এই নগরে - দূর গ্রামে
বাজালিয়া প্রসন্ন গুহ প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন সাতকানিয়ার বাজালিয়া প্রসন্ন গুহ রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে ৬ অক্টোবর। ভিত্তিফলক উন্মোচন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক কবি ড. বিমল গুহ। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপসচিব অমল গুহ। বাজালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মিজানুল হক চৌধুরী, বনলতা গ্রুপের চেয়ারম্যান মৃদুল চক্রবর্তী, সাতকানিয়া উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা কাজী আবুল কালাম, শিক্ষানুরাগী সাদত আলী চৌধুরী, প্রকৌশলী পরিতোষ খাস্তগীর, বিদ্যালয় পরিচালনা কমিটির সহসভাপতি তৌফিকুল ইসলাম চৌধুরী, পুরানগড় শাহ সরফুদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার দে, ছদাহা কেওচিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন গুহ। অনুষ্ঠান পরিচালনা করেন বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্টার সালাহউদ্দিন শাহরিয়ার চৌধুরী। বিজ্ঞপ্তি।নিসচার গণসাক্ষর অভিযান শুরু২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস ঘোষণার দাবিতে ২ অক্টোবর থেকে গণসাক্ষর অভিযান শুরু করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) মহানগর শাখা। এ কার্যক্রম চলবে ১৫ অক্টোবর পর্যন্ত। গণসাক্ষর অভিযানের আগে চট্টগ্রাম সিটি করপোরেশনের আব্দুস ছাত্তার মিলনায়তনে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নিসচার মহানগর কমিটির সভাপতি এস এম আবু তৈয়ব। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম। সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ এনামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন নিসচা মহানগর কমিটির সাধারণ সম্পাদক শফিক আহমেদ।অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সহ-সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, ওয়ার্ড কাউন্সিলর রেখা আলম চৌধুরী, প্রকৌশলী দেলোয়ার হোসেন, ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী, মোহাম্মদ গিয়াস উদ্দিন, রেহানা বেগম, আনজুমান আরা বেগম প্রমুখ। বিজ্ঞপ্তি।এলোহার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিতচট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম বলেছেন, বিজ্ঞান ও গণিত চর্চার মাধ্যমে মেধার বিকাশ হলে শিক্ষার্থীরা আগামীতে জ্ঞানের বিশ্বে নিজেদের স্বকীয়তা প্রমাণ করতে পারবে। মেধাবী ও সুশিক্ষিত মানুষ ছাড়া উন্নত জাতি হবে না। এলোহা মেধাবী মানুষ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ৬ অক্টোবর শনিবার চট্টগ্রামকেন্দ্র আয়োজিত চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি এ কথা বলেন। জহুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এলোহা চট্টগ্রাম শাখার এই অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন কবি ও সাংবাদিক নাজিমুদ্দিন শ্যামল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কর্নেল (অব.) আজিম উল্লাহ, অতিরিক্ত কর কমিশনার সৈয়দ মো. আবু দাউদ, রতনপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান, আলী তারেক, শিশু সংগঠক আব্দুল নঈম ও ডাইনামিক অ্যান্ডমার্কের ব্যবস্থাপনা পরিচালক ওসমান হারুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এলোহা চট্টগ্রামের পরিচালক আসাদুজ্জামান। অনুষ্ঠানের শুরুতে এলোহার শিক্ষার্থীরা গণিতবিষয়ক একটি প্রদর্শনীতে অংশগ্রহণ করে। শেষে তারা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। অনুষ্ঠানে অতিথিরা এলোহার কৃতী শিক্ষার্থীদের ক্রেস্ট, স্মারক ও সনদ প্রদান করেন। বিজ্ঞপ্তি।অরিন্দম নাট্য সম্প্রদায়ের বার্ষিক সভাঅরিন্দম নাট্য সম্প্রদায়ের বার্ষিক সাধারণ সভা ৫ অক্টোবর বিকেলে সংগঠনের সভাপতি আকবর রেজার সভাপতিত্বে ও কাজল সেনের সঞ্চালনায় জেলা শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে সাইফুল আলম সাধারণ সম্পাদকের এবং উদয়ন বিশ্বাস অর্থ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন। সভায় মুক্ত আলোচনায় অংশ নেন কমল সেন গুপ্ত, আবদুস সালাম, মুনির হেলাল, আহমেদ নেওয়াজ, সুব্রত বড়ুয়া, কামাল রেজা, সাবিরা সুলতানা, আবদুল আজিজ প্রমুখ। আলোচনায় সংগঠনের ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। আলোচনা শেষে আকবর রেজাকে সভাপতি, সাইফুল আলমকে সাধারণ সম্পাদক, উদয়ন বিশ্বাসকে অর্থ সম্পাদক এবং সুব্রত বড়ুয়া, আহমেদ নেওয়াজ, কাজল সেন গুপ্ত ও শহিদুল মালিক মিরাজকে সদস্য করে সাত সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।আতাউর রহমান কায়সার স্মরণসভা শনিবারকায়সার নিলুফার স্মৃতিসংসদের উদ্যোগে ১৩ অক্টোবর শনিবার আতাউর রহমান খান কায়সারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন স্মৃতিসংসদের সভাপতি ড. অনুপম সেন। শিশু একাডেমী মিলনায়তনে বিকেল চারটায় অনুষ্ঠেয় এই সভায় উপস্থিত থাকবেন আওয়ামী লীগ নেতা সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সিটি করপোরেশনের মেয়র মন্জুর আলম, সাবেক এম এন এ আবু সালেহ, জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুস সালাম। বিজ্ঞপ্তি। মস্তিষ্কের ব্যবহার বাড়ানোর বিষয়ে লিডের সেমিনার শনিবারমোটিভেশনাল ট্রেনিং ইনস্টিটিউট লিডের (লার্ন, ইপ্লিমেন্ট, ডেভেলাপ) উদ্যোগে শনিবার মস্তিষ্কের ব্যবহার বাড়ানোর বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রামের (টিআইসি) গ্যালারিতে শনিবার বেলা ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা এবং সন্ধ্যা ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এই সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনারে মস্তিষ্কের ডান ও বাঁ অংশ ব্যবহারের মাধ্যমে জীবনে সফল হওয়ার উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হবে। আগ্রহী ব্যক্তিরা ফোনে (০১৯১১ ৭৫৫৯৫৫) যোগাযোগ করে নিবন্ধন করতে পারবেন। বিজ্ঞপ্তি।মহিলা পরিষদের মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রমবাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে মাসব্যাপী সাংগঠনিক কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান সংগঠনের দোস্তবিল্ডিং কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যাপিকা লতিফা কবির।সাংগঠনিক মাস উপলক্ষে তৃণমূল পর্যায়ে প্রশিক্ষণ, মতবিনিময় সভা, আলোচনা সভা, সাংগঠনিক সফর, সংগঠনের নতুন নতুন শাখা কমিটি গঠনসহ নতুন সদস্য সংগ্রহ এবং পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়ন করা হয়। এসব কর্মসূচিতে জেলার সভাপতি অধ্যাপিকা লতিফা কবির, সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, রওশন আরা ইউসুফ, সাধারণ সম্পাদক সিতারা শামীম, নিলুফার জাহান উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি। রাঙ্গুনিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের কমিটি গঠনরাঙ্গুনিয়া উপজেলা পূজা উদ্যাপন পরিষদের কমিটি ৫ অক্টোবর গঠিত হয়েছে। এতে নির্বাচিতরা হলেন সভাপতি অধ্যাপক অসীম কুমার শীল, সাধারণ সম্পাদক নির্বানীতোষ সাহা, সহসভাপতি বিজয় কুমার সেন ও সাংগঠনিক সম্পাদক প্রণব দাশগুপ্ত। গোপন ব্যালটের মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩ জন বিশিষ্ট কমিটিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন যুগ্ম সম্পাদক ত্রিদিব সাহা, অর্থ সম্পাদক লিটন মহাজন, প্রচার সম্পাদক হরিসাধন দাশ, সমাজকল্যাণ সম্পাদক স্বপন মহাজন, মহিলা সম্পাদক দীপ্তি কর্মকার, প্রকাশনা সম্পাদক তরুণ কান্তি দাশ, স্বেচ্ছাসেবক সম্পাদক অমূল্য সেন, দপ্তর সম্পাদক ডা. সৃজন কান্তি দাশ, সাংস্কৃতিক সম্পাদক শিবু দাশ। বিজ্ঞপ্তি।মিরসরাইয়ে গৃহবধূকে নির্যাতনকারীদের শাস্তি দাবিসমাজতান্ত্রিক মহিলা ফোরাম চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ৬ অক্টোবর মিরসরাইয়ে গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনকারী ও ফতোয়া প্রদানকারী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হয়। বিপণিবিতান চত্বরে বিকেলে অনুষ্ঠিত মানববন্ধন শেষে মহিলা ফোরাম জেলা শাখার সভাপতি পপি চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসিমা আকতারের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন সহসভাপতি ও কাউন্সিলর জান্নাতুল ফেরদাউস, পূরবী চক্রবর্তী, জুলেখা আকতার। বক্তারা বলেন, ঘরে-বাইরে নারীরা কোথাও নিরাপদ নয়। আইনের কঠোর প্রয়োগের অভাবে এ ধরনের ঘটনা দিন-দিন বাড়ছে। এ ক্ষেত্রে আইনের কঠোর প্রয়োগসহ সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে এসব প্রতিহত করা সম্ভব। নেতৃবৃন্দ অবিলম্বে মিরসরাইয়ে গৃহবধূকে নির্যাতনকারী ও ফতোয়া প্রদানকারী ব্যক্তিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের কর্মশালা উদ্বোধনত্রিতরঙ্গ আবৃত্তি দলের আয়োজনে চার মাসব্যাপী শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি, সংবাদ পাঠ ও উপস্থাপনা বিষয়ক কর্মশালার ১২তম ব্যাচের উদ্বোধন ৫ অক্টোবর শুক্রবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমী সেমিনার হলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দেবাশিস রুদ্র। প্রধান অতিথি ছিলেন ব্যাংক এশিয়া চট্টগ্রাম অঞ্চলের প্রধান স্বপন দাশ গুপ্ত। সাধারণ সম্পাদক মাসুদ তালুকদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান ও হাসান জাহাঙ্গীর। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন শাহীনুজ্জামান শাহীন। উল্লেখ্য, কর্মশালার নিয়মিত ক্লাসসমূহ প্রতি শুক্রবার শিল্পকলা একাডেমীতে (সেমিনার হল) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।