এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএইচআরএফের কর্মশালা অনুষ্ঠিত ‘সাক্ষীর নিরাপত্তাহীনতা ও হয়রানির কারণে কিংবা সঠিক ভূমিকার অভাবে একটি সত্য মামলা ক্ষতিগ্রস্ত হয়ে বিচারপ্রার্থীর মানবাধিকার লঙ্ঘিত হয়। এতে অপরাধপ্রবণতা বাড়বে এবং আইনের শাসন বিঘ্নিত হবে। বিচারব্যবস্থার সঙ্গে জড়িত সংশ্লিষ্ট বিচারক, আইনজীবী, পুলিশ, চিকিৎসক, সাক্ষীসহ সব পক্ষের নিজ নিজ অবস্থান থেকে নিজ নিজ দায়িত্ব পালনে সচেষ্ট হলে এবং যার যার অবস্থান থেকে ইতিবাচক পরিবর্তনে এগিয়ে এলে সাক্ষ্যর অভাবে মামলা নষ্ট হবে না।’ মানবাধিকার সংগঠন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশন (বিএইচআরএফ) চট্টগ্রাম শাখার উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশনের সহায়তায় আয়োজিত একসেস টু জাস্টিস শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি কৃষ্ণা দেবনাথ এ কথা বলেন। স্থানীয় একটি হোটেলে আইনজীবী এলিনা খানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএইচআরএফ চট্টগ্রাম শাখার সভাপতি আইনজীবী এ এম জিয়া হাবীব আহসান এবং স্বাগত বক্তব্য দেন বিএইচআরএফ চট্টগ্রাম শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফউদ্দিন। বিজ্ঞপ্তি।জিটুপ্রিয় বড়ুয়ার মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিতআছদগঞ্জ শুঁটকি ব্যবসায়ী দোকান কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের দপ্তর সম্পাদক জিটুপ্রিয় বড়ুয়ার মৃত্যুতে শোকসভা অনুষ্ঠান ১৯ সেপ্টেম্বর আছদগঞ্জ শুঁটকিপট্টি চত্বরে সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আছদগঞ্জ শুঁটকি ব্যবসায়ী সমিতির সভাপতি মুহাম্মদ মুছা সওদাগর। বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন আছদগঞ্জ শুঁটকি ব্যবসায়ী সমিতির সহসভাপতি নিলু কান্তি বড়ুয়া, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ মিয়া, চট্টগ্রাম দোকান কর্মচারী ফেডারেশনের সভাপতি মুহাম্মদ বখতিয়ার উদ্দিন খান, সাধারণ সম্পাদক মুহাম্মদ জয়নাল আবেদীন, আছদগঞ্জ মীর মৈত্রী মাল্টিপারপাস কো-অপারেটিভের চেয়ারম্যান প্রীতম বড়ুয়া, তপন কান্তি বড়ুয়া, মুহাম্মদ হুমায়ুন কবির। কর্মচারী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শহীদুল আলম মাহাবুবের সঞ্চালনায় সমিতির অন্য কর্মকর্তাদের মধ্যে স্মৃতিচারণা করেন এস এম মুজিবুর রহমান চৌধুরী, মীর মুহাম্মদ নুরুল আলম, বাবু মিলন বড়ুয়া, মুহাম্মদ আলমগীর, সুধাংশু বড়ুয়া, কণ্ঠশিল্পী বাবু মিলন আচার্য প্রমুখ। শোকসভায় বক্তারা বলেন, তরুণ শ্রমিকনেতা জিটুপ্রিয় বড়ুয়া সততা ও নিষ্ঠার সঙ্গে দোকান কর্মচারীদের বৃহত্তর স্বার্থে বিরামহীন সংগ্রাম করে গেছেন। তাঁর কর্মময় জীবনের প্রতিটি মুহূর্ত শ্রমিকদের জন্য মডেল হয়ে থাকবে। বক্তারা জিটুপ্রিয় বড়ুয়ার অকালমৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তাঁর আত্মার শান্তি কামনা করেন এবং শোকাহত পরিবারের জন্য সমবেদনা জ্ঞাপন করেন। বিজ্ঞপ্তি।পাট অর্থনীতি-সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠকপাট ও পাটশিল্প রক্ষা কমিটির উদ্যোগে এবং উন্নয়ন সংস্থা সংশপ্তক এবং একশন এইড-বাংলাদেশের সহযোগিতায় ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে ‘বাংলাদেশ পাট অর্থনীতি-সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল। আলোচক ছিলেন অধ্যাপক মো. সিকান্দর খান—ভিসি-ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি, সাংবাদিক আলী হায়দার, এম নাসিরুল হক, তপন দত্ত—প্রেসিডেন্ট-টিইউসি, নাজিম উদ্দিন, সিবিএ নেতা মো. জাহাঙ্গীর, মু. শফর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, সাংবাদিক বেলায়েত হোসেন, শ্রমিক নেতা আহম্মদ কবীর, মানবাধিকার কর্মী শ্যামলী মজুমদার, সমাজকর্মী রওশন আরা চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য দেন সৌরভ বড়ুয়া, প্রধান নির্বাহী, সংশপ্তক এবং ধারণা পত্র উপস্থাপন করেন খালেদ হোসাইন—সাধারণ সম্পাদক-জাতীয় পার্টি রক্ষা কমিটি। আলোচনায় অংশ নেন এস এম হাবিব, মো. নুরুল ইসলাম, কার্যকরী সভাপতি, জাতীয় শ্রমিক ফেডারেশন, জাহাঙ্গীর হোসাইন—সাধারণ সম্পাদক-বাগদাদ ঢাকা কারপেট কারখানা, মফিজুর রহমান—যুগ্ম সম্পাদক, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন। এ ছাড়া সভায় সুশীল সমাজের নেতারা, উন্নয়নকর্মী এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে মঈন উদ্দীন খান বাদল বলেন, ‘পাট ও পাটজাত পণ্যের রপ্তানি বাংলাদেশের অর্থনীতির চেহারা পাল্টে দিতে পারে। তাই সরকারসহ আমাদের সবার এ ব্যাপারে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ পাটের জিন আবিষ্কারের ফলে ভবিষ্যতে এর উৎপাদন বৃদ্ধি পাবে এবং এ দেশের কৃষক আর্থিকভাবে লাভবান হবে।’ সিএমআইয়ের ঈদ পুনর্মিলনী ও কর্মশালা ২৮ সেপ্টেম্বরচিটাগাং মাল্টিমিডিয়া ইনস্টিটিউটের (সিএমআই) ঈদ পুনর্মিলনী আগামীকাল বিকেল চারটায় নগরের লাভলেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে সংবাদ উপস্থাপনায় ক্যামেরা ব্যবহারের ওপর বিশেষ কর্মশালারও আয়োজন করা হয়েছে। এ ব্যাপারে আগ্রহী ব্যক্তিদের ফোনে (০১৭১৭৩০০৬৩৫) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।আবুল কাশেম ট্রাস্টের আলোচনা অনুষ্ঠানপ্রিন্সিপাল আবুল কাসেম ট্রাস্টের আয়োজনে ‘মিথ্যামুক্ত সমাজ চাই’ শিরোনামে ১৫ সেপ্টেম্বর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নগরের একটি হোটেলে মাহমুদ বিন কাসেমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগের চেয়ারম্যান জিনবোধি ভিক্ষু, সাবেক জাতীয় সংসদ সদস্য মজহারুল হক শাহ চৌধুরী, মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীর প্রতীক, চন্দনাইশ উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আক্তার চৌধুরী, বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল মনসুর মো. হাবীব প্রমুখ।আলোচনা সভায় বক্তারা মিথ্যামুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সামাজিক আন্দোলনের ডাক দেন। বক্তারা বলেন, মিথ্যা নামের ব্যাধি থেকে সমাজকে রক্ষা করতে হবে। বিজ্ঞপ্তি।পর্যটন বিষয়ে উচ্চশিক্ষা কোর্স চালু করেছে এসটিএইচএমবিস্কুল অব ট্যুরিজম অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট বাংলাদেশ (এসটিএইচএমবি) পর্যটন বিষয়ে উচ্চশিক্ষার কোর্স চালু করেছে। ইংল্যান্ডের অ্যাসোসিয়েশন ফর দ্য ট্যুরিজম ইন হায়ার এডুকেশনের (এটিএইচই) অধীনে পরিচালিত হবে এ কোর্স। কোর্স উদ্বোধনী অনুষ্ঠান ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এটিএইচইয়ের বিজনেস কনসালট্যান্ট এ কে এম আসদুজ্জামান পাটোয়ারী। তিনি এ প্রফেশনাল কোর্স করে বিশ্বব্যাপী কর্মসংস্থানের পথ সুগম করার জন্য শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন। আরও বক্তব্য দেন এসটিএইচএমবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রোগ্রামের সভাপতি মুহাম্মদ ওসমান রানা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এসটিএইচএমবির চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন, হেড অব বিজনেস ডেভেলপমেন্ট নাফিজা ইসলাম খান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সাদার্ন ইউনিভার্সিটি জিইসি ক্যাম্পাসের সমন্বয়কারী মো. কুতুব উদ্দিন। কোর্সগুলো হলো: বিজনেস ম্যানেজমেন্ট, হেলথ কেয়ার ম্যানেজমেন্ট ও হসপিটালিটি অ্যান্ড ট্রাভেল ট্যুরিজম ম্যানেজমেন্ট। এসব বিষয়ের ওপর স্নাতক, পিএইচডি ও এমবিএ করা যাবে। বিজ্ঞপ্তি।অরবিন্দ বড়ুয়ার স্মরণানুষ্ঠানবঙ্গীয় আইন সভার সদস্য ড. অরবিন্দ বড়ুয়ার স্মরণানুষ্ঠানে বক্তারা চট্টগ্রামের গুণী মনীষীদের স্মৃতি সংরক্ষণের উদ্যোগ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন। ২১ সেপ্টেম্বর বিকেলে অরবিন্দ বড়ুয়ার ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফুলকি প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্মরণানুষ্ঠান পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেমের সভাপতিত্বে এবং স্বপন বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে প্রয়াত অরবিন্দ বড়ুয়ার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। আলোচনা সভায় বক্তব্য দেন অধ্যাপক বেনু প্রসাদ বড়ুয়া, কবি আবুল মোমেন, রবীন্দ্র গবেষক প্রকৃতি চক্রবর্তী, লায়ন রূপম কিশোর বড়ুয়া, বিশেষজ্ঞ চিকিৎসক প্রভাত চন্দ্র বড়ুয়া, অনুষ্ঠানের সমন্বয়ক সত্যব্রত বড়ুয়া, সংগঠনের সভাপতি সঞ্জীব বণিক প্রমুখ। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের মহাসচিব সনজীব বড়ুয়া।পরে ড. অরবিন্দ বড়ুয়া স্মরণে বিটিভি (বাংলাদেশ টেলিভিশন) চট্টগ্রামকেন্দ্র থেকে প্রচারিত শ্রদ্ধাঞ্জলি এবং তাঁর স্ত্রী অতসী বড়ুয়ার চিত্রকর্মের ভিডিওচিত্র প্রদর্শিত হয়। বিজ্ঞপ্তি। দাগনভূঞায় উপজেলা সমবায় সমিতির নির্বাচন ফেনীর দাগনভূঞা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের (ইউসিসিএ) নির্বাচন গত সোমবার উপজেলার বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত নির্বাচনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতিগুলোর প্রতিনিধিরা ভোট দেন। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মো. আবদুল্লাহ। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, সহসভাপতি পদে মো. বেলায়েত হোসেন, সদস্য পদে মো. আবদুল আলী, মাহমুদুল হক, আবদুর রশীদ, কাজী মোহাম্মদ এয়াছিন, রাহেনা আক্তার ও মঞ্জু রাণী মজুমদার। নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা সমবায় কর্মকর্তা এ কে এম মহিউদ্দিন জানান, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত সভাপতি মো. আবদুল্লাহ সমিতির কাজ সুষ্ঠুভাবে চালানোর ব্যাপারে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন। —নিজস্ব প্রতিবেদক, ফেনীমৌলভি হাফিজুর রহমান স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠানরাউজান ক্লাব পরিচালিত মৌলভি হাফিজুর রহমান স্মৃতিবৃত্তি প্রদান অনুষ্ঠান ১৪ সেপ্টেম্বর ক্লাব সভাপতি ডা. মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের উপব্যবস্থাপক মুসলেহ উদ্দিন মুহাম্মদ বদরুল। অতিথি ছিলেন রাউজান আর আর এসি উচ্চবিদ্যালয়ের শিক্ষক মো. ফিরোজ হোসেন। বক্তব্য দেন ক্লাবের সম্পাদক গোলাম মোহাম্মদ, মো. হানিফ, মো. নাছির উদ্দিন, মো. এমরান হোসেন প্রমুখ। বক্তারা বলেন, মৌলভি হাফিজুর রহমান তাঁর কর্মের মাধ্যমে সমাজকে আলোকিত করেছেন। নতুন প্রজন্মকে তাঁর আদর্শ অনুসরণ করে জীবন গঠনে এগিয়ে যেতে হবে। অনুষ্ঠানে দশম শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের মধ্যে সনদ ও বৃত্তির টাকা তুলে দেওয়া হয়। বিজ্ঞপ্তি।কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকাজেম আলী স্কুল অ্যান্ড কলেজের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ২৩ সেপ্টেম্বর। ভিত্তিপ্রস্তর স্থাপন করেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বিএসসি। এ সময় তিনি বলেন, কাজেম আলী স্কুল অ্যান্ড কলেজ অতীতের মতো গৌরবগাথা রচনায় নতুন করে অভিযাত্রা শুরু করেছে। শিক্ষাগুরু কাজেম আলী মাস্টারের ঐতিহাসিক ধারাবাহিকতায় চট্টগ্রামের মধ্যে এই শিক্ষাপ্রতিষ্ঠান আলোর যে দীপশিখা প্রজ্বালন করেছে, তা সামনের দিনগুলোতে ডিজিটাল বাংলাদেশ গড়ার কাজে সহায়ক হবে। তিনি বলেন, ‘আমি এই শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে অনেক স্বপ্ন দেখেছি, একটি ঐতিহাসিক বিদ্যাপীঠ অযত্ন-অবহেলায় বিলীন হয়ে যাবে—তা কল্পনাও করা যায় না। তাই নতুন করে পরিচালনা কমিটি সাজানো হয়েছে। উচ্চশিক্ষিত নবীন শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে প্রবীণ শিক্ষকমণ্ডলীর সুন্দর সমঝোতার পরিবেশ থাকায় নগরে এখন এই প্রতিষ্ঠানের সুনাম ছড়িয়ে পড়েছে।’এ সময় পরিচালনা কমিটির সভাপতি, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চ সম্পাদক সৈয়দ উমর ফারুক, অধ্যক্ষ মোহাম্মদ গিয়াস উদ্দিন, পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আয়ুব আলী, দাতা সদস্য মোহাম্মদ সেকান্দর, মোহাম্মদ সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।