এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মজহারুল হক উচ্চবিদ্যালয়ে পুনর্মিলনীর প্রস্তুতি সভা শেরশাহ কলোনি ড. মজহারুল হক উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রী পুনর্মিলনী আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। গত ১৯ অক্টোবর বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত এক প্রস্তুতি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আগ্রহী প্রাক্তন ছাত্রছাত্রীরা প্রতিদিন স্কুল চলাকালীন নিবন্ধন করতে পারবেন। বিস্তারিত ফোনে (০১১৯১ ৮৬৯৯০৯) জানা যাবে। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ সালাহউদ্দীন। সঞ্চালনা করেন সৈয়দ মিশু। বক্তব্য দেন জহির উদ্দীন, মামুন আলম প্রমুখ। বিজ্ঞপ্তি। রাঙ্গুনিয়া উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মতবিনিময় সভা রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চবিদ্যালয়ের শতবর্ষ উদ্যাপনের প্রস্তুতি উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মতবিনিময় সভা গত ২৯ অক্টোবর বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ১৯৬৪ সালের ব্যাচের প্রাক্তন ছাত্র জামাল উদ্দিন। বক্তব্য দেন ৬৫ ব্যাচের প্রাক্তন ছাত্র অধ্যাপক সুধীর রঞ্জন চৌধুরী, ৭০ ব্যাচের মুহম্মদ খুরশীদ আলম, ৭২ ব্যাচের মানস কুমার সাহা, ৭৬ ব্যাচের অমলেন্দু ধর, ৯৪ ব্যাচের রহিম উদ্দিন সিকদার, ৯৫ ব্যাচের মোহাম্মদ সেলিম, হাবিব উল্লাহ, পিনু সিকদার, গোলাম মোস্তফা প্রমুখ। পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগ পর্যন্ত কার্যক্রম পরিচালনার জন্য সাত সদস্যবিশিষ্ট একটি প্রস্তুতি কমিটি গঠনের জন্য রহিম উদ্দিন সিকদার এবং আবু সায়েমকে দায়িত্ব দেওয়া হয়। উল্লেখ্য, পরবর্তী মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে আগামী ১৬ ডিসেম্বর সকাল ১০টায় বিদ্যালয় মিলনায়তনে। বিজ্ঞপ্তি।পাঁচলাইশ থানা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্পন্নসম্প্রতি পাঁচলাইশ থানা কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচন সম্প্রতি বহদ্দারহাটস্থ পানি উন্নয়ন বোর্ড দপ্তরসংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নাজিম উদ্দিন চৌধুরী সভাপতি, জাহেদুল আলম সহসভাপতি, বখতেয়ার হোসেন, জাকারিয়া আমিন এবং মোহাম্মদ সেলিম সদস্য নির্বাচিত হন। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন কমিটির সভাপতি শহীদুল ইসলাম, সদস্য মোহাম্মদ সিরাজ ও আমির হোসেন। খবর বিজ্ঞপ্তি। চট্টগ্রামে গন্তব্যের যাত্রা শুরুবৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও দারিদ্র্যমুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন গন্তব্য। এ উপলক্ষে সংগঠনের কার্যকরী কমিটি গঠনকল্পে এক সভা গত ১৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। সাংবাদিক আহসানুল কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চৌধুরী লোকমান, প্রশান্ত বড়ুয়া, রেজা মুজাম্মেল প্রমুখ।সভায় আহসানুল কবিরকে চেয়ারম্যান, সাইদুল ইসলামকে মহাসচিব এবং প্রশান্ত বড়ুয়াকে কোষাধ্যক্ষ করে সাত সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন চৌধুরী লোকমান, হেলাল উদ্দিন সিকদার, রেজা মুজাম্মেল ও মোহাম্মদ ওমর ফারুক। এ ছাড়া সংগঠনের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান ও বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্প করারও সিদ্ধান্ত নেওয়া হয়। বিজ্ঞপ্তি।গীতিকার স্বপন কুমার দাশের জন্মদিন পালিত নগরের ডিসি পাহাড়ের নজরুল মঞ্চে গীতিকার শিল্পী স্বপন কুমার দাশের ৫১তম জন্মদিন পালিত হয় গত ১৯ সেপ্টেম্বর। স্বপন কুমার দাশের জীবন ও কর্ম নিয়ে আলোচনা, সংগীত ও নাচের মধ্য দিয়ে দিনটি পালিত হয় । শিরিন আখতারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ড. মনিরুজ্জামান, ড. জামাল নজরুল ইসলাম, সুরকার আলী আকবর এবং ফটিকছড়ি উপজেলার মেয়র মো. ইসমাইল হোসেন ও নিজাম উদ্দিন। শুভেচ্ছা বক্তব্য দেন পংকজ দেব, সুরজিত রাহা, বাসুদেব খাস্তগীর, রাজীব শীল প্রমুখ। অনুষ্ঠানে স্বপন কুমার দাশের দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন হয়। এরপর কবিতা পাঠ করেন রাশেদ হাসান, অঞ্চল চৌধুরী, অরুণ ভদ্র ও মিলি চৌধুরী। সংগীত পরিবেশন করে আর্য্য সংগীত সমিতি, রাগেশ্রী সংগীত বিদ্যাপীঠ, কৌশিক ধ্বনি সংগীতায়ন, গোলপাহাড় কালীবাড়ি সংগীত নিকেতন। একক গান পরিবেশন করেন পলি শারমিন, জগদীশচন্দ্র বসু এবং শিমুল শীল। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন অরুণ ভদ্র। বিজ্ঞপ্তি।হিস্টো প্যাথলজি ও সাইটো প্যাথলজি সার্ক ফোরাম গঠিতসার্কভুক্ত দেশগুলোর মধ্যে সাইটো ও হিস্টো প্যাথলজি সংক্রান্ত জ্ঞান, প্রযুক্তি বিনিময় ও যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সার্ক একাডেমি অব সাইটো প্যাথলজি অ্যান্ড হিস্টো প্যাথলজি নামে একটি সংগঠনের যাত্রা শুরু হয়েছে। গত ২০ ও ২১ অক্টোবর জামালখান চট্টগ্রাম সিনিয়র ক্লাবে প্রথম আন্তর্জাতিক সিএমসি-প্যাথ-সিএমই অন সাইটো প্যাথলজি ও হিস্টো প্যাথলজি চলাকালে আগত বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের প্রতিনিধিত্বশীল বিশেষজ্ঞরা বিভিন্ন অধিবেশনের ফাঁকে এক সভায় মিলিত হয়ে এই সংগঠনের আত্মপ্রকাশ ঘটান। ২০১৩ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় ভারতের গোয়া সম্মেলনে এই সংগঠনের বিস্তৃত রূপরেখা প্রদান করা হবে।সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় পাকিস্তানের করাচির আগা খান বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের অধ্যাপক শহীদ পারভেজ বর্তমানে সংগঠনের প্রধান হিসেবে কাজ চালিয়ে যাবেন। আগামী বছর নভেম্বর বা ডিসেম্বর মাসে করাচিতে প্রথম সার্ক সাইটো প্যাথলজি ও হিস্টো প্যাথলজি সম্মেলন অনুষ্ঠিত হবে। সভায় বাংলাদেশের পক্ষে অধ্যাপক মোহাম্মদ কামাল এবং ডা. মো. জিললুর রহমান, ভারতের পক্ষে অধ্যাপক অমিতাভ মণ্ডল, অধ্যাপক কৌশল কিশোর প্রসাদ ও অধ্যাপক আর জি ওয়াইজম্যান পিন্টো এবং পাকিস্তানের পক্ষে অধ্যাপক শহীদ পারভেজ, অধ্যাপক নায়লা খায়ানী এবং অধ্যাপক রাশিদা আহমেদ অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।মাইনরিটিজ পার্টির প্রতিবাদ সভাসীতাকুণ্ড পৌর এলাকায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের দোকান ভাঙচুর, লুটপাট ও মারধর করে ১২ জনকে আহত করার প্রতিবাদে গত ২৮ অক্টোবর বাংলাদেশ মাইনরিটিজ পার্টির সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি শচীন্দ্র লাল দে। বক্তব্য দেন ডা. নেপাল দাশ গুপ্ত, রূপন বড়ুয়া, প্রবীর বড়ুয়া প্রমুখ। সভায় বক্তারা এ ঘটনার নিন্দা জানিয়ে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে সীতাকুণ্ড থানার পুলিশের ভূমিকারও প্রশংসা করেন তাঁরা। বিজ্ঞপ্তি।শোকরফিকুল আনোয়ার বাংলাদেশ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলার সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য রফিকুল আনোয়ারের মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে এক বিবৃতিতে শোক প্রকাশ করা হয়েছে। সহসাংগঠনিক সম্পাদক এস এম মরতুজা হোছাইন স্বাক্ষরিত বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনা করা হয়।