এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ মিড সামার নাইটস ড্রিমের মঞ্চায়ন কালএশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন ক্যাম্পাসের রুফটপ মিলনায়তনে ৯ নভেম্বর শুক্রবার সন্ধ্যা সাতটায় উইলিয়াম শেক্সপিয়ারের নাটক এ মিড সামার নাইটস ড্রিম মঞ্চস্থ হবে। মুকুল আহমেদের নির্দেশনায় এই নাটকে অভিনয় করবেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নির্দেশকের সহযোগী হিসেবে কাজ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুন্না দহল। নাটকে পিয়ানো ও বাঁশি বাজাবেন কারা সানতোকি ও খ্রিস্টা থর্প। বিজ্ঞপ্তি। চট্টগ্রাম ফাউন্ডেশনের মেধাবৃত্তি বিতরণপ্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আফছারুল আমিন সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে সমাজের এতিম, অসহায় ও প্রতিবন্ধীদের সুশিক্ষিত, সৎ, নিষ্ঠাবান ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। তিনি সম্প্রতি চট্টগ্রাম ফাউন্ডেশন ট্রাস্ট আয়োজিত এতিম, অসহায় ও প্রতিবন্ধীদের মধ্যে মেধাবৃত্তি ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ট্রাস্টের চেয়ারম্যান মো. ইসকান্দর আলী চৌধুরীর সভাপতিত্বে চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী ও শিল্পপতি মোহাম্মদ মহসীন। বক্তব্য দেন ট্রাস্টের ভাইস চেয়ারম্যান কাজী সাইফুদ্দীন আহমেদ চৌধুরী, সেক্রেটারি সিরাজুল করিম, ট্রাস্টি মোহাম্মদ হারুন, ডা. শাহানারা বেগম, গোলাম ফারুক, আতাউল হাকিম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।জাপান সরকারের সম্মাননা পেলেন মুহম্মদ নুরুল ইসলামচট্টগ্রামে জাপানের অনারারি কনসাল জেনারেল মুহম্মদ নুরুল ইসলাম জাপান সরকারের বিশেষ সম্মাননা পদক পেয়েছেন। ‘দ্য অর্ডার অব রাইজিং সান, গোল্ড রেইস উইথ নেক রিবন’ নামের এই পদক বাংলাদেশের সঙ্গে জাপানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার অবদানের স্বীকৃতি হিসেবে তাঁকে দেওয়া হয়। ৩ নভেম্বর ঢাকার জাপান দূতাবাস এক বার্তায় এই ঘোষণা দেয়। বিশ্বের বিভিন্ন দেশের ৪৬ জনকে এই পদক দেওয়া হচ্ছে। নুরুল ইসলামের আগে আরও চার বাংলাদেশি এই পদক পেয়েছেন। বিজ্ঞপ্তি। নবাগত জেলা প্রশাসককে সংবর্ধনাসীতাকুণ্ড দক্ষিণ সোনাইছড়ি বার আউলিয়া আবাসিক এলাকা সমাজকল্যাণ সমিতির পক্ষ থেকে গত ২৩ অক্টোবর চট্টগ্রাম জেলার নবাগত জেলা প্রশাসক আবদুল মান্নানকে সংবর্ধনা দেওয়া হয়। সমিতির পক্ষে উপস্থিত ছিলেন মো. খায়রুজ্জামান, এ জি সরওয়ার, মো. আবদুল হামিদ, মো. আনোয়ার উল্লাহ ও মো. নোমান। তাঁরা জেলা প্রশাসক মো. আবদুল মান্নানকে ক্রেস্ট দেন। এ সময়ে সমিতির সদস্যরা আবাসিক এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে জেলা প্রশাসককে অবহিত করেন। বিজ্ঞপ্তি। ছাফা মোতালেব কলেজে নবীনবরণমোহরা ছাফা মোতালেব কলেজে সরকারি অনুদানে নির্মিতব্য নতুন একাডেমিক ভবন-২-এর ভিত্তিপ্রস্তর স্থাপন ও নবীনবরণ অনুষ্ঠান ১৮ অক্টোবর সম্পন্ন হয়। কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ফরিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সাংসদ মঈন উদ্দীন খান বাদল। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী চৌধুরী, সিটি করপোরেশনের কাউন্সিলর জোবাইরা নার্গিস খান, মোহাম্মদ আজম ও কলেজ পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু তাহের। বক্তব্য দেন শিক্ষকদের পক্ষে অধ্যাপক মো. শফিউল করিম আলমদার, জামাল উদ্দীন, মতিলাল দেওয়ানজী, কৃষ্ণপদ ঘোষ, হাবিবুল্লাহ চৌধুরী, হারুন-অর-রশিদ, ছদরুল আমিন এবং শিক্ষার্থীদের পক্ষে মিনারা নাসির ও আমেনা আকতার। পরে কলেজের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। বিজ্ঞপ্তি। আহত বিক্রয়কর্মীকে সংবাদপত্র এজেন্ট সমিতির আর্থিক অনুদানসংবাদপত্র বিক্রয়কর্মী নিটু ভৌমিক ১ নভেম্বর সকালে পাহাড়তলি সেন্টার থেকে পত্রিকা নিয়ে যাওয়ার পথে সাগরিকার মোড়ে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন। তিনি এখন রয়েল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁর চিকিৎসার জন্য চট্টগ্রাম সংবাদপত্র এজেন্ট সমিতির পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয়েছে। হাসপাতালে তাঁর স্ত্রী মান্না ভৌমিকের হাতে অনুদান দেন নজরুল ইসলাম, আল হারুন-অর রশিদ ও আবদুল মান্নান। বিজ্ঞপ্তি।মুজাফফরাবাদ পল্লী উন্নয়ন সংঘের শ্যামাপূজা উদ্যাপন কমিটিপটিয়া উপজেলার মুজাফফরাবাদ গ্রামে পল্লী উন্নয়ন সংঘের উদ্যোগে আসন্ন শ্যামাপূজা উদ্যাপন উপলক্ষে এক জরুরি সভা সম্প্রতি বাদল নন্দীর সভাপতিত্বে ও নিউটন বিশ্বাসের সঞ্চালনায় সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন তাপস বিশ্বাস, শম্ভু বিশ্বাস, হিমাংশু নন্দী, সুভাষ বিশ্বাস, সুদীপ নন্দী, মৃদুল বিশ্বাস, পিন্টু বিশ্বাস, খেলন বিশ্বাস, নীলক দত্ত, সুভাষ দত্ত, অশোক শীল, রতন দত্ত, তপন বিশ্বাস, সঞ্জয় বিশ্বাস, সুমন দেব, লিটন বিশ্বাস, পিকলু বিশ্বাস, সাগর বিশ্বাস, মাধব শীল প্রমুখ।সভায় শ্যামল বিশ্বাসকে সভাপতি, বাবলু বিশ্বাসকে সাধারণ সম্পাদক, সুমন দেবকে অর্থ সম্পাদক করে ৫১ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। বিজ্ঞপ্তি।