এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রজন্ম মিরসরাইয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কালশিক্ষাবান্ধব সংগঠন প্রজন্ম মিরসরাইয়ের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও শিক্ষক সমাবেশ কাল শুক্রবার মিরসরাইয়ের টিডিসি হলে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত দিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিক্ষাসামগ্রী বিতরণ, আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনাসভায় প্রধান অতিথি থাকবেন সাংসদ মোশাররফ হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ কুতুব। সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ ইউনুচ নূরী। বিজ্ঞপ্তি।মুখোশ নট নাট্যকেন্দ্রের নাট্যকর্মী সংগ্রহ‘নব সৃষ্টির উন্মাদনায় মূর্ত হয়ে উঠুক সুন্দর নাট্যে’ স্লোগান নিয়ে গ্রুপ থিয়েটার সংগঠন মুখোশ নট নাট্যকেন্দ্র তাদের নতুন নাট্য প্রযোজনার জন্য নাট্যকর্মী সংগ্রহ করছে। থিয়েটার নাট্যচর্চায় ইচ্ছুক প্রার্থীদের অভিনয়ের কলাকৌশল প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে দলীয় নাট্য প্রযোজনার সঙ্গে সম্পৃক্ত করা হবে। আগ্রহী প্রার্থীদের ১০ ফেব্রুয়ারির মধ্যে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে। বিস্তারিত ফোনে জানা যাবে। ফোন: ০১৬৭৩৮৭৫১৫১৭৯, ০১৮১২৭৬১৭৭২।মহানগর তরুণ দলের কমিটি ঘোষিতচট্টগ্রাম মহানগর জাতীয় তরুণ দলের কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত এই কমিটির মধ্যে শওকতুল ইসলাম সভাপতি, আফিল উদ্দীন আহমদ সাধারণ সম্পাদক, আজমল হুদা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা মাহমুদ উ তুহিন এবং সাধারণ সম্পাদক এম এ কাইয়ুম এই কমিটির অনুমোদন দিয়েছেন। বিজ্ঞপ্তি।