এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পোর্ট্রেট চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান আজসাংস্কৃতিক সংগঠন পোর্ট্রেটের ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ আজ বিকেল পাঁচটায় শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবাইকে বিকেল সাড়ে চারটার মধ্যে উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। বিজ্ঞপ্তিবাজালিয়া হাই স্কুল এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের মতবিনিময় সভাসড়ক ও জনপথ বিভাগের সাবেক নির্বাহী প্রকৌশলী তাজুল ইসলাম চৌধুরীর সঙ্গে বাজালিয়া হাই স্কুল এক্স স্টুডেন্ট অ্যাসোসিয়েশন-এর মতবিনিময় সভা ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক মৃদুল চক্রবর্তী। বক্তব্য দেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সাদত আলী চৌধুরী, সাইফুদ্দিন খালেদ চৌধুরী, বোয়ালখালীর কধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল ওহাব, পরিচালনা কমিটির সভাপতি আ স ম ইদ্রিচ, ব্যাংকার কাজী আকতার হোসাইন, মো. নুরউন নবী, বিজিসি ট্রাস্ট্রের সহকারী রেজিস্টার সালাউদ্দিন শাহরিয়ার, কাঞ্চন আচার্য্য প্রমুখ। সভায় ঢাকায় বসবাসকারী বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সঙ্গেও মতবিনিময়ের সিদ্ধান্ত নেওয়া হয়। বিস্তারিত তথ্য জানতে ভিজিট করুন-www.bajaliahighschoolexstudent.com। বিজ্ঞপ্তি।খলিল-মীর কলেজে ছাত্রলীগের মতবিনিময়কলেজ ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদর্শে গড়া ছাত্রলীগের ঐতিহ্যকে ধরে রাখতে কর্মীদের সুশিক্ষিত হয়ে উঠতে হবে।পটিয়া উপজেলার খলিল-মীর ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন কমিটির নেতাদের সঙ্গে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ফারুকের মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা এ অভিমত দেন। এতে বক্তব্য দেন কুসুমপুরা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম, কাশিয়াইশ ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. ফরহাদুল ইসলাম খান, এসকান্দর আলী ও বদরুদ্দোজা। অন্যদের মধ্যে খলিল-মীর ডিগ্রি কলেজ ছাত্রলীগের নতুন নির্বাচিত সভাপতি শহিদুল আলম, সিনিয়র সহসভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা দেশবিরোধী ষড়যন্ত্র মোকাবিলায় ঐক্যবদ্ধ হওয়ার জন্য ছাত্রলীগ কর্মীদের প্রতি আহ্বান জানান। —পটিয়া প্রতিনিধিকৃষক নেতা এস এম ফারুকের মৃত্যুবার্ষিকী পালিতসালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীসহ সব যুদ্ধাপরাধীর বিচার বাংলার মাটিতে হবেই। ২১ আগস্ট গ্রেনেড হামলায় শেখ হাসিনাকে হত্যার অপচেষ্টা এবং আইভি রহমানসহ ২৪ জনকে হত্যাকারী ব্যক্তিদের বিচারও এ দেশে হবে। এসব বিচার এবং কৃষকের মুখে হাসি অক্ষুণ্ন রাখতে হলে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনতে হবে। ১০ আগস্ট বিকেলে দোস্ত বিল্ডিং মিলনায়তনে প্রয়াত কৃষক নেতা এস এম ফারুকের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা কৃষক লীগ আয়োজিত স্মরণসভায় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোতাহার হোসেন মোল্লা এসব কথা বলেন। নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ফসিউদ্দৌল্লাহর সঞ্চালনে এতে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খোন্দকার সামশুল হক। বিশেষ অতিথি ছিলেন সহসভাপতি ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর চন্দ ও রেজাউল করিম। অন্যদের মধ্যে বক্তব্য দেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আফতাবউদ্দিন চৌধুরী, উত্তর জেলা কৃষক লীগের সহসভাপতি খায়ের আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক অধ্যাপক আবু ছৈয়দ, অ্যাডভোকেট নির্মল চন্দ্র শর্মা, ফয়েজুল ইসলাম, জানে আলম, আবুল বশর, খায়রুল বশর চৌধুরী, শাহ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি। আমেরিকান কর্নারে নারীর ক্ষমতায়ন শীর্ষক বৈঠক নগরের জামালখান ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আমেরিকান কর্নারে ‘নারীর ক্ষমতায়ন’ শীর্ষক বৈঠক ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে অতিথি ছিলেন মার্কিন অ্যাম্বাসেডর এটলার্জ ফর গ্লোবাল ইস্যুজ মেলান এস ভারভিয়্যর। উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, ইনডিপেনডেন্ট বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ইরশাদ কামাল খান প্রমুখ। এ ছাড়াও বৈঠকে মার্কিন পৃষ্ঠপোষকতায় পরিচালিত বিভিন্ন প্রকল্পে নিয়োজিত ২০ জন নারী প্রতিনিধি উপস্থিত ছিলেন। মেলান এস ভারভিয়্যর বলেন, নারীদের উচিত জীবন ও ভবিষ্যৎ নিয়ন্ত্রণে নিজস্ব দক্ষতা ও ক্ষমতা বাড়ানোর জন্য সর্বাত্মক চেষ্টা চালানো। তিনি সামাজিক উন্নয়নে নারীদের উল্লেখযোগ্য অবদান রাখার আহ্বান জানান। বিজ্ঞপ্তি। বন্ধুসভার ‘শরৎচন্দ্র ও মেজদিদি’ শীর্ষক পাঠচক্র গত শুক্রবার বিকেল চারটা। একে একে বন্ধুরা এসে উপস্থিত হচ্ছিলেন পাঁচলাইশ হিলভিউ আবাসিক এলাকার এএস টাওয়ারের প্রথম আলো কার্যালয়ে। ওইদিন এখানে বন্ধুসভা আয়োজন করে ‘শরৎচন্দ্র ও মেজদিদি’ শীর্ষক পাঠচক্র। শুরুতেই বন্ধুদের মধ্যে চলে মজার আড্ডা। বন্ধুরা সব উপস্থিত হলে শুরু হয় পাঠচক্র। এতে ‘শরৎচন্দ্র ও মেজদিদি’ নিয়ে বিশ্লেষণে মেতে ওঠেন বন্ধুরা। বন্ধু আলাউদ্দিন খোকন বলেন, ‘রবীন্দ্রযুগে রবীন্দ্রনাথের ছায়ার বাইরে এসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আপন আলোয় আলোকিত করেছেন বাংলা সাহিত্যকে এবং তিনিই বাংলা সাহিত্যের সবচেয়ে জনপ্রিয় ঔপন্যাসিক।’বন্ধু পুলক দেব দাস বলেন, ‘উপন্যাসের যে চরিত্রগুলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সৃষ্টি করেছেন তা আজ বাস্তব জীবনের মঞ্চে মঞ্চায়িত হচ্ছে।’ এর মধ্যে বন্ধু রাহাত শোনান তাঁর স্কুল জীবনের স্মৃতি। পাঠচক্রে আরও উপস্থিত ছিলেন রিমঝিম, সিক্তা, নজরুল, লুনা, রুবেল, রানা, ফাহিম এবং রিয়াজ। পরবর্তী কার্যক্রম—সাহিত্য আড্ডা আগামী ২১ সেপ্টেম্বর বিকেল চারটায় একই কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।