এই নগরে - দূর গ্রামে
সেবা দিবস উপলক্ষে ডায়াবেটিক সমিতির নানা কর্মসূচিবাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যুবার্ষিকী ও সেবা দিবস উপলক্ষে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়। খুলশী এলাকার জেনারেল হাসপাতালসহ শহরের চারটি শাখায় পালন করা এসব কর্মসূচির মধ্যে ছিল বিনা মূল্যে ডায়াবেটিস পরীক্ষা, খতমে কোরআন, দোয়া ও মিলাদ মাহফিল, প্রশ্নোত্তর পর্ব ও আলোচনা সভা। খুলশী শাখায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ডা. ছৈয়দুর রহমান চৌধুরী। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর চৌধুরী। প্রধান অতিথি ছিলেন সাংসদ চেমন আরা তৈয়ব। তিনি বলেন, আগে ডায়াবেটিস রোগ সম্পর্কে মানুষ তেমন জানত না, তখনই ডায়াবেটিস রোগ নির্ণয়ে এবং চিকিৎসার ক্ষেত্রে ডা. মোহাম্মদ ইব্রাহিম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বর্তমানে দেশের ৬৪টি জেলায় ডায়াবেটিক হাসপাতালের মাধ্যমে রোগীদের চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। আরও বক্তব্য দেন মোহাম্মদ শাহজাহান, এমদাদুল আজিজ চৌধুরী, মোহাম্মদ আলী হোসেন, সাবিহা মুসা, নিজামউদ্দিন মাহমুদ হোসেন, রাকিবুর রহমান, মোহাম্মদ হাসান মুরাদ, ডা. নওশেদ আহমেদ খান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সৈয়দ মোরশেদ হোসেন। বিজ্ঞপ্তি।বাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশনের আলোচনা সভা সম্পন্নবাংলাদেশ মানবাধিকার উন্নয়ন কমিশন বৃহত্তর চট্টগ্রাম জেলা শাখার এক আলোচনা সভা ১ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় সংগঠনের সভাপতি অ্যাডভোকেট এনামুল হকের সভাপতিত্বে সংগঠনের মোমিন রোডস্থ নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক মো. এমদাদুল হকের সঞ্চালনায় ওই সভায় বক্তব্য দেন ফরমান আকবর, আবু মনছুর, যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিন শাহ্, নুরুল আলম, হাবিবুর রহমান, ইকবাল হোসেন, চৌধুরী মাহফুজ প্রমুখ। সভায় সংগঠনের একটি মুখপত্র প্রকাশের সিদ্ধান্ত গৃহীত হয়। মুখপত্রের নামকরণ করা হয় ‘কাণ্ডারি’। বিজ্ঞপ্তি।সোমনাথ ঘোষের সঙ্গে প্রেসক্লাব কর্মকর্তাদের মতবিনিময়ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ ঘোষের সঙ্গে চট্টগ্রাম প্রেসক্লাব কর্মকর্তাদের মতবিনিময় সভা গত শনিবার ক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাশেদ রউফ। বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি নুরুল আমিন, সহসভাপতি মো. খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক মহসিন চৌধুরী, অর্থ সম্পাদক স ম ইব্রাহীম, গ্রন্থাগার সম্পাদক মো. শহীদুল ইসলাম, কার্যকরী সদস্য এ জেড এম হায়দার, ফরিদ উদ্দীন চৌধুরী ও স্থায়ী সদস্য তমাল চৌধুরী।সভায় সোমনাথ ঘোষ চট্টগ্রামের সাংবাদিকদের প্রকাশনা ও আলোকচিত্র ভারতে প্রদর্শনীসহ এখানকার সাংবাদিক প্রতিনিধিদলের ভারত সফরের ব্যবস্থা করার ঘোষণা দেন। তিনি বলেন, ‘ভারত-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রেও দুই দেশের সাংবাদিকদের মধ্যে বিনিময় বাড়াতে হবে।’ রাউজান ক্লাবের উদ্যোগে শিক্ষক আবদুল ওহাব স্মরণসভা রাউজান ক্লাবের উদ্যোগে শিক্ষক আবদুল ওহাবের স্মরণসভা ৩১ আগস্ট নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইমাম গাজ্জালী কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ আলী। মুহাম্মদ মহসীন চৌধুরী ও ডা. মোহাম্মদ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন সিডনির অধ্যাপক আনিসুজ্জামান চৌধুরী। মুখ্য আলোচক ছিলেন অধ্যাপক রণজিত কুমার দে। বক্তব্য দেন অধ্যাপক আইয়ুব ইসলাম, ড. আওরঙ্গজেব, অ্যাডভোকেট শফিকুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ নুরুল ইসলাম, মনিরুল ইসলাম, এ এন আবদুল মাবুদ, জাহেদ আলী চৌধুরী যুবরাজ, মোহাম্মদ হাসান, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, লিয়াকত আলী, সৈয়দ মুহাম্মদ কামাল উদ্দিন, মাজেদা জামাল, ডা. মুহাম্মদ শওকত হোসাইন, রতন বিকাশ বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।রেড ক্রিসেন্টের সভাবাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি চট্টগ্রাম জেলা ইউনিট, সিটি ইউনিট ও যুব রেড ক্রিসেন্টের যৌথ সভা ৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প ২০১২ সফল করার লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে সংগঠন সূত্রে জানা গেছে। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেডক্রিসেন্ট চট্টগ্রাম সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান এম এ ছালাম। বক্তব্য দেন জেলা ইউনিটের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজম, আ ক ম শামসুজ্জামান চৌধুরী, আহমেদ নেওয়াজ, আবদুল জব্বার, প্রমুখ।সভায় আগামী ১৮ ডিসেম্বর থেকে ২২ ডিসেম্বর ১২তম জাতীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি। বিদ্যুতের মূল্য বৃদ্ধিতে ক্যাব চট্টগ্রামের প্রতিক্রিয়াবাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে অবিলম্বে পুনর্গঠন করে যোগ্য ব্যক্তিদের নিয়োগের দাবি জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের বিভাগীয় ও মহানগর কমিটির নেতারা। বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিক্রিয়ায় নেতারা এক বিবৃতিতে বলেন, বিদ্যুতের মূল্য বৃদ্ধি সাধারণ জনগণের জীবনযাত্রার ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। সরকার ১৫ কোটি জনগণের জন্য ভর্তুকি না দিয়ে গুটিকয়েক ব্যবসায়ীর জন্য ভর্তুকি দেবে এটাই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। এ সুযোগে ব্যবসায়ীরা নিত্যপ্রয়োজনীয় সব ধরনের দ্রব্যসামগ্রী ও সেবা সার্ভিসের দাম বাড়াবে। বিবৃতিদাতারা বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে হঠকারী ও দুঃখজনক বলে মন্তব্য করে সিদ্ধান্ত প্রত্যাহার এবং কমিশন পুনর্গঠনের জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন। বিবৃতিতে নেতারা আরও উল্লেখ করেন, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ও সরকার দেশের ১৫ কোটি ভোক্তার স্বার্থ চিন্তা না করে গুটিকয়েক অসাধু ব্যবসায়ীর স্বার্থ সংরক্ষণে বদ্ধপরিকর এবং সে কারণে ভোক্তা অধিকার আইন, কম্পিটিশন পলিসি অ্যাক্ট বাস্তবায়নে গড়িমসি করছে, অথচ মুষ্টিমেয় অসৎ ব্যবসায়ী ও মজুদদারেরা নানা টালবাহানায় এবং অজুহাতে নিত্যপ্রয়োজনীয় সকল পণ্য ও জীবনরক্ষাকারী ওষুধের দাম বাড়িয়ে, বিনা নোটিশে পরিবহন ভাড়া, সকল প্রকার ভোগ্যপণ্যের মূল্যবৃদ্ধি এবং সাময়িক-সংকট তৈরি করে জনজীবনে দুুর্বিষহ অবস্থা সৃষ্টি করলেও, ট্যারিফ কমিশন ও সরকার কোনো কার্যকর উদ্যোগ নিচ্ছে না।বিবৃতিতে ক্যাবনেতা এস এম নাজের হোসাইন, জেসসিন সুলতানা, অজয় মিত্র প্রমুখ স্বাক্ষর করেন। ‘স্মৃতি-৭১ ফটিকছড়ি’ প্রামাণ্যচিত্র হস্তান্তরমুক্তিযুদ্ধ গবেষণাকেন্দ্রের উদ্যোগে সম্প্রতি স্মৃতি-৭১ ফটিকছড়ি শীর্ষক প্রামাণ্যচিত্র হস্তান্তর অনুষ্ঠান আগ্রাবাদের সেন্টমার্টিন হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণকেন্দ্রের মহাসচিব ফাহিম উদ্দিন, রাখাল চন্দ্র বণিক, জাহাঙ্গীর আলম, মো. হারিছ, নুরুল আলম, আ হ ম নাসির উদ্দিন, সিরাজুল ইসলাম, রইসুল হক বাহার, জবিউল হোসেন প্রমুখ। সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধ গবেষণকেন্দ্রের সভাপতি মাহফুজুর রহমান। অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা কমান্ডার ও ছবির পরিচালক ব্যাংকার আহমদ ছাফা প্রামাণ্যচিত্রটি মাহফুজুর রহমানের হাতে তুলে দেন। অনুষ্ঠানে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচার, বঙ্গবন্ধুর খুনিদের দেশ ফেরতসহ ফাঁসি দাবি করেন। বিজ্ঞপ্তি। চন্দনাইশ বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে সেমিনারব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আওতায় ‘শিশুকে মায়ের দুধ ও পারিবারিক খাবার নিশ্চিতকরণ’ শীর্ষক সেমিনার সম্প্রতি বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইব্রাহিম ইকবাল মেমোরিয়াল হাসপাতাল লিমিটেডের পরিচালক ডা. মনসুর আলী। প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ডা. মোজাফ্ফর হোসাইন। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ডা. মোহাম্মদ জাহিদ হোসাইন ও ডা. প্রণব কান্তি মল্লিক। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচি চট্টগ্রাম সেক্টর বিশেষজ্ঞ মো. ইয়াছিন মিয়া। বক্তব্য দেন ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির চট্টগ্রাম জেলার ব্যবস্থাপক মোহাম্মদ আসাদুজ্জামান ও চন্দনাইশ ব্র্যাক কর্মসূচির সংগঠক দিপংকর মন্ডল। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন উপজেলা ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম হোসেন। —চন্দনাইশ প্রতিনিধিমুক্তধ্বনি আবৃত্তি সংসদের প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনচট্টগ্রাম ন্যাশনাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মুক্তধ্বনি আবৃত্তি সংসদের উদ্যোগে গত ৩১ আগস্ট সকাল ১০টায় প্রমিত উচ্চারণ, শুদ্ধ উপস্থাপনা, সংবাদ পঠন এবং আবৃত্তিবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন অধ্যাপক মাসুম চৌধুরী। সংগঠনের সভাপতি মসরুর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অ্যাডভোকেট নাসির উদ্দিন, মোফাচ্ছেল চৌধুরী, মানিক শাহ, দিদারুল আলম, খোরশেদ আলম। বিজ্ঞপ্তি। বেসরকারি শিক্ষক-কর্মচারীদের দাবি জাতীয় সংসদে তোলার আহ্বানবেসরকারি স্কুল ও কলেজ শিক্ষক-কর্মচারীদের (বাকশিস) আট দফা দাবি ও শিক্ষার উন্নয়নে সাত দফা সুপারিশ বাস্তবায়নের আন্দোলন নিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দীন চৌধুরীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন সংগঠনের নেতারা। ২৭ আগস্ট এ মত বিনিময় সভায় মহিউদ্দিন চৌধুরী বলেছেন, জাতির বিবেক— শিক্ষকদের বঞ্চনার মধ্যে রেখে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি সম্ভব নয়। বেসরকারি শিক্ষকদের ১০০ টাকা বাড়ি ভাড়া অমর্যাদাকর শুধু নয়, তা মানবাধিকার পরিপন্থী। তিনি সরকারি নিয়মে বেসরকারি শিক্ষকদের বাড়ি ভাড়া প্রদানের আহ্বান জানান। সাবেক মেয়র শিক্ষক-কর্মচারীদের দাবি ও সমস্যার কথা জরুরি ভিত্তিতে আগামী জাতীয় সংসদে তুলে ধরার জন্য সাংসদদের প্রতি আহ্বান জানান। শিক্ষক নেতাদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপক আবু তাহের চৌধুরী, অধ্যক্ষ দবির উদ্দিন খান, মুছা সিকদার, আবুল খায়ের, সমীর দাশ, সুকুমার দত্ত, এন কে এম শাহরিয়ার, আবু জাফর সিদ্দিকী প্রমুখ। বিজ্ঞপ্তি।