এই নগরে - দূর গ্রামে
ড্রিম ওয়ের্ভার একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানইংরেজি শিক্ষাপ্রতিষ্ঠান ড্রিম ওয়ের্ভার একাডেমির বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ১২ অক্টোবর থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলাউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রাশেদ রউফ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক আদনান মান্নান। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের অধ্যক্ষ গুলেরানা সিদ্দিকী। প্রধান অতিথি বলেন, শিশুরা কাদামাটির মতো নরম, তাদের যোগ্যভাবে গড়ে তুলতে হলে একটি মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠানের প্রয়োজন। পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের যৌথ প্রয়াসে শিশুরা গড়ে উঠবে। আলোচনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি। লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর উদ্যোগে ফল বিতরণলায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশীর উদ্যোগে অক্টোবর সেবা সপ্তাহ উপলক্ষে ১৪ অক্টোবর ষোলশহর রেলস্টেশনে পথশিশুদের মধ্যে ফল বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাব সভাপতি মো. আরজু খান। এতে প্রধান অতিথি ছিলেন জেলা গভর্নর এমডি এম কামাল উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর এস এম শামসুদ্দিন, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর সিরাজুল হক আনসারী ও কেবিনেট সেক্রেটারি এ এইচ এম কফিল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন।উপস্থিত ছিলেন ছকিনা ইউছুপ, আইয়ুব খান, মো. নজরুল ইসলাম, হাছিনা খান, এমডি এম মহিউদ্দিন চৌধুরী, এ কে এম মফিজ আহমদ, মো. ইউছুপ চৌধুরী, মো. হাবিব প্রমুখ। বিজ্ঞপ্তি। আশিয়া উচ্চবিদ্যালয়ে পুনর্মিলনী উদ্যাপন পরিষদের প্রস্তুতি সভা পটিয়ার আশিয়া উচ্চবিদ্যালয় প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী-২০১২ আগামী ২৪ নভেম্বর বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে উদ্যাপন করা হবে। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে উদ্বোধনী, স্মৃতিচারণা, গুণীজন সম্মাননা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে প্রস্তুতি সভা ১৩ অক্টোবর চট্টগ্রাম একাডেমি মিলনায়তনে প্রাক্তন ছাত্র মোজাম্মেল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। বক্তব্য দেন অ্যাডভোকেট মোহাম্মদ শামসুল আলম, সৈয়দ মনির আহমদ, মোহাম্মদ মিয়াজী খান, মোহাম্মদ শওকত আলী চৌধুরী, নাসিমুজ্জামান, ফরহাদুল ইসলাম খান, শহীদুল আলম চৌধুরী, মুনিরুল মোর্শেদ, আনিসুর রহমান প্রমুখ। সভা পরিচালনা করেন আহ্বায়ক আবুল কালাম। বিজ্ঞপ্তি।মুক্তিযোদ্ধা মুরিদুল আলম স্মরণে আলোচনা সভায় বক্তারা ‘ষাটের দশকে চট্টগ্রামে যাঁদের হাতে ছাত্ররাজনীতির নিয়ন্ত্রণ ছিল শহীদ মুক্তিযোদ্ধা মুরিদুল আলম তাঁদের অগ্রনায়ক। তিনি ছিলেন নেতাদের নেতা। নেপথ্যে থেকে চট্টগ্রামের রাজনীতি নিয়ন্ত্রণ করেছেন।’ কিংবদন্তি ছাত্রনেতা, বাষট্টির ছাত্র আন্দোলনের প্রাণপুরুষ, বীর মুক্তিযোদ্ধা মুরিদুল আলমের ৪১তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা উপরিউক্ত কথা বলেন। গত শনিবার সন্ধ্যায় নগরের জেলা পরিষদ মিলনায়তনে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান’ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাইফুদ্দিন খালেদ। প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমেদ, বিশেষ অতিথি ছিলেন সাংসদ চেমন আরা তৈয়ব। মুরিদুল আলমকে নিয়ে আলোচনা করেন, অধ্যক্ষ মো. হোসেন খান, মুরিদুল আলমের বন্ধু আওয়ামী লীগ নেতা কাজী আবু জাফর, অধ্যক্ষ হারুন অর রশিদ, অধ্যক্ষ ফজলুল হক, ডা. মাহফুজুর রহমান, অ্যাডভোকেট কবির চৌধুরী, ডা. আবু ইউসুফ, কমান্ডার শাহাবুদ্দিন, সাংবাদিক এম নাসিরুল হক, মফিজুর রহমান, রিয়াজ হায়দার, লুবনা হারুন, শরফুদ্দিন আহমদ, মাহবুবুর রহমান শিবলী, এ এইচ এম ইকবাল, সাহেদুল আমিন, সুরজিত দত্ত, এস এম ফরহাদ আলী, জিয়াউদ্দিন জিয়া, অ্যাডভোকেট রনি দে, আফতাব উদ্দিন সোহেল, আবুল কাশেম প্রমুখ। বিজ্ঞপ্তি। ফুলকিতে শিশুদের সাহিত্য আসরশিশুদের লেখা গল্প, ছড়া ও কবিতা নিয়ে ১২ অক্টোবর ফুলকি মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল ছোটদের ‘সাহিত্য আসর’। ফুলকির সুকুমার শিশু সাধারণ পাঠাগার আয়োজিত নিয়মিত এই সাহিত্য আসরের এবারের বিষয় ছিল বর্ষা। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবৃত্তিশিল্পী রাশেদ হাসান।স্বরচিত গল্প, কবিতা আর ছড়া শুনিয়ে শিশুরা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বিষয় বর্ষা থাকলেও শিশুদের লেখায় শরৎসহ নানা ঋতুর কথাও উঠে এসেছে। শিশুদের পাঠ শেষে রাশেদ হাসান তাঁদের আবৃত্তি করে শোনান। আসরে ফুলকি ছাড়াও নগরের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজ্ঞপ্তি।আন্তর্জাতিক সৌভ্রাতৃত্ব মেলায় বাংলাদেশের মানবাধিকার কর্মী মিলি চৌধুরীভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ চব্বিশ পরগণা জেলার অশোক নিলয় প্রাঙ্গণে গত ২৭ মে থেকে ২ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হয় ‘আন্তর্জাতিক সৌভ্রাতৃত্ব মেলা’। স্বামী বিবেকানন্দের সার্ধশততম জন্মবার্ষিকী এবং বিবেকানন্দ সেবাকেন্দ্র ও শিশু উদ্যানের ২৫ বছর পূর্তিতে শান্তি ও মানবতার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়।এতে বিশ্বের চার মহাদেশের ১২টি দেশের প্রতিনিধিরা মিলিত হন। ২ অক্টোবর বাংলাদেশ থেকে আমন্ত্রিত হয়ে যান মানবাধিকার কর্মী অ্যাডভোকেট মিলি চৌধুরী। আয়োজিত সেমিনারে অংশ নেন মিলি চৌধুরী, ইউএসএ সিনেটর ওমর এল রেইনস, থাধানী ফাউন্ডেশনের ফাউন্ডার প্রেসিডেন্ট ড. সজনী এম থাধানী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অমিত সেনগুপ্ত। সেমিনার উপস্থাপন করেন শঙ্করী প্রসাদ চক্রবর্তী। বিজ্ঞপ্তি।মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের কমিটি গঠনচট্টগ্রাম মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশনের সম্প্রতি নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে নির্বাচিত ব্যক্তিরা হলেন উপদেষ্টা সম্পাদক: সুব্রত বড়ুয়া, নোয়েল মেন্ডিস, জেকব ডায়েস, পাবলো খান ও রেলী পিনারু। সভাপতি আহমেদ নেওয়াজ, সহসভাপতি সেলিম জাহান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, কোষাধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন সাংগঠনিক সম্পাদক মো. জাহেদ, এরশাদ উল আলম ও এহসান হাবিব। প্রকাশনা সম্পাদক মো. সেলিম, মিজানুর রহমান, নয়ন আহমেদ ও শফিকুল আলম। সাংস্কৃতিক সম্পাদক শারমিন রহমান, মো. আসাদ, তফাজ্জল হোসেন, রুমেন দাশ ও মো. মাহবুব। আপ্যায়ন সম্পাদক নাজিম উদ্দিন, সোলার সাহা ও সাইফুল্লাহ দোলন। ক্রীড়া সম্পাদক এনাম আহমেদ। দপ্তর সম্পাদক আমির খসরু চৌধুরী ও তানজির আহমেদ। বিজ্ঞপ্তি।সরকার ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র প্রতিরোধে সজাগ থাকার আহ্বান চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক বলেছেন, বর্তমান সরকারের সাফল্যে ঈর্ষান্বিত হয়ে মহল বিশেষ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সামপ্রতিক রামু, উখিয়া ও পটিয়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ এবং বৌদ্ধমন্দিরে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। তিনি সরকার ও রাষ্ট্রবিরোধী যেকোনো ষড়যন্ত্র প্রতিরোধে সজাগ থাকার জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান। কাজী ইনামুল হক ১০ অক্টোবর সন্ধ্যায় জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেমের সভাপতিত্বে সংগঠনের ওয়ার্ড সাধারণ সম্পাদক মোহাম্মদ সোলায়মানের পরিচালনায় এতে আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক, বন ও পরিবেশ সম্পাদক শফিক আদনান, সাংস্কৃতিক সম্পাদক শেখ শহীদুল আনোয়ার, সাবেক কাউন্সিলর শহীদুল আলম, কোতোয়ালি থানা শাখার সাধারণ সম্পাদক আবুল মনসুর। বিজ্ঞপ্তি।সাদার্ন বিশ্ববিদ্যালয়ে ‘ল কুইজ’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণসাদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ আয়োজিত ‘ল কুইজ-২০১২’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ১০ অক্টোবর অনুষ্ঠিত হয়। আইন বিভাগের প্রধান আতিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সরওয়ার জাহান। বিশেষ অতিথি ছিলেন আইন বিভাগের উপদেষ্টা মহিউদ্দিন খালেদ। ১০ অক্টোবর থেকে শুরু হওয়া এ প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। এতে চ্যাম্পিয়ন হয় ‘অবিটার ডিকটা’ দল। রানার্সআপ হয় ‘অ্যামিকাস কিউরি’। প্রতিযোগিতা পরিচালনা করেন আইন বিভাগের শিক্ষক শাহীন সিরাজ।প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রতিযোগিতা ছাত্রছাত্রীদের মানসিক দক্ষতা বাড়ায়। প্রসারিত করে তাদের সাধারণ জ্ঞানের পরিধি। বিজ্ঞপ্তি।‘যুবকদের আলোর পথে আনতে কাজ করছে মুনিরীয়া যুব তবলীগ কমিটি’কাগতিয়া আলীয়া গাউছুল আজম দরবার শরিফের পীর অধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ মুনির উল্লাহ্ আহমদী বলেছেন, ধর্মীয় মূল্যবোধের অভাবে দেশের যুবসমাজ অনৈতিক ও অসামাজিক কর্মকাণ্ডে লিপ্ত হয়ে সমাজকে কলুষিত করছে। এসব বিপথগামী যুবককে তরিকতের মাধ্যমে আলোর পথে ফিরিয়ে আনতে কাজ করছে কাগতিয়ার দরবার ও মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ। তিনি ৮ অক্টোবর লালদীঘি ময়দানে মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশের উদ্যোগে আয়োজিত গাউছুল আজম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন।বাংলাদেশ জমিয়াতুল মোদাররেছীন সভাপতি ও দৈনিক ইনকিলাব সম্পাদক এ এম এম বাহাউদ্দীনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ঢাকা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. হারুন-অর রশিদ, জমিয়াতুল মোদাররেছিনের মহাসচিব শাব্বীর আহমদ মোমতাজী, রাউজান উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী ও ড. মুহাম্মদ আবুল মনছুর।অনুষ্ঠানে মিলাদ-কিয়াম শেষে প্রধান অতিথি দেশ, জাতি ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি এবং কাগতিয়া দরবারের প্রতিষ্ঠাতার দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। বিজ্ঞপ্তি।