব্লিউটিসি ভবনের চেম্বার কার্যালয়ে সই হয়। এ সময় চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, সহসভাপতি মো. নুরুন নেওয়াজ, পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী, শেখ মাহফুজ হামিদ, এক্সিম ব্যাংকের সিনিয়র অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট মো. শাহজাহান পাটোয়ারী, অ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট এনায়েত করিম প্রমুখ। নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন চেম্বার সচিব ওসমান গণি চৌধুরী এবং এক্সিম ব্যাংকের আগ্রাবাদ শাখার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. শহিদুল্লাহ। বিজ্ঞপ্তি।কর অঞ্চল-১ চট্টগ্রামের নতুন কর কমিশনার কর অঞ্চল-১, চট্টগ্রামের নতুন কর কমিশনার হিসেবে সমপ্রতি মো. দবির উদ্দিন যোগদান করেছেন। এর আগে তিনি কর অঞ্চল খুলনার কর কমিশনার হিসেবে কর্মরত ছিলেন। ১৯৮০ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি লাভ করার পর তিনি প্রায় চার বছর দিনাজপুর সরকারি কলেজে ইংরেজি বিভাগের প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। এরপর বিসিএস-১৯৮৪ ব্যাচের মাধ্যমে কর ক্যাডারে সহকারী কর কমিশনার হিসেবে যোগদান করেন। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় ৭ নম্বর সেক্টরে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধা মো. দবির উদ্দিন উপ কর কমিশনার হিসেবে চট্টগ্রাম, রাজশাহী ও ঢাকা এবং যুগ্ম কর কমিশনার হিসেবে বরিশাল ও কর অঞ্চল-৩ ঢাকায় এবং অতিরিক্ত কর কমিশনার হিসেবে বিসিএস কর একাডেমি ও কর অঞ্চল-১, চট্টগ্রামে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি।বাগদণ্ডী প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচিপটিয়ার বাগদণ্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি গত ৩১ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধলঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ছালামত উল্লাহ মল্ল। উপস্থিত ছিলেন ইউপি সদস্য মো. জাফর আহমদ, মো. সাইফুদ্দীন, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আলাউদ্দীন, সহসভাপতি ডা. শোভন দাশ, মো. নুরুল ইসলাম, মো. রেজাউল করিম, প্রমুখ। বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে একযোগে কাজ করতে হবে। বিজ্ঞপ্তি।