এই নগরে - দূর গ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতকানিয়ায় ডায়মন্ড সিমেন্টের মিলনমেলা ডায়মন্ড সিমেন্টের উদ্যোগে সাতকানিয়া উপজেলার সিমেন্ট ব্যবসায়ী, ব্যবহারকারী ও নির্মাণশিল্পীদের এক মিলনমেলা গত ২২ নভেম্বর বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। কোম্পানির পরিচালক হাকিম আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পুলিশের সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার রুহুল আমিন সিদ্দিকী প্রধান অতিথি ছিলেন। অন্যান্যের মধ্যে ডায়মন্ড সিমেন্টের মহাব্যবস্থাপক (হিসাব) এ বি এম কামালউদ্দিন, সহকারী মহাব্যবস্থাপক (বিপণন) আবদুর রহিম, ব্যবস্থাপক (মান) জসীম উদ্দিন সরকার, সহকারী ব্যবস্থাপক এম এ মোতালেব বক্তব্য দেন।অনুষ্ঠানে সাতকানিয়া অঞ্চলের ডায়মন্ড সিমেন্টের সেরা বিক্রেতা এবং নির্মাণশিল্পীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি।আবু সুফিয়ান ঢেমশা উচ্চবিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাতকানিয়া উপজেলার ঢেমশা উচ্চবিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান। কমিটির অন্য সদস্যরা হলেন দীপক কান্তি চৌধুরী, ডা. এ এস এম মোস্তাক আহমদ, ফরিদুল আলম, শ্যামল সেন, আবুল খায়ের, আহমদ কবির মুনশি, নাছিমা আকতার, রণজিৎ কুমার বড়ুয়া, আবুল ফজল, অঞ্জু রাণী নন্দী ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম গত ২২ নভেম্বর এ কমিটি অনুমোদন দেয়। কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। বিজ্ঞপ্তি।ডায়াবেটিস হাসপাতালে ওয়ার্ল্ড ডায়াবেটিস ফোরামের সমন্বয়কারীওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশনের কর্মসূচি সমন্বয়কারী টিস পিল ক্রিসটেনসেন সম্প্রতি নগরের জাকির হোসেন সড়কে অবস্থিত ডায়াবেটিস জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। তিনি ডায়াবেটিস হাসপাতাল ও চেঞ্জিং ডায়াবেটিস ইন চিল্ড্রেন প্রোগ্রামের (সিডিআইসির) যৌথ উদ্যোগে পরিচালিত শিশুদের ডায়াবেটিস-বিষয়ক প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন। এ সময় উপস্থিত ছিলেন ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, সিডিআইসির বাংলাদেশ সমন্বয়কারী বেদৌরা জাবীন, নভোনরডিক্স কোম্পানির কর্মকর্তা এম রহমান ও সিডিআইসির চট্টগ্রামের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হাসিনা আকতার এবং নুরুল আবসার খান। বিজ্ঞপ্তি।দাতব্য চিকিৎসালয়ে কাউন্সিলরের সাহায্যসুলতান দেওয়ান দাতব্য চিকিৎসালয়ে ওষুধ সাহায্য দিয়েছেন ২৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান। এ উপলক্ষে নগরের ধনিয়ালাপাড়া ওয়ার্ড কার্যালয়ে ওয়ার্ডের চিকিৎসক পলাশ চৌধুরীর সভাপতিত্বে ওষুধ হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সেলিম চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য দেন কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খান, বেগম ফাতেমা বাদশা, মো. বাদশা মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি।