এই নগরে - দূর গ্রামে
আশিয়া উচ্চবিদ্যালয়ে পুনর্মিলনী উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা পটিয়ার আশিয়া উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী-২০১২ আগামী ২৪ নভেম্বর বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদ্যাপন করা হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে উদ্বোধনী, স্মৃতিচারণা, গুণীজন সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে প্রস্তুতি সভা ১৩ অক্টোবর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে প্রাক্তন ছাত্র মোজাম্মেল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল আলম, সৈয়দ মনির আহমদ, মোহাম্মদ মিয়াজী খান, মোহাম্মদ শওকত আলী চৌধুরী, নাসিমুজ্জামান, ফরহাদুল ইসলাম খান, শহীদুল আলম চৌধুরী, মুনিরুল মোর্শেদ, আনিসুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন আহ্বায়ক আবুল কালাম। বিজ্ঞপ্তি।চান্দগাঁও সোসাইটি ক্লাবের ফুটবল টুর্নামেন্ট শুরুচান্দগাঁও সোসাইটি ক্লাব আয়োজিত জুনিয়র ফুটবল টুর্নামেন্ট ১২ অক্টোবর থেকে চান্দগাঁও আবাসিক এলাকা খেলার মাঠে শুরু হয়েছে। ক্লাবের সভাপতি আবু বকর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল হক, রফিকুল আলম, মোহাম্মদ সৈকত, শাহা ইমরান, সাবেক সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম, সাবেক সহসভাপতি মোহাম্মদ জাবেদ, আবদুর রহমান, সহ-অর্থ সম্পাদক ওসমান গণি, সাংগঠনিক সম্পাদক জি এম মনজুর মোরশেদ, সাব্বির হোসেন, ক্রীড়া সম্পাদক ফজলে আরাফাত, আহনাফ তাহমিদ প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক ইসলাম।উদ্বোধনী ম্যাচে চান্দগাঁও রয়েলস ১-০ গোলে চান্দগাঁও কিংসকে পরাজিত করে। ম্যান অব দ্য ম্যাচ হয়েছে বিজয়ী দলের শিশির। ম্যাচ পরিচালনা করেন মহিদুল ইসলাম। বিজ্ঞপ্তি। রঙের শো-রুম ‘কালার কিউব’ উদ্বোধননগরের নূর আহমদ সড়কে স্টেডিয়াম শপিং কমপ্লেক্সে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও ইতালির লেকার কোম্পানির সেরিল্যাক পণ্যের সম্ভার নিয়ে চালু হলো রঙের শো-রুম কালার কিউব। ১০ অক্টোবর শো-রুম উদ্বোধন করেন দৈনিক পূর্বকোণ-এর প্রকাশক ও পরিচালনা সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক স্থপতি তসলিম উদ্দিন চৌধুরী, কালার কিউবের স্বত্বাধিকারী মোহাম্মদ ইকরামুল হক, সেরিল্যাক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার (সেলস) বর্ধিকা লিয়ানাগা, ফেভিকল বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার অভিষেক দাশ, স্টেডিয়াম শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাহাবউদ্দিন ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা। উল্লেখ্য, কালার কিউব—পার্টেক্স, প্লাইউড, মেলামাইন বোর্ড ও ফার্নিচার হার্ডওয়্যার বিক্রয়কারী প্রতিষ্ঠান শাহ আমানত ট্রেডার্সের একটি অঙ্গ প্রতিষ্ঠান। বিজ্ঞপ্তি।প্রয়াসের শিক্ষকদের প্রশিক্ষণ দেবে ইনোভেটিভ মাল্টিমিডিয়াবাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত চট্টগ্রাম সেনানিবাসে অবস্থিত বিশেষ শিশুদের বিশেষ প্রতিষ্ঠান প্রয়াসের শিক্ষক, প্রশিক্ষক, থেরাপিস্ট ও সহকারীদের জন্য কম্পিউটার প্রশিক্ষণ দিতে আগ্রহ প্রকাশ করেছে তথ্যপ্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণদাতা প্রতিষ্ঠান ইনোভেটিভ মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী সেলিনা হাই গত ৭ অক্টোবর প্রয়াসের কার্যালয় পরিদর্শন করার সময় বলেন, আমরা প্রয়াসের উদ্যোগকে স্বাগত জানাই। সমাজের অসহায় শিশুদের সহযোগিতায় সমাজের বিত্তবান ব্যক্তিদের এগিয়ে আসা উচিত। তিনি প্রয়াসের সকল কাজকর্মে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে কম্পিউটার প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেন। এ সময় প্রয়াসের চেয়ারম্যান কর্নেল আবু নাসের মো. তোহা, প্রধান শিক্ষিকা নাসিম আরা বেগম, ইনোভেটিভ মাল্টিমিডিয়ার পরিচালক মো. হেলাল উদ্দিন উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।মোস্তফা হাকিম স্কুল ও কলেজে বইপড়া কর্মসূচি শুরুনগরের উত্তর কাট্টলী আলহাজ মোস্তফা হাকিম উচ্চবিদ্যালয় ও ডিগ্রি কলেজে ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের রিসোর্স সেন্টার আয়োজিত ইংরেজি বইপড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। সোমবার মোস্তফা হাকিম ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে কার্যক্রমের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি মেয়রের একান্ত সচিব মঞ্জুরুল ইসলাম। শিক্ষার্থীদের ইংরেজির প্রতি আগ্রহী করার জন্য নেওয়া এই উদ্যোগের প্রশংসা করে ব্রিটিশ কাউন্সিলের প্রতি কৃতজ্ঞতা জানান।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন শ্রীলঙ্কা ও ভারতের ব্রিটিশ কাউন্সিলের হেড অব লাইব্রেরিস নিকি সাক্সেনা। তিনি বলেন, ‘এ কর্মসূচির মাধ্যমে শুধু ইংরেজি শেখা নয়, ভিন্ন একটি সংস্কৃতি সম্পর্কেও ধারণা পাবে শিক্ষার্থীরা ।’ব্রিটিশ কাউন্সিল চট্টগ্রামের রিসোর্স সেন্টার প্রধান মাসুদুল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, কলেজের অধ্যক্ষ মো. আলমগীর, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুহিবুর রহমান চৌধুরী, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের রিসোর্স সেন্টার ম্যানেজার সরওয়াত রেজা। এ সময় উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের সেন্টার ম্যানেজার নাহিদ খান ও রিসোর্স সেন্টার সহকারী প্রধান সোহরাব উদ্দিন।হিফসের আন্তর্জাতিক সনদ অর্জনএস এম ই ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য নিরাপত্তা ব্যবস্থাপনা প্রয়োগের জন্য চট্টগ্রামের হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ আন্তর্জাতিক সনদ অর্জন করেছে। ক্ষুদ্রশিল্পের আওতায় এশিয়ান ও ন্যাশনাল প্রোডাক্টিভিটি সংগঠনের যৌথ সহযোগিতায় গত দেড় বছরের নিবিড় পর্যবেক্ষণ, প্রশিক্ষণ ও প্রয়োগক্ষমতা বিশ্লেষণ করে এই সনদ অর্জন করেছে। এর ফলে হিফস এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের উৎপাদিত খাদ্য পণ্যের মান নিশ্চিত হবে এবং রপ্তানির ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখবে। বিজ্ঞপ্তি।ডা. উজ্জ্বল কান্তি চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী পালিতপ্রয়াত হোমিও চিকিৎসক অধ্যাপক উজ্জ্বল কান্তি চৌধুরীর নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ১২ অক্টোবর চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে স্মৃতি সংসদের সভাপতি ডা. এ আর আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম। বিশেষ অতিথি ছিলেন আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহরলাল হাজারী, প্রথম আলোর জ্যেষ্ঠ সহসম্পাদক মুহাম্মদ শামসুল হক, মৃদুল বড়ুয়া চৌধুরী, স্বাধীনতা হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন দত্ত, হোমিওপ্যাথিক মেডিকেল সোসাইটির সভাপতি ড. রতন চক্রবর্তী। প্রধান অতিথি সৈয়দ আহসানুল আলম হোমিও চিকিৎসার প্রসারে প্রয়াত উজ্জ্বল কান্তি চৌধুরীর অবদান স্মরণ করেন। তিনি স্বল্পব্যয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং দক্ষ হোমিও চিকিৎসক সৃষ্টির ওপর জোর দেন। বক্তারা ভেজাল ওষুধের ব্যাপারে সতর্ক থাকার জন্য চিকিৎসকদের প্রতি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।ভেজথানি হাসপাতালের প্রতিনিধি দলের সঙ্গে ব্যবসায়ী নেতাদের মতবিনিময়বাংলাদেশের রোগীদের তুলনামূলক কম দামে অত্যাধুনিক চিকিৎসাসেবা দিতে প্রস্তুত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অবস্থিত ভেজথানি হাসপাতাল কর্তৃপক্ষ। ৯ অক্টোবর চট্টগ্রামে ব্যবসায়ী নেতাদের সঙ্গে ভেজথানি হাসপাতাল কর্তৃপক্ষের এক মতবিনিময় সভায় এ কথা বলেন হাসপাতালটির ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার হাসান ইকবাল। চিটাগং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিএমসিসিআই) সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। হাসান ইকবাল বলেন, ‘এখানকার রোগীদের বিনা মূল্যে পরামর্শ দেওয়ার উদ্দেশে সমপ্রতি নগরের জামালখানের সেনসিভে একটি তথ্যকেন্দ্র চালু করেছে ভেজথানি হাসপাতাল কর্তৃপক্ষ।’১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর ভেজথানি হাসপাতাল রোগীদের সুস্থতার জন্য চিকিৎসাবিষয়ক পরামর্শ, রোগ নির্ণয় ও চিকিৎসাসেবা আন্তরিকতার সঙ্গে দিয়ে যাচ্ছে বলে জানান হাসান ইকবাল।সিএমসিসিআইয়ের ডেপুটি সেক্রেটারি ফয়সাল আব্বাস, সিএমসিএলের চেয়ারম্যান খায়রুল আনাম, ভেজথানি হাসপাতালের কান্ট্রি ম্যানেজার তওহিদ ইকবাল, এক্সিকিউটিভ গোলাম মোরশেদ, আশিকুর রহমান ও আজাদুল হক এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।