এই নগরে - দূর গ্রামে
চট্টগ্রাম ফাউন্ডেশনের চূড়ান্ত মেধাবৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশচট্টগ্রাম ফাউন্ডেশন ট্রাস্ট ২০১২ সালের চূড়ান্ত মেধাবৃত্তি প্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। ট্রাস্টের পক্ষ থেকে এ বছর চট্টগ্রামের (মহানগর-উপজেলা) বিভিন্ন কলেজ-মাদ্রাসার উচ্চমাধ্যমিক শ্রেণীর ৫০ জন গরিব, দুঃস্থ, এতিম ও প্রতিবন্ধী শিক্ষার্থীকে এককালীন মেধাবৃত্তি প্রদান করা হবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের কাছে চূড়ান্ত মেধাবৃত্তি প্রাপ্তদের তালিকা ডাকযোগে পাঠানো হয়েছে। আগামী মাসে চট্টগ্রাম প্রেসক্লাব মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এ মেধাবৃত্তি সনদ প্রদান করা হবে। চূড়ান্ত তালিকা অনুযায়ী মেধাবৃত্তির জন্য মনোনীতদের নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষের মাধ্যমে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিজ্ঞপ্তি।প্রমার শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার উদ্বোধন ৫ অক্টোবরপ্রমা আবৃত্তি সংগঠনের শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি কর্মশালার ৩২তম ব্যাচের উদ্বোধন হবে আগামী ৫ অক্টোবর শিল্পকলা একাডেমীতে। উদ্বোধন করবেন আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। কর্মশালায় বাংলা প্রমিত উচ্চারণ, আবৃত্তি, উপস্থাপনা, সংবাদ পাঠ, মাইক্রোফোনের ব্যবহার ও শিল্পকলার বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। কর্মশালায় শিশুদের আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। ভর্তির বিষয়ে বিস্তারিত তথ্যের জন্য ০১৭১১ ৯৮৩০০৮, ০১৮১৯ ৬৪০৫১৫ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। বিজ্ঞপ্তি বন গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা সমিতির নতুন কমিটিবাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউটের ঊর্ধ্বতন গবেষণা কর্মকর্তা সমিতির সাধারণ সভা ২০ সেপ্টেম্বর সমিতির অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ড. খুরশীদ আকতারের সভাপতিত্বে এতে বিভাগীয় কর্মকর্তা ড. ডেইজি বিশ্বাস, মো. শহীদুল্লাহ, জ্যেষ্ঠ গবেষণা কর্মকর্তা ননী গোপাল ভৌমিক, সাঈদা রায়হানা মেরী, নুসরাত বেগম, সহকারী মৃত্তিকা বিজ্ঞানী মো. মতিয়ার রহমান, এম জহিরুল আলম, এ এইচ এম জাহাঙ্গীর আলম, এস এম জহিরুল ইসলাম, মো. আক্তার হোসেন, এম এ তাহের হোসেন প্রমুখ বক্তব্য দেন। সভায় আগামী এক বছরের জন্য এ এইচ এম জাহাঙ্গীর আলমকে সভাপতি ও এম জহিরুল আলমকে সাধারণ সম্পাদক করে সাত সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন যুগ্ম সম্পাদক ও কোষাধ্যক্ষ এস এম জহিরুল ইসলাম, সদস্য ড. খুরশীদ আকতার, মো. রওশন আলী, অসীম কুমার পাল ও মো. আনিসুর রহমান। বিজ্ঞপ্তিইউনেস্কো লেডিস ক্লাবের অভিষেক ও কমিটি ঘোষণাইউনেস্কো লেডিস ক্লাব অব চিটাগাঙের অভিষেক ১৩ সেপ্টেম্বর ইনোভেটিভ মাল্টিমিডিয়া হলে অনুষ্ঠিত হয়। ইউনেস্কো ক্লাব অ্যাসোসিয়েটসের উদ্যোগে বাংলাদেশ ইউনেস্কো ক্লাবস ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও ইউএনডিপি চেয়ারম্যান যদু দাশ গুপ্তের সভাপতিত্বে এতে বক্তব্য দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক খুশী মোহন বিশ্বাস, ড. মঞ্জুরুল আমীন চৌধুরী, অধ্যাপক রওশন আকতার হানিফ, ড. সানাউল্লাহ, খালেদা আউয়াল, সেলিনা হাই, শাহ মো. জিল্লুর রহমান, সাংবাদিক বেলায়েত হোসেন, কল্যাণ চক্রবর্তী, আজিজা চৌধুরী, লক্ষী ধর প্রমুখ। অনুষ্ঠানে সেলিনা হাইকে সভাপতি ও নাসরীন সরোয়ারকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যবিশিষ্ট ইউনেস্কো লেডিস ক্লাব অব চিটাগাঙের কমিটি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।বাকলিয়া একাদশ ক্লাবের ফুটবল অনুশীলন উদ্বোধন বাকলিয়া একাদশ ক্লাবের ফুটবল টুর্নামেন্টের অনুশীলন শুরু হয়েছে ২৩ সেপ্টেম্বর। নুরনগর হাউজিং মাঠে অনুষ্ঠিত এই অনুশীলন উদ্বোধন করেন ক্লাবের সভাপতি ক্রীড়া সংগঠক মো. শামসুল আলম। এতে আরও উপস্থিত ছিলেন ক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ফুটবল টুর্নামেন্টের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন, প্রশিক্ষক এনামুল হক, মো. শামীম, মো. লোকমান, মো. আলী, মাহবুব, ম্যানেজার আকরাম খান, মো. বখতিয়ার, মো. ফিরোজ, মো. রিফাত প্রমুখ। বিজ্ঞপ্তি। পটিয়া সমিতির নির্বাহী পরিষদ ও উপদেষ্টামণ্ডলীর সভাপটিয়া সমিতি-চট্টগ্রাম সিটির কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টামণ্ডলীর সভা ৮ সেপ্টেম্বর বিকেলে কেডিএস করপোরেট অফিস মিলনায়তনে সমিতির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংগঠনের সাধারণ সম্পাদক নুর উল আরসাদ চৌধুরীর পরিচালনায় সভায় উপজেলায় মেডিকেল ক্যাম্প, চক্ষুশিবির, খৎনা ক্যাম্পসহ বিভিন্ন বিদ্যালয়ের গরিব, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়।সভায় বক্তব্য দেন সাংবাদিক মোসলেম খান, মুহাম্মদ ইদ্রিস মিয়া, নাসির আহমেদ, শাহ আলম ফারুকী, আবদুল গণি, মুহাম্মদ ইয়াছিন, ইমাম হোসেন চৌধুরী, নেছার আহমদ, রফিকুল আলম চৌধুরী, অজিত কুমার আইচ, এম এ মারুফ, ফারুক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি। ডক্টর মুহাম্মদ এনামুল হক স্মরণে সভাবাংলা সাহিত্যের অন্যতম সাধক ও গবেষক ড. মুহাম্মদ এনামুলক হকের ১১০তম জন্মবার্ষিকী উপলক্ষে গ্লোবাল মানবাধিকার কমিশন জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট নাসির উদ্দীন বখতপুরীর সভাপতিত্বে সংগঠনের জেলা কার্যালয়ে গত ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। অ্যাডভোকেট আবদুল আল মামুনের সঞ্চালনে আলোচনা সভায় বক্তারা বলেন ডক্টর মুহাম্মদ এনামুল হক ভাষা বিজ্ঞানী, গবেষক ও বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র। সভায় বক্তব্য দেন ওসমান গণি, গাজী মোহাম্মদ আইয়ুব খান, হাসনাহেনা, নাছির উদ্দীন, এস এম হোসেন, রাকিব নেওয়াজ, নুরুল আলম, রাশেদুল আলম, ফোরকান, নুরুল আলম, ফোরকানুল ইসলাম চৌধুরী, মো. ইউছুফ, আবছার রশীদ আইয়ুব, ডা. মোহাম্মদ আলী, ডা. হাজেরা, ডা. শারমিন সোলতানা, ডা. পারভীন, ডা. নাসিক আহমদ, ডা. রুজিনা, ডা. আবদুর রহমান, ডা. অজিত চক্রবর্ত্তী, শহীদুল ইসলাম, আক্কাছ হায়দার, মো. সোহরাওয়ারর্দী, আহাদ উদ্দীন, সিরাজুল ইসলাম, সমীর দেব, জয় দেব বৈদ্য, নাজিম উদ্দীন খান, চৌধুরী ফাহিমা আফরোজা, ডা. কানিজ ফাতেমা, অ্যাডভোকেট কে এম মোসাদ্দেক ফারুক প্রমুখ। মাহাবুব আলীর ২য় মৃত্যুবার্ষিকী পালিতবিজিএমইএর প্রাক্তন প্রথম সহসভাপতি শিল্পপতি মাহাবুব আলীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গত বুধবার।এই দিন ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এবং পরিচালক হাকিম আলী কবরে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় এ বি এম কামালউদ্দিন, মনির হোসেন, আবদুর রহিম, ব্যবস্থাপক মো. মাহাবুল আলম, মোখলেসুর রহমান, আবদুল হান্নানসহ ঊর্ধবতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রীতিলতার জীবন শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতার ৮০তম আত্মাহুতি দিবস উপলক্ষে সেন্ট প্ল্যাসিডস হাই স্কুলে প্রীতিলতার জীবন শীর্ষক তথ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমির মল্লিকের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, বীরকন্যা প্রীতিলতার ৮০তম আত্মাহুতি দিবস পালন কমিটির যুগ্ম আহ্বায়ক কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত, সেন্ট প্ল্যাসিডস হাই স্কুলের প্রধান শিক্ষক ব্রাদার প্রদীপ গোমেজ, কমিটির সদস্যসচিব ও ওয়ার্ড কাউন্সিলর জান্নাতুল ফেরদৌস, শিশু-কিশোর মেলার সংগঠক মাহাফুজা মলি এবং স্কুলছাত্র প্রাঙ্গণ সেন।আলোচনা সভায় কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্ত বলেন, প্রীতিলতা-মাস্টারদার মতো সাহসী চরিত্র যুব সমাজের সামনে দিতে পারে দিশা, অন্যায়ের বিরুদ্ধে সুন্দরের জয়গান করার দীপ্ত সাহস। বিজ্ঞপ্তি।চন্দনাইশ মহিলা আওয়ামী লীগের কর্মীসভা চন্দনাইশ মহিলা আওয়ামী লীগের এক কর্মীসভা ২৮ সেপ্টেম্বর লুৎফারনেছা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকার নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালন করছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মহিলা আওয়ামী লীগকে তৃণমূলে নিয়ে গিয়ে নারীদের ঐক্যবদ্ধ করতে হবে। আলোচনায় অংশ নেন চন্দনাইশ থানা আওয়ামী লীগ নেতা বলরাম চক্রবর্তী, থানা কৃষক লীগ নেতা মো. আবছার, আওয়ামী ওলামা লীগ নেতা আবুল কালাম আজাদ, চন্দনাইশ পৌরসভা মহিলা কমিশনার খোরশেদা বেগম, জাহানারা বেগম, শিখা ভট্টাচার্য, বুলু আকতার, রুবি আকতার, সৈয়দা নাজনীন আকতার, নাইমা সুলতানা, শাহ নেওয়াজ বেগম, প্লাবনী বড়ুয়া, শামনুর আকতার, নুর আকতার, নাদিয়া ফারজানা, জোবায়দা আকতার প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে আগামী ১৫ দিনের মধ্যে চন্দনাইশ মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। বিজ্ঞপ্তি শারদীয় দুর্গোৎসব উপলক্ষে পাথরঘাটা ওয়ার্ডের মতবিনিময় সভা ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলের উদ্যোগে আসন্ন শারদীয় দুর্গোৎসবের শান্তি শৃঙ্খলা রক্ষা এবং ২০১১ সালের শারদ সম্মাননা প্রদান অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর বিকেলে পাথরঘাটার ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল বালির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কাজী বাহাউদ্দীনের সঞ্চালনায় এতে অংশ নেন সলিল চৌধুরী, প্রকৌশলী শহীদ উদ্দীন প্রমুখ।সভায় পূজার সময় বিকেল পাঁচটা থেকে রাত ১২টা পর্যন্ত বিপণিবিতান থেকে চাক্তাই ব্রিজ পর্যন্ত টেম্পু চলাচল বন্ধ রাখা, পাঁচটা থেকে ১২টা পর্যন্ত ফিশারিঘাট এলাকায় ট্রাক চলাচল বন্ধ রাখা ও নামাজের সময় মাইক বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। আলোচনা শেষে ২০১১ সালে সাজসজ্জা, শৃঙ্খলার মধ্যে পূজা পরিচালনার জন্য পুরস্কার বিতরণ করা হয়। এতে প্রথম হয়েছে ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ডের পূজা উদ্যাপন পরিষদ। দ্বিতীয় হয়েছে পাথরঘাটা বিগ্রহ বাড়ি পূজা উদ্যাপন পরিষদ। তৃতীয় পুরস্কার পেয়েছে আশরাফ আলী সড়ক মুছা কলোনি পূজা উদ্যাপন পরিষদ। বিজ্ঞপ্তি।পাথরঘাটা সমাজকল্যাণ কমিটির সভা সম্পন্নপাথরঘাটা সমাজকল্যাণ কমিটির উদ্যোগে এক মতবিনিময় সভা ২৬ সেপ্টেম্বর বিকেল পাঁচটায় কমিটির সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে কমিটির নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর ইসমাইল বালি, পাথরঘাটা সমাজকল্যাণ সমিতির জ্যেষ্ঠ সহসভাপতি হারুন মাঝি, সহসভাপতি মোহাম্মদ হাসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক আবদুল মান্নান, মো. শাহ আলম, সদস্য আহমদ হোসেন, মো. মুছা, মো. মনছুর, মো. ফারুক, দ্বিন ইসলাম, আবদুল মোতালেব, মুন্না প্রমুখ। বিজ্ঞপ্তিচন্দনাইশে কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন বাংলাদেশ কৃষি ব্যাংক পটিয়া-বান্দরবান অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মী সম্মেলন ২৪ সেপ্টেম্বর চন্দনাইশের একটি সামাজিককেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে কৃষি ব্যাংকের ১৯টি শাখার ব্যবস্থাপক ও কর্মীরা অংশ নেন।কৃষি ব্যাংক চট্টগ্রাম বিভাগের মহাপরিচালক মোহাম্মদ মোয়াজ্জেম ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জয়নাল আবেদীন।অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পটিয়া অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক খ ম আবুল কালাম আজাদ, বান্দরবানের আঞ্চলিক ব্যবস্থাপক চন্দন কুমার দে এবং উপজেলা শাখার ব্যবস্থাপকেরা। —চন্দনাইশ প্রতিনিধি