এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা ১৪ ডিসেম্বরচট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৬তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা ১৪ ডিসেম্বর আগ্রাবাদ কর্ণফুলী শিশু পার্কে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে এক সভা গত সোমবার মিলনমেলা উদ্যাপন কমিটির আহ্বায়ক লোক প্রশাসন বিভাগের মো. মিজানুর রহমান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মো. মঞ্জুরুল ইসলাম, মো. আবদুস সাত্তার, আবুল মহসিন মো. ইয়াহিয়া খান, আনোয়ার আজিম, মো. আবুল কাসেম প্রমুখ। মিলনমেলায় অংশগ্রহণের জন্য সব প্রাক্তন শিক্ষার্থীকে নিবন্ধনের জন্য অনুরোধ করা হয়েছে। নিবন্ধনের জন্য যোগাযোগ : ০১৭৬৬-১১১১১০ ও ০১৭১৩-১৯৩৯৯৯ নম্বরে। বিজ্ঞপ্তি।ইংরেজি শিক্ষাপ্রতিষ্ঠান স্পিকার্স কাউন্সিলের যাত্রা শুরুনগরে পূর্ব নাসিরাবাদ এলাকায় যাত্রা শুরু করেছে ইংরেজি শিক্ষাপ্রতিষ্ঠান স্পিকার্স কাউন্সিল। এ উপলক্ষে গত ২৫ নভেম্বর আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশের কান্ট্রি এক্সামিনেশনস ম্যানেজার মারে কেলার। অনুষ্ঠানের শুরুতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক শাকিল আহমেদ মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে স্পিকার্স কাউন্সিল গড়ে তোলার উদ্দেশ্য, বিভিন্ন কোর্স ও এর কার্যক্রম তুলে ধরেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন স্পিকার্স কাউন্সিল লিমিটেডের প্রধান উপদেষ্টা সাইফুর রহমান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গাজি শাহাদাত হোসেন, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের সাবেক পরিচালক আ ফ ম ইসহাক, স্পিকার্স কাউন্সিলের পরিচালক ইমরান আহমেদ ও এএইচএম খান। পরে মারে কেলার এবং ব্রিটিশ কাউন্সিল, বাংলাদেশের চট্টগ্রাম সেন্টার ম্যানেজার নাহিদ খান ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন ঘোষণা করেন এবং ল্যাঙ্গুয়েজ ল্যাব ও ক্লাসরুম ঘুরে দেখেন। বিজ্ঞপ্তি।সাদার্ন বিশ্ববিদ্যালয় আন্তবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট শেষ হলোসাদার্ন বিশ্ববিদ্যালয় আন্তবিভাগীয় ক্রিকেট টুর্নামেন্ট সম্প্রতি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামসংলগ্ন মহিলা কমপ্লেক্সের মাঠে শেষ হয়েছে। এতে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে ব্যবসাপ্রশাসন বিভাগের বিজনেস ওয়ারিয়র্স দল। টুর্নামেন্টে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন বিজনেস ওয়ারিয়র্সের তাজুল ইসলাম এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হন বিজনেস টাইকুনের মো. ফয়সাল। চূড়ান্ত খেলার পর পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সাদার্ন ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান খলিলুর রহমান। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের কোষাধ্যক্ষ সরওয়ার জাহান, উপ-উপাচার্য শরীফুজ্জামান, সাবেক উপাচার্য নুরউদ্দিন চৌধুরী, রেজিস্ট্রার মন্তাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক ইসরাত জাহান, হাসিনা জাকারিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি। ক্বণনের আবৃত্তি শিল্পের কর্মশালা ৭ ডিসেম্বরআবৃত্তি সংগঠন ক্বণনের আয়োজনে চার মাসব্যাপী আবৃত্তি শিল্পের কর্মশালা আগামী ৭ ডিসেম্বর বিকেল তিনটায় চেরাগি পাহাড়স্থ কদম মোবারক এম. ওয়াই স্কুলে শুরু হবে। কর্মশালায় অংশগ্রহণের লক্ষ্যে বাতিঘর (চেরাগি পাহাড় ও প্রেসক্লাব), নন্দন (চেরাগি পাহাড়) কথাকলি (মোমিন রোড), আলমগীর ব্রাদার্স (মোমিন রোড), প্রথমা (স্প্রিং টাওয়ার, জামালখান), কারেন্ট বুক সেণ্টার (নিউ মার্কেটের বিপরীতে), কে ওয়ার্ল্ড (গুলজার টাওয়ার, ২য় তলা, চকবাজার) এবং শুক্রবার বিকেল চারটায় কদম মোবারক এম. ওয়াই স্কুল (৩য় তলা) থেকে ফরম সংগ্রহ ও জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।