এই নগরে - দূর গ্রামে
চট্টগ্রাম একাডেমির তিন দিনের বই উৎসব ২৮ সেপ্টেম্বর শুরুচট্টগ্রাম একাডেমির পরিচালনা পরিষদের সভা ১১ সেপ্টেম্বর একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন একাডেমির পরিচালক দীপালী ভট্টাচার্য। সভায় ২৮, ২৯ ও ৩০ সেপ্টেম্বর তিন দিনব্যাপী শরৎকালীন বই উৎসব আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ উপলক্ষে অধ্যাপক রীতা দত্তকে আহ্বায়ক, জিন্নাহ চৌধুরী ও মেহের আফরোজকে যুগ্ম আহ্বায়ক, এস এম আবদুল আজিজকে সচিব, বিকিরণ বড়ুয়াকে যুগ্ম সচিব করে উৎসব উদ্যাপন পরিষদ গঠন করা হয়। বই উৎসব প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে। সভায় বক্তব্য দেন মহাপরিচালক আমিনুর রশীদ কাদেরী, পরিচালক আনোয়ারা আলম, নেছার আহমদ, বিপুল বড়ুয়া, অরুণ শীল, রীতা দত্ত, জিন্নাহ চৌধুরী, মো. জাহাঙ্গীর মিঞা, তালুদকার হালিম, বিকিরণ বড়ুয়া, আবুল কালাম, রাশেদ রউফ। বিজ্ঞপ্তি।পোর্ট্রেট চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাংস্কৃতিক সংগঠন পোর্ট্রেটের ২২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে গত রোববার চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে পুরস্কার বিতরণ করা হয়। প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এজাজ ইউসুফীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনলাইন নিউজ পেপার বিএনএর সম্পাদক মিজানুর রহমান মজুমদার, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদের চট্টগ্রাম বিভাগের সহসভাপতি মোহাম্মদ আহসান উল্লাহ, প্রতিযোগিতার বিচারক বিশিষ্ট চিত্রশিল্পী ফরিদা খানম। স্বাগত বক্তব্য দেন পোর্ট্রেটের পরিচালক রূপম চক্রবর্তী। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন চট্টগ্রাম শিল্পী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন। বক্তব্যে অতিথিরা বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি যত বেশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করা যাবে ততই তারা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। প্রতিযোগিতায় তিন বিভাগ থেকে ২৪ জন শিশুশিল্পীকে পুরস্কৃত করা হয় এবং অংশগ্রহণকারীদের চিত্র নিয়ে প্রদর্শনীরও আয়োজন করা হয়। বিজ্ঞপ্তি।সাদার্ন ইউনিভার্সিটিতে ‘ইন্টারন্যাশনাল ট্রেড ডকুমেন্টেশন’ কর্মশালা সাদার্ন ইউনিভার্সিটি ক্যারিয়ার প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টার এবং ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির (আইএমআইটি) যৌথ উদ্যোগে ‘ইন্টারন্যাশনাল ট্রেড ডকুমেন্টেশন’ শীর্ষক কর্মশালা ১৫ সেপ্টেম্বর সাদার্ন ইউনিভার্সিটি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ব্যবসা প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক কাজী নাজমুল হুদার সঞ্চালনায় কর্মশালার প্রশিক্ষক ছিলেন আবুল খায়ের গ্রুপের উপমহাব্যবস্থাপক (সাপ্লাই চেইন ফাংশন) ওয়াজেদ এ এন এম আলী।কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন সাদার্ন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রেজারার সরওয়ার জাহান। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাদার্ন ক্যারিয়ার প্লানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের কো-অর্ডিনেটর ফাহিমুল মাওলা। বিজ্ঞপ্তি।শিক্ষক নাসির উদ্দিন আহমদের স্মরণসভা বাংলাদেশ ব্যাংক কলোনি উচ্চবিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক নাসির উদ্দিন আহমদের স্মরণসভা ২২ সেপ্টেম্বর শনিবার বিকেল তিনটায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ ছাড়া একই দিন খতমে কোরান ও দোয়া মাহফিলেরও আয়োজন করা হয়েছে। স্মরণসভায় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।উল্লেখ্য, তিনি ১০ সেপ্টেম্বর ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি...রাজিউন)। বিজ্ঞপ্তি।রবীন্দ্রসংগীতে নতুন প্রতিভার সন্ধানকিংবদন্তি রবীন্দ্রসংগীতশিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে ভারতের সংগঠন মিতালি, ভারত-বাংলাদেশ সংস্কৃতি সংসদ ও ঢাকার পদাতিক সংগীত সংসদের আয়োজনে এবং চট্টগ্রামের সংগীত সংগঠন রক্তকরবীর সহযোগিতায় রবীন্দ্রসংগীতের নতুন প্রতিভার সন্ধানে ২৮ সেপ্টেম্বর শুক্রবার এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্রতিযোগীদের বয়স সীমা ১৬ থেকে ২৫ বছর। আবেদনের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর। আবেদনপত্র পাওয়া যাবে ফুলকি, ৪৬ বৌদ্ধমন্দির সড়ক, নন্দনকানন, চট্টগ্রাম এই ঠিকানায়। বিস্তারিত ফোনে (০৩১ ৬১৮১৩৭) জানা যাবে। বিজ্ঞপ্তি।গোল্ডেন বেঙ্গল হজ কাফেলার হজ প্রশিক্ষণপ্রতিবছর চট্টগ্রাম থেকে বিপুলসংখ্যক মানুষ হজে যান। বৃহত্তর চট্টগ্রামের হাজিদের কথা চিন্তা করে চট্টগ্রাম থেকে হজ ফ্লাইট চালু করা এখন সময়ের দাবি। গোল্ডেন বেঙ্গল হজ কাফেলা আয়োজিত হজ প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ কথা বলেন। মোহাম্মদ ইব্রাহিমের সভাপতিত্বে এই প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন শফিউল হক আশরাফী, ফয়েজ আহমদ, এইচ এম গিয়াস উদ্দিন, আবদুর রহমান। সভায় বক্তারা আরও বলেন, পবিত্র হজ কিংবা ওমরাহ যৌথভাবে কাফেলার সঙ্গে সম্পাদন করাই নিরাপদ। তাঁরা বলেন, আমাদের সবার উচিত হজের হুকুম আহকামের মধ্যে হজের নিয়মকানুন সুচারুভাবে পালন করা। বিজ্ঞপ্তি।ঢেমশা উচ্চবিদ্যালয়ে একাদশ শ্রেণী চালুর লক্ষ্যে মতবিনিময় সভাজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এবং কুমিল্লা শিক্ষাবোর্ডের সাবেক চেয়ারম্যান তপন কান্তি চৌধুরী বলেন, স্বপ্ন না দেখলে কোনো কাজ এগিয়ে যায় না। ঢেমশার প্রত্যন্ত অঞ্চলে একটি কলেজ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা সত্যিই সাহস, আনন্দ ও গর্বের। তিনি ১৫ সেপ্টেম্বর সাতকানিয়ার ঢেমশা উচ্চবিদ্যালয়ে ২০১৩-১৪ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ব্যবসায় শিক্ষা কোর্স চালুর লক্ষ্যে বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।সভায় সভাপতিত্ব করেন ঢেমশা উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদ ও চট্টগ্রাম প্রেসক্লাব সভাপতি আবু সুফিয়ান। বক্তব্য দেন ঢেমশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমজান আলী মো. সাইফুল্লাহ, অধ্যাপক নুরুল্লাহ, শিক্ষক রতন গুহ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, বিদ্যালয় পরিচালনা পরিষদের সাবেক সহসভাপতি আহমদ কবির, মেঘনা পেট্রোলিয়ামের কর্মকর্তা আব্দুল খালেক, শিক্ষক অমরেন্দ্র নাথ দাশ, মাওলানা আব্দুর রহিম, রাজনীতিক আহমদ মিয়া, ব্যবসায়ী আলী আহমদ, শিক্ষক ইন্দ্রভূষণ বড়ুয়া প্রমুখ। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। সভাপতির বক্তব্যে আবু সুফিয়ান বলেন, আগামী ২০১৩-১৪ সেশনের জুলাই মাসে ব্যবসায় শিক্ষা বিভাগ চালু হতে যাচ্ছে। বিজ্ঞপ্তি।কানাডায় উচ্চশিক্ষা গ্রহণে সেমিনারকানাডা হাইকমিশন ও দ্য চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে ‘স্টাডি হায়ার এডুকেশন ইন কানাডা’ শীর্ষক এক সেমিনার ১২ সেপ্টেম্বর বুধবার বিকেলে চিটাগাং চেম্বার মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সেমিনারে চেম্বার সিনিয়র সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ ও জাহেদ হোসেন মিয়া, সিটি করপোরেশন কাউন্সিলর অ্যাডভোকেট রেহানা বেগমসহ কানাডায় উচ্চশিক্ষাগ্রহণে আগ্রহী বিপুলসংখ্যক শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন। এতে কানাডা হাইকমিশনের পক্ষ থেকে প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র অ্যাকাডেমিকস-পাবলিক অ্যাফেয়ার্স অ্যাডভাইজার শাহীন ইসলাম। স্বাগত বক্তব্যে মাহবুবুল আলম বলেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা আগের তুলনায় অনেক উন্নত হয়েছে। কানাডা হাইকমিশনের উপদেষ্টা শাহীন ইসলাম তথ্যচিত্রের মাধ্যমে সে দেশের শিক্ষাব্যবস্থা, আবেদনের পদ্ধতি, শিক্ষাক্ষেত্রে যাবতীয় সুযোগসুবিধা, ভর্তি ও ভিসা প্রসেসিংসহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলি উপস্থাপন করেন এবং শিক্ষার্থীদের এ-সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। বিজ্ঞপ্তি।