এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সভা চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভার মূলতবি অধিবেশন ৩ সেপ্টেম্বর সকালে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি নুরুল আমিনের সভাপতিত্বে এতে বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সংগঠনের সাধারণ সম্পাদক আবিদ হোসেন। অন্যদের মধ্যে সহ-সভাপতি মুহাম্মদ শামসুল হক, পরিচালক দিদারুল আলম, যীশু রায় চৌধুরী ও নুরউদ্দিন আহমদ উপস্থিত ছিলেন। সভায় সম্পাদকীয় প্রতিবেদনের ওপর বিস্তারিত আলোচনা করা হয়। এতে শেরশাহ এলাকার হাউজিং সোসাইটিতে ৬০ ফুট প্রস্থের সড়ক নির্মাণের জন্য সংরক্ষিত এবং পরে পরিত্যক্ত ঘোষিত স্থানে ফ্ল্যাট নির্মাণ করে তা ফ্ল্যাট বা প্লট পাননি এমন সদস্যদের বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া ২০১২-১৩ সালের বাজেটসহ বেশকিছু প্রস্তাব অনুমোদন করা হয়।সভায় আলোচনা করেন ইসকান্দর আলী চৌধুরী, সুখময় চক্রবর্তী, মঈনুদ্দীন কাদেরী শওকত, মোয়াজ্জেমুল হক, হেলাল উদ্দিন চৌধুরী, অঞ্জন কুমার সেন, মোস্তফা কামাল, মোস্তাক আহমদ, আসিফ সিরাজ, বিশ্বজিৎ চৌধুরী, কলিম সরওয়ার, নাজিমুদ্দীন শ্যামল, রশিদ মামুন, শামসুল ইসলাম, শতদল বড়ুয়া প্রমুখ। এ সময় চট্টগ্রাম জেলা সমবায় কার্যালয়ের কর্মকর্তা শামসুদ্দিন আহমদ এবং আনিসুল ইসলাম পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানোর উপায় খোঁজার পরামর্শসিঙ্গাপুরের ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড হোম অ্যাফেয়ার্সের প্রতিমন্ত্রী জুলকিফলি মাসাগোস বলেছেন, অর্থনৈতিকভাবে সফল হওয়ার সব ধরনের সুযোগ ও সম্ভাবনা বাংলাদেশে রয়েছে। এ ছাড়া সিঙ্গাপুরের শিল্পপ্রতিষ্ঠানগুলো চীনের পরিবর্তে বাংলাদেশে স্থাপনের সুযোগ রয়েছে। তিনি অধিক হারে বিনিয়োগ আকর্ষণের উপায় উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশি ব্যবসায়ীদের সমস্যাগুলো খুঁজে বের করার পরামর্শ দেন। জুলকিফলি মাসাগোস ৬ সেপ্টেম্বর দুপুরে ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ভবনের চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যালয়ে চেম্বার পরিচালকদের সঙ্গে মতবিনিময় সভায় এ পরামর্শ দেন। এ সময় চেম্বারের সিনিয়র সহসভাপতি মাহবুবুল আলম, সহসভাপতি মো. নুরুন নেওয়াজ সেলিম, পরিচালক এম এ ছালাম, মাহফুজুল হক শাহ, এস এম মাহবুবুল ইসলাম, জহিরুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ শাহিন আলম, সিঙ্গাপুর হাইকমিশনার চ্যান হেং উয়িং, ঢাকাস্থ সিঙ্গাপুরের কনসাল ড্যারিল ল, আইই সিঙ্গাপুরের সেন্টার ডিরেক্টর ওয়াং কেন মুন এবং সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা সীমা গেইল পরকাশ উপস্থিত ছিলেন।জুলকিফলি মাসাগোস বলেন, বাংলাদেশের মানুষ আগের চেয়ে অনেক বেশি শিক্ষিত। আন্তর্জাতিক মানদণ্ডে প্রতিযোগিতামূলক শ্রমের সহজলভ্যতাও এ দেশে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ উপাদান। তিনি ছয় দিন বাংলাদেশ ভ্রমণ এবং এখানকার বিনিয়োগবান্ধব পরিবেশের কথা সিঙ্গাপুরের বিনিয়োগকারীদের কাছে তুলে ধরবেন। তাদেরকে এ দেশে বিনিয়োগের আহ্বান জানাবেন বলে আশ্বস্ত করেন। প্রতিমন্ত্রী জুলকিফলি মাসাগোসকে স্বাগত জানিয়ে চেম্বারের সিনিয়র সহসভাপতি মাহবুবুল আলম বলেন, সিঙ্গাপুর বাংলাদেশে ১০ম বৃহৎ বিনিয়োগকারী দেশ। তিনি স্বাস্থ্য, পর্যটন, বৃহৎ শিল্প, বিদ্যুৎ ও প্রযুক্তি খাতে সিঙ্গাপুরের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান। চেম্বার সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় উভয় দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে ইতিবাচক ভূমিকা রাখবে। সাংসদ চেমন আরা তৈয়বের সঙ্গে শিক্ষকনেতাদের মতবিনিময়সাংসদ চেমন আরা তৈয়বের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদের নেতারা। পরিষদের ১৭ দফা দাবির প্রতি সাংসদের সমর্থন আদায়ের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শিক্ষকনেতারা শিক্ষানীতি—২০১২ দ্রুত বাস্তবায়ন, জাতীয় স্কেলে বাড়িভাড়া, উৎসবভাতা প্রদানসহ ১৭ দফা দাবি বাস্তবায়নে সাংসদের সহায়তা চান। শিক্ষকদের দাবি উত্থাপনে সাংসদের সহযোগিতা কামনা করা হয়।মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শিক্ষক নেতা সুনীল চক্রবর্তী, সৈয়দ লকিতুল্লাহ, উত্তম চৌধুরী, অঞ্চল চৌধুরী প্রমুখ। সভায় সাংসদ শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি সমর্থন জানান। বিজ্ঞপ্তি। আনোয়ারার বারখাইন ইউনিয়ন স্টুডেন্ট ফোরামের বৃক্ষরোপণবারখাইন ইউনিয়ন স্টুডেন্ট ফোরামের উদ্যোগে ৭ ও ৮ সেপ্টেম্বর দুই দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। এতে ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও ছাত্রছাত্রীদের মধ্যে বনজ, ফলদ ও ঔষধি গাছ বিতরণ করা হয়। এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন ফোরামের সভাপতি ইমতিয়াজ হোসাইন। বক্তব্যে তিনি বলেন, সংগঠনের উন্নয়নমূলক কার্যক্রমের মধ্যে রয়েছে মেধাবৃত্তি প্রদান, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি। এ কর্মসূচি সফল করতে সহযোগিতা করেন শিক্ষানুরাগী আবু তাহের মাহমুদ। বিজ্ঞপ্তি।বাশিস কোতোয়ালি শাখার কৃতী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানচট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট গ্যালারি হলে মো. জহুরুল ইসলামের সভাপতিত্বে বাশিস (বাংলাদেশ শিক্ষক সমিতি) কোতোয়ালি থানা শাখার বৃত্তি ও সনদ প্রদান অনুষ্ঠান ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ। মুখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি সুনীল চক্রবর্তী। আ ম ম মুবিনের সঞ্চালনে অনুষ্ঠানে বক্তব্য দেন সৈয়দ লকিতুল্লাহ, শওকত আলী, শান্তি রঞ্জন চক্রবর্তী, এমদাদুল আলম, অঞ্চল চৌধুরী, প্রদীপ কানুনগো, মনিকা সেন প্রমুখ। বিজ্ঞপ্তি। গীতাশিক্ষা কমিটি কোতোয়ালি থানা সংসদের প্রতিষ্ঠাবার্ষিকীবাংলাদেশ গীতাশিক্ষা কমিটি (বাগীশিক) কোতোয়ালি থানা সংসদের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী সম্প্রতি নগরের মিউনিসিপ্যাল মডেল হাইস্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে পূজা-আরতি, গীতাপাঠ প্রতিযোগিতা, সনাতন মহাধর্ম সম্মেলন, শিক্ষাসামগ্রী ও বস্ত্র বিতরণ করা হয়।অনুষ্ঠান উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা তপন কান্তি দাশ। স্বাগত বক্তব্য দেন বাগীশিক কোতোয়ালি সংসদের সাধারণ সম্পাদক দীপন দাশ। মঙ্গলদীপ জ্বালান সংগঠনের কেন্দ্রীয় সভাপতি দীলিপ কুমার ভট্টাচার্য। বক্তব্য দেন অনুপ বিশ্বাস, তপন কান্তি রায়, স্বদেশ চক্রবর্তী, তপন চক্রবর্তী, অরুণ কান্তি মল্লিক, পলাশ কান্তি নাথ প্রমুখ। বিজ্ঞপ্তি। প্রজন্ম মিরসরাইয়ের মতবিনিময় সভাপ্রজন্ম মিরসরাইয়ের ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভা ৭ সেপ্টেম্বর নগরের মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রধান উপদেষ্টা অধ্যাপক জসিম উদ্দীন। প্রধান অতিথি ছিলেন ক্লিপটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম ডি এম মহিউদ্দীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা নুরুল হুদা ও রাশেদা আক্তার। বক্তব্য দেন সংগঠন সভাপতি ইউনুচ নুরী, দেলোয়ার হোসেন, বেলাল উদ্দীন প্রমুখ। বিজ্ঞপ্তি।সন্দ্বীপে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠনসন্দ্বীপে এমপিওবহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের কমিটি গঠিত হয়েছে। ৪ সেপ্টেম্বর কমিটি গঠনের জন্য উপজেলার আবুল কাসেম হায়দার মহিলা কলেজ মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সন্দ্বীপ উপজেলার এমপিওবহির্ভূত তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।সভায় উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে এমপিওবহির্ভূত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষক কর্মচারী ঐক্যজোটের পূর্ণাঙ্গ কমিটি গঠন করেন। সদস্যরা আবুল কাসেম হায়দার মহিলা কলেজের প্রভাষক মুকতাদের আজাদ খানকে সভাপতি, সেকান্দর সাফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার তত্ত্বাবধায়ক মাওলানা কাজী নিজাম উদ্দিনকে সহসভাপতি এবং সেকান্দর সাফিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহকারী তত্ত্বাবধায়ক আবু বকর ছিদ্দিককে সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।—সন্দ্বীপ সংবাদদাতা চট্টগ্রাম শিল্পী কল্যাণ সমিতির কমিটি গঠনসমপ্রতি নগরের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম শিল্পী কল্যাণ সমিতির নতুন কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। ২০১২-১৪ সাল পর্যন্ত দুই বছর মেয়াদি এ পরিষদের সভাপতি চন্দ্রনাথ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী। পরিষদের অন্য সদস্যরা হলেন জ্যেষ্ঠ সহসভাপতি আনোয়ারুল হক চৌধুরী, সহসভাপতি পংকজ পাল, ত্রিদিব মিত্র, দীপক বৈদ্য, মানস পাল চৌধুরী, অরুণ কুমার ধর ও নুরুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক এ কে পিন্টু, সাংগঠনিক সম্পাদক শাহজাহান চৌধুরী, নাট্যবিষয়ক সম্পাদক শম্ভুদাশ, সংস্কৃতিবিষয়ক সম্পাদক দীপক আচার্য, সহ-সংস্কৃতিবিষয়ক সম্পাদক সরিফা ইয়াসমীন, অর্থ সম্পাদক সাইফ সাইফুদ্দিন, দপ্তর সম্পাদক প্রিয়রঞ্জন চৌধুরী, মহিলাবিষয়ক সম্পাদক সুবর্ণা ভট্টাচার্য। বিজ্ঞপ্তি।লামায় কারিতাসের উদ্যোগে রিকশা বিতরণলামায় কারিতাসের উদ্যোগে দুস্থ লোকজনের মধ্যে রিকশা ও ভ্যানগাড়ি বিতরণ করা হয়েছে। এ ছাড়া কারিতাসের ‘অতি দরিদ্র পরিবার টেকসই জীবিকা নিশ্চিত করন’ প্রকল্পের আওতায় এক হাজার ৮৪৬ পরিবারের মধ্যে গরু, ছাগল, শূকর, মুরগি, ফলদ ও বনজ চারা এবং আদা-হলুদ, বিভিন্ন প্রজাতির ধান ও জৈব সার বিতরণ করা হয়। সম্প্রতি লামা উপজেলা চত্বরে কারিতাসের সিঁড়ি প্রকল্পের উদ্যোগে উপজেলা মাঠকর্মী নকুল নিকোলাস ত্রিপুরার সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মোহম্মদ ইসমাইল প্রধান অতিথি থেকে উপকারভোগীদের মাঝে সাতটি রিকশা ও চারটি ভ্যানগাড়ি বিতরণ করেন। —লামা প্রতিনিধি