এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৮৬তম জন্মদিনে বক্তারা মাহবুব উল আলম চৌধুরী আজীবন দৃঢ়চেতা ও সংগ্রামীমাহবুব উল আলম চৌধুরী ছিলেন আজীবন দৃঢ়চেতা ও সংগ্রামী। অসাম্প্রদায়িক মূল্যবোধ, মুক্তিযুদ্ধের চেতনা ও আবহমান বাঙালি সংস্কৃতির একনিষ্ঠ ধারক। বাঙালি জাতি তাঁর অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে অনুসরণ করবে। বিশিষ্ট কবি, বুদ্ধিজীবী, সীমান্ত সাময়িকীর সম্পাদক মাহবুব উল আলম চৌধুরীর ৮৬তম জন্মদিন উদ্যাপন উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ অভিমত ব্যক্ত করেন। ৭ নভেম্বর কদম মোবারক ইসলামাবাদী মেমোরিয়াল হলে সভায় সভাপতিত্ব করেন দৈনিক আজাদীর সহকারী সম্পাদক অরুণ দাশ গুপ্ত। সাংস্কৃতিক কর্মী মুহাম্মদ মহসীন চৌধুরীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিয়াজ হায়দার, সিটি করপোরেশনের কাউন্সিলর রেহানা বেগম, দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সহকারী সম্পাদক কবি কামরুল হাসান। কবির কবিতা থেকে আবৃত্তি করেন রাশেদ হাসান, মিলি চৌধুরী, তৈয়বা জহির ও আয়াছ রহমান চৌধুরী। প্রধান অতিথি ড. অনুপম সেন তাঁর বক্তব্যে বলেন, কবি মাহবুব উল আলম চৌধুরীর জীবন ও কবিতা পরস্পরের পরিপূরক। অতীতের মতো আগামী দিনেও বাঙালিরা তাঁর অবদান গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। বিজ্ঞপ্তি।রাউজান ক্লাবের উদ্যোগে গুণীজন সংবর্ধনা রাউজান ক্লাবের উদ্যোগে সমাজসেবী সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দৌলার সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ৮ নভেম্বর নগরের একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অধ্যক্ষ আনোয়ারা আলম। প্রধান অতিথি ছিলেন ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সিকান্দার খান। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক আবুল কাশেম। বক্তব্য দেন অধ্যাপক রণজিৎ ধর, অধ্যাপক ইফতেখার আহমদ খান, ডা. এস এম তারেক, কাজী শফিউল আলম, মোহাম্মদ হাসান, চৌধুরী মনিরুল হাসান, ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া, সৈয়দ মোরশেদুল ইসলাম, মোহাম্মদ আলী, জিয়া হাবিব আহসান, কামরুল হাসান, আলেয়া চৌধুরী, ডা. দুলাল দাশ, রতন বিকাশ বড়ুয়া। স্বাগত বক্তব্য দেন ডা. মোহাম্মদ ওমর ফারুক। ধন্যবাদ জ্ঞাপন করেন মুহাম্মদ মহসীন চৌধুরী।প্রধান অতিথির ভাষণে প্রফেসর মুহাম্মদ সিকান্দার খান বলেন, সৈয়দ মোহাম্মদ সিরাজুদ্দৌলা ছিলেন একজন নিভৃতচারী সমাজসেবক। রাউজানের সুবিধাবঞ্চিত, অবহেলিত জনপদের উন্নয়নের জন্য সিরাজুদ্দৌলার অবদান অপরিসীম। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সৈয়দ মুহাম্মদ সিরাজুদ্দৌলাকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিরা। বিজ্ঞপ্তি।হাজিগাঁও শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে সংবর্ধনা ‘মুক্তিযুদ্ধের চেতনায় নতুন প্রজন্মকে উদ্বুদ্ধ হতে হবে। মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনের প্রতিযোগিতায় টিকে থাকবে।’ ২৮ অক্টোবর রবিবার সকাল ১০টায় হাজিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে হাজিগাঁও শেখ রাসেল স্মৃতি সংসদের উদ্যোগে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ ৯৩ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র দেওয়া হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ডা. এম এ ইউসুফ চৌধুরী। প্রধান আলোচক ছিলেন মহানগর আওয়ামী লীগ নেতা সাইফুদ্দিন খালেদ। বিশেষ অতিথি ছিলেন শামিমা হারুন, সাবেক ছাত্রনেতা এ আর সাঈদ চৌধুরী, ব্যাংকার সাইফুল আহ্সান চৌধুরী।সংগঠনের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সাহাব উদ্দিনের সঞ্চালনে অন্যদের মধ্যে বক্তব্য দেন অধ্যাপিকা ফাতিমা জামান, ডা. আহমদ কবির, মুক্তিযোদ্ধা আহমদ হোসেন, অধ্যাপক এস এম রাশেদ, সাবেক ছাত্রনেতা আবুল হাসনাত মো. আবদুল্লাহ। সংবর্ধনা স্মারক পাঠ করেন সংগঠনের যুগ্ম সম্পাদক আসিফুর রহমান। সংবর্ধিত ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন-জান্নাতুল কায়সফা, সোয়াইবা আক্তার, সাঈদা সোলতানা, সংগঠনের সদস্য জিয়াত উদ্দিন, যুগ্ম সম্পাদক আসিফ মাঈন উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার ওসমান প্রমুখ।চান্দগাঁও সোসাইটি ক্লাবের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন চান্দগাঁও সোসাইটি ক্লাব আয়োজিত জুনিয়র ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুুরস্কার বিতরণী অনুষ্ঠান গত ২৩ অক্টোবর বিকেলে আবাসিক এলাকার খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে। খেলায় চান্দগাঁও ড্রিমস ১-০ গোলে চান্দগাঁও সুপারসকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ক্লাবের সভাপতি আবু বকর চৌধুরীর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিডিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নুরুল আলম। বিশেষ অতিথি ছিলেন চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি এ-ব্লকের সাধারণ সম্পাদক আব্দুল মনছুর, আবাসিক এলাকার মসজিদ পরিচালনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ ইসমাঈল ও ব্যবসায়ী মোহাম্মদ ইউনুছ। ক্লাবের সাধারণ সম্পাদক ফারুক ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ক্লাবের সাবেক সভাপতি আনোয়ারুল হক, মোহাম্মদ সৈকত, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমেদ, শহীদ সরওয়ার্দী, ফয়সাল ইসলাম, সাবেক সহসভাপতি নজরুল ইসলাম, মোহাম্মদ জাবেদ প্রমুখ। বিজ্ঞপ্তি। দৃষ্টি চট্টগ্রামের বাচনশৈলী কর্মশালাশিক্ষা ও সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি চট্টগ্রামের উচ্চারণ, উপস্থাপনা ও বাচনশৈলী কর্মশালা সম্প্রতি নগরের সানশাইন গ্রামার স্কুল মিলনায়তনে শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই কর্মশালা উদ্বোধন করেন দ্য ডেইলি স্টার’র ব্যুরো প্রধান এ কে এম রইসুল হক। দৃষ্টি চট্টগ্রামের সভাপতি কশসাফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের সভাপতি ড. কুন্তল বড়ুয়া, দৃষ্টি চট্টগ্রামের সাবেক সভাপতি মাসুদ বকুল, সাধারণ সম্পাদক আদনান মান্নান, আবৃত্তিকার রাশেদ হাসান এবং অনুষ্ঠান সমন্বয়কারী সাবের শাহ। উদ্বোধক এ কে এম রইসুল হক বলেন, সুন্দর কথা বলার মানুষ সবখানেই গ্রহণযোগ্য। তাই এই শুদ্ধ উচ্চারণ ও প্রমিত বাংলায় কথা বলার ওপর এই ধরনের প্রশিক্ষণের গুরুত্ব অনেক। প্রথম দিনের প্রশিক্ষণ প্রদান করেন ড. কুন্তল বড়ুয়া ও রাশেদ হাসান। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদ বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজ। দৃষ্টি চট্টগ্রামের সহসভাপতি সাইফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন দৃষ্টি চট্টগ্রামের সহসভাপতি বনকুসুম বড়ুয়া। বিজ্ঞপ্তি