এই নগরে - দূর গ্রামে
জন্মদিন পালন করল খুলশী বন্ধুসভাঅসহায় ও পথশিশুদের নিয়ে বন্ধুসভার ১৪তম জন্মদিন পালন করল খুলশী বন্ধুসভার বন্ধুরা। ১১ নভেম্বর রোববার বিকেলে নগরের ওয়ার্কশপ গেট মাঠে পিঠা বিতরণ ও কেক কেটে জন্মদিনের অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী। উপস্থিত ছিলেন বন্ধুসভার উপদেষ্টা আলাউদ্দিন খোকন, খুলশী বন্ধুসভার সভাপতি নুরুন্নাহার বেগম, সহসভাপতি হারুনুর রশীদ, ইমরান চৌধুরী, সাধারণ সম্পাদক নজিবুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক দিদারুল হক, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন, চট্টগ্রাম বন্ধুসভার নুরুল আবরার ও শাহাজান, মামুন, পাপ্পু, আরিফ, জেবুন্নেছা প্রমুখ। অনুষ্ঠানে দেড় শ পথশিশুকে পিঠা খাওয়ানো হয়। বিজ্ঞপ্তি। ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির কর্মশালাইস্ট ডেল্টা ইউনিভার্সিটির উদ্যোগে ২২ নভেম্বর ‘কায়জেন অ্যান্ড ফাইভ এস’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় প্রধান রিসোর্স পারসন ছিলেন ভারতের বিজনেস এক্সিলেন্স গ্রুপের প্রতিষ্ঠাতা পরিচালক ও পরামর্শক মনমোহন। জীবনের মান উন্নয়ন সম্পর্কিত জাপানি পদ্ধতির ওপর এই বিশেষ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তারা অংশ নেন। উপাচার্য প্রফেসর এম. সিকান্দার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বক্তব্য দেন ইডিইউর অ্যাসোসিয়েট ডিন এ. কাইয়ুম চৌধুরী। দিনব্যাপী কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ইডিইউর ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ মাহমুদ খান, পরিচালক অর্থ ও হিসাব খলিলুর রহমান এফসিএমএ, ইডিইউর ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক রাফিয়া আকতার, বিবিএ প্রোগ্রাম কোঅর্ডিনেটর ও ফ্যাকাল্টি রাশেদ আল করিম, ফ্যাকাল্টি শাহ আহমেদ, তাবাসসুম চৌধুরী, তোফাতুন্নেসা চৌধুরী, আসাদুজ্জামান, ইশতিয়াক আজিজ, কাজী শারমিন সুলতানা, ডেপুটি রেজিস্ট্রার সজল কান্তি বড়ুয়া প্রমুখ। শিশু অধিকার দিবস উপলক্ষে ওডেবের অনুষ্ঠানবিশ্ব শিশু অধিকার দিবস উপলক্ষে ওডেব সাসটেইন প্রকল্পের উদ্যোগে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের মহিলা কাউন্সিলর লুৎফুন্নেছা দোভাষ। তিনি বলেন, শিশুরা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। আসুন আমরা সবাই মিলে সুবিধাবঞ্চিত শিশুদের পাশে দাঁড়াই। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য দুটি হারমোনিয়াম, ক্রিকেট খেলার সরঞ্জাম দেওয়ার প্রতিশ্রুতি দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সাহাবউদ্দিন, অ্যাডভোকেট রাবেয়া ফেরদৌসী, হাসান মনছুর, গমন দাশ, মোস্তফা আলী প্রমুখ। বিজ্ঞপ্তি।নগর বাইশ মহল্লা সর্দার কমিটির শোকচট্টগ্রামের বহদ্দারহাটে উড়াল সড়কের গার্ডার ভেঙে ১২ জনের মৃত্যুতে এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে নগর বাইশ মহল্লা সর্দার কমিটি। কমিটির সভাপতি মো. ইউসুফ ও সাধারণ সম্পাদক মোকছুদ আহমদ স্বাক্ষরিত বিবৃতিতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। তাঁরা তদন্ত সাপেক্ষে জনগণের অর্থ অপচয়কারী ও নিরীহ মানুষ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিজ্ঞপ্তি। মেহেদীবাগে ইস্টার্ন ব্যাংকের শাখা উদ্বোধনইস্টার্ন ব্যাংক লিমিটেডের ৬৪তম মেহেদীবাগ শাখা ২৬ নভেম্বর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের পরিচালক এ কিউ আই চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালক আরমান রাফে নিজাম, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার, উপব্যবস্থাপনা পরিচালক মোখলেছুর রহমান, হেড অব চিটাগাং ( করপোরেট ব্যাংকিং) এহসান জামান চৌধুরী, হেড অব অ্যাডমিন মেজর (অব.) মো. আবদুছ ছালাম, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন জিয়াউল করিম, জোনাল হেড চিটাগাং ইফতেখার উদ্দিন চৌধুরী, মেহেদীবাগ শাখার সেলস অ্যান্ড সার্ভিস ব্যবস্থাপক জিএম ফরহাদ সরওয়ার প্রমুখ। এই শাখা থেকে গ্রাহকেরা কনজিউমার, প্রাইওরেটি এবং এসএমই ব্যাংকিং সেবা পাবেন। বিজ্ঞপ্তি।চক্ষু হাসপাতালে হেলেন কেলারের প্রেসিডেন্টবিশ্বব্যাপী চক্ষু চিকিৎসাভিত্তিক সেবাসংস্থা হেলেন কেলার ইন্টারন্যাশনালের একটি প্রতিনিধি দল সম্প্রতি নগরের ফয়’স লেকে অবস্থিত বিএনএসবি চক্ষু হাসপাতাল পরিদর্শন করে।প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সংস্থার সভাপতি ও প্রধান নির্বাহী ক্যাথি স্প্যান এবং বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর এরিকা রয়।প্রতিনিধি দলের সদস্যরা চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্রের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং এর অত্যাধুনিক চিকিৎসাসেবা পদ্ধতি দেখে সন্তোষ প্রকাশ করেন। চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণকেন্দ্রের ম্যানেজিং ট্রাস্টি অধ্যাপক রবিউল হোসেন প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিনিধি দলের সদস্যরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও লেজার চিকিৎসা বিভাগও ঘুরে দেখেন। বিজ্ঞপ্তি।রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ জেলা শাখার সম্মেলনজাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, চট্টগ্রাম জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন ২৩ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম গ্যালারিতে অনুষ্ঠিত হয়। সম্মেলনে ড. অনুপম সেনকে সভাপতি ও অনুপ সাহাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে দুই বছর (২০১২-১৪) মেয়াদের জন্য ২৫ সদস্যের কার্যকরী কমিটি এবং আট সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। ড. অনুপম সেনের সভাপতিত্বে সম্মেলনে প্রথম পর্বের শুভেচ্ছা বক্তব্যে প্রফেসর জামাল নজরুল ইসলাম বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এই দুই মনীষীর প্রদর্শিত পথ অনুসরণ করলে এই উপমহাদেশে কখনো সামপ্রদায়িকতা প্রতিষ্ঠা পাবে না। কবি অরুণ দাশ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে দুই বছর (২০১২-১৪) মেয়াদের কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ গঠন করেন।আজ মনির আহমদ মাস্টারের ওরসবিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামী চিন্তাবিদ গোলামুর রহমান মাইজভান্ডারীর খলিফা মরহুম মনির আহমদ মাস্টারের বার্ষিক ওরস শরিফ আজ ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে শফি চৌধুরীকে প্রধান উপদেষ্টা, মাহাবুব উল আলম ও নুরুল আলমকে উপদেষ্টা, দিদারুল আলমকে কার্যকরী সভাপতি ও সুলতান মাহমুদকে সদস্যসচিব করে একটি ওরস কমিটি গঠন করা হয়। ওরস উপলক্ষে রাউজান উপজেলার চিকদাইর ইউনিয়নে মরহুমের বাড়িতে মিলাদ, কাওয়ালি, মোনাজাত অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি।