এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রয়াসের বর্ষপূর্তি উপলক্ষে প্রস্তুতি সভাসামাজিক সংগঠন প্রয়াসের চতুর্থ বর্ষপূর্তি ও গুণীজন সংবর্ধনা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রয়াসের নেতৃবৃন্দ বর্ষপূর্তি সফল করতে সদস্যদের আহ্বান জানান। এ সময় দুস্থ এক প্রতিবন্ধী বালককে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়া হয়।হাসান মুরাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ইবনে শরিয়ত, হাবিব উল্লাহ, কিবরিয়া হোসাইন প্রমুখ। বিজ্ঞপ্তি। জামায়াত-শিবিরের নৈরাজ্যের প্রতিবাদে নগরে আওয়ামী লীগের বিক্ষোভ যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করতেই জামায়াত ও শিবিরের কর্মীবাহিনী সারা দেশে সংগঠিতভাবে নাশকতা করছে। ১০ নভেম্বর নগরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সাংসদ নুরুল ইসলাম-বিএসসি এ কথা বলেন।এই বিক্ষোভ সমাবেশে অংশ নেন চট্টগ্রাম ৮ আসনের অন্তর্ভুক্ত বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগের নেতা-কর্মীরা। সভায় সভাপতিত্ব করেন নগর আওয়ামী লীগ নেতা আবদুর রহমান।সমাবেশে নুরুল ইসলাম বিএসসি বলেন, ‘রামুর বৌদ্ধমন্দিরে হামলাসহ সারা দেশে নাশকতামূলক তৎপরতা চালাচ্ছে জামায়াত-শিবির। জনগণ এদের প্রতিহত করবে।’সমাবেশে বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা মাহাবুবুল হক মিয়া, মাহাবুব মিন্টু, জামশেদুল আলম চৌধুরী, পেয়ার মোহাম্মদ, জাহাঙ্গীর আলম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।নিউক্যাসেল ইউনিভার্সিটি কলেজের পরিচালনা পর্ষদের সভা নগরের নিউক্যাসেল ইউনিভার্সিটি কলেজের পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে ২ নভেম্বর। সভায় পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ।সভায় আরও উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সোহরাব দস্তগীর, সিআইএমএস এডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুহাম্মদ আরিফ, অধ্যাপক সেকান্দর চৌধুরী, মনীন্দ্র কুমার রায় প্রমুখ। সভায় কলেজের সার্বিক অগ্রগতির চিত্র পাওয়ার পয়েন্টের মাধ্যমে তুলে ধরেন মোরশেদুর রহমান। বিজ্ঞপ্তি।বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক সইযুক্তরাষ্ট্রের সাদার্ন নাজেরাইন বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাদার্ন বিশ্ববিদ্যালয় বাংলাদেশের প্রতিষ্ঠাতা এবং ট্রেজারার সরওয়ার জাহান সম্প্রতি যুক্তরাষ্ট্র সফর করেন। এই সময় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে বেশ কিছু সমঝোতা স্মারক সই হয়। এ সময় উপস্থিত ছিলেন নাজেরাইন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট ড. লরেন পি গ্রেসাম, প্রভোস্ট এবং একাডেমিক অ্যাফেয়ারসের প্রধান ড. মেরী জোনস, অ্যালামনাই সদস্য ড্যানি উইলিয়াম, ভাইস প্রেসিডেন্ট স্কট ডব্লিও এস, ওকলাহামা বাংলাদেশ কমিউনিটির প্রেসিডেন্ট কাজী সফিকুল আলম প্রমুখ।স্মারক সই অনুষ্ঠানে দুই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা যৌথ বিবৃতিতে বলেন, এই সমঝোতা স্মারকের মধ্য দিয়ে এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি এবং সাংস্কৃতিক আদান প্রদানের মাধ্যমে শিক্ষাকার্যক্রম আরও প্রসারিত হবে। বিজ্ঞপ্তি।রামুর ঘটনা নিয়ে রাজনীতি বন্ধ করুন: ন্যাপ বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ-ভাসানী) চেয়ারম্যান মোসতাক আহমদ ভাসানী, রামুর বৌদ্ধমন্দিরে হামলাকে কেন্দ্র করে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের রাজনীতি বন্ধের আহ্বান জানিয়েছেন।১১ নভেম্বর রোববার বিকেলে রামুর ক্ষতিগ্রস্ত বৌদ্ধমন্দির পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। এ সময় মন্দিরে হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারেরও আহ্বান জানান তিনি। ন্যাপ প্রতিনিধি দলের সঙ্গে ছিলেন প্রেসিডিয়াম সদস্য সোহেল মোহাম্মদ ফখরউদ্দীন, সাহাবউদ্দিন, আসিফ ইকবাল, শাহনেওয়াজ, মোহম্মদ আমির খসরু, মহিউদ্দীন চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি।বাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে আসছে কার্যকর আইন: বাণিজ্যমন্ত্রীবাণিজ্যিক বিরোধ নিষ্পত্তিতে কার্যকর আইন প্রণয়ন করবে সরকার। সম্প্রতি চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে এক মতবিনিময় সভায় বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের এ কথা বলেন।১০ নভেম্বর চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল চেম্বার বাংলাদেশ চ্যাপ্টারের সহযোগী প্রতিষ্ঠান বাংলাদেশ আরবিট্রেশন সেন্টারের (বিয়াক) যৌথ উদ্যোগে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বাণিজ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম, বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ লতিফ, বিয়াকের প্রধান মাহবুবুর রহমান এবং প্রধান নির্বাহী তৌফিক আলী। মতবিনিময় সভায় বক্তব্য দেন আলী আহমেদ ও আমির হুমায়ুন মাহমুদ চৌধুরী, এম এ ছালাম, নাসির উদ্দিন চৌধুরী, সুফী মো. মিজানুর রহমান, এ কিউ আই চৌধুরী, তাহের সোবহান, সুভাষ চন্দ্র লালা ও এ কে চৌধুরী। সভায় এম এ লতিফ বলেন, ‘ব্যবসাবাণিজ্যের প্রসারের ক্ষেত্রে সরকারি প্রশাসন সহযোগিতার পরিবর্তে বাধা হয়ে দাঁড়ায়। চেম্বার সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম বলেন, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়িক বিরোধের পরিমাণও বাড়ছে। আদালতে প্রায় ছয় লাখ মামলা বিচারাধীন আছে। এ ধরনের বিরোধ নিষ্পত্তিতে সরকারের পাশাপাশি ব্যবসায়ী নেতাদের ভূমিকা রাখার জন্য তিনি আহ্বান জানান। বিজ্ঞপ্তি।পুলিশ ইনস্টিটিউশনের সুবর্ণজয়ন্তীর নিবন্ধন চলছে দ্য চিটাগাং পুলিশ ইনস্টিটিউশনের সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিক উদ্বোধন হলো ৫ নভেম্বর। সিপিআই প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের অফিসে সংগঠনের উপদেষ্টা ১৪ নম্বর লালখান বাজার ওয়ার্ড কমিশনার এ এফ এম কবির আহমেদ নিজে ফরম পূরণ করে রেজিস্ট্রেশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।অ্যাকটিভ মার্কেটিং প্রাইভেট লিমিটেডের সার্বিক তত্ত্বাবধানে আগামী ২ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগকেন্দ্র (কমিউনিটি সেন্টার) কিং অব চিটাগাংয়ে এই সুবর্ণজয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি মাহমুদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ সহসভাপতি এম কামরুল ইসলাম রত্ন, উদ্যাপন পরিষদের আহ্বায়ক নাজমুল হায়দার, উপদেষ্টা জাকির হোসেন, ডা. রবিউল করিম, এম এ মান্নান প্রমুখ।এদিকে পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক প্রাক্তন শিক্ষার্থীদের আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সখিনা হক সনেটা সেন্টার, দামপাড়া, ওয়াসা (সনি-র‌্যাংগসের পাশে) চট্টগ্রাম—এই ঠিকানায় যোগাযোগ করতে বলা হয়েছে।বিজ্ঞপ্তি।মহিলা পরিষদের উদ্যোগে প্রশিক্ষণবাংলাদেশ মহিলা পরিষদ চট্টগ্রাম জেলা শাখার উদ্যোগে ‘সচেতনতা, দক্ষতা ও দায়বদ্ধতা’ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা ১৬ নভেম্বর সকালে সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করেন জেলা কমিটির সভাপতি অধ্যাপিকা লতিফা কবির। প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন সহসাধারণ সম্পাদক সিতারা শামীম। নেতারা বলেন, ‘দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সামাজিক দায়বদ্ধতা থেকে নির্যাতিত নারীদের মুক্তির লক্ষ্যে মহিলা পরিষদ কাজ করে যাচ্ছে। নারী আন্দোলনের শতবর্ষ পরও নারীরা তাদের অধিকার সম্পর্কে সচেতন নয়।’ প্রশিক্ষণে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, অধ্যাপিকা শেলী দে, অধ্যাপিকা পূর্বা দাস ও অধ্যক্ষ সুলেখা পাল। লিখিত প্রবন্ধ পাঠ করেন স্বাতী পাল। সঞ্চালক ছিলেন জেচিন্তা ডায়েস। বিজ্ঞপ্তি।